Sunra
Yamaha Banner
Search

লিফান কেপিআর ১৬৫ এফআই ১২০০কিমি রাইডিং অভিজ্ঞতা - খলিল চৌধুরী

English Version
2020-04-08

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for1000-5000km


Lifan-KPR-165-Fi-user-review-by-Khalil-Chowdhury

একজন বাইক প্রেমী হিসেবে আমি সর্বদা চাইতাম যে আমার নিজস্ব একটা ভালো বাইক হোক এবং সেই বাইকের ডিজাইন থেকে শুরু করে সব দিক থেকে আমার জন্য যেন পারফেক্ট হয়। আমি অনেক খুঁজাখুঁজির পর দেখতে পেলাম যে লিফান কেপিআর বাইকটি লোকাল মার্কেটে অনেক সাড়া ফেলেছে এবং বাইকের পারফরমেন্স থেকে শুরু করে খুঁটিনাটি সকল বিষয় আমি ব্যবহারকারীদের থেকে জানতে চাইলাম তারা আমাকে আশ্বস্ত করলো এই বাইকটা নেওয়ার জন্য। এদিকে বাজেটের মধ্যে এই বাইকের দাম ছিলো তো সব মিলিয়ে আমার কাছে এই বাইকটা বেশি ভালো পছন্দ হয়ে যাওয়ার ফলে আমি দেড় বছর আগে কিনি লিফান কেপিআর ১৬৫ ইএফআই। এই বাইকটি পছন্দ করার পেছনে মূল যে কারণগুলো ছিলো সেগুলোর মধ্যে বাইকটি ফুল ফেয়ারিং যা স্পোর্টস ভাব এনে দেয়, মাইলেজ ব্যবহারকারীদের থেকে শুনেছি যে অনেক ভালো, বাজেটের সেরা বাইক, ইলেকট্রিক ফুয়েল ইঞ্জাকশন ইঞ্জিন । এই সবগুলো বিষয় আমাকে অনুপ্রাণিত করেছে বাইকটি কেনার জন্য। আমি মোটরসাইকেল ভ্যালীতে এই বাইক নিয়ে অনেক রিভিউ দেখেছি এবং আজকে আমি অনেক খুশি যে মোটরসাইকেল ভ্যালীতে নিজের রিভিউ প্রকাশ করতে পারছি।

লিফান কেপিআর ১৬৫ ইএফআই বাইকের কিছু ভালো দিক
বাইকটির মাইলেজ অনেক ভালো। আমি সঠিকভাবে মাইলেজ বলতে পারছি না তবে আমি অনুমান করতে পারছি যে বাইকটি মাইলেজ অনেক ভালো সরবরাহ করে।
পেছনের সাসপেনশন অনেক ভালো। যদিও এটা নিয়ে মনে হয় অনেকের দ্বিধা আছে তবে আমি এই সাসপেনশনে মোটা পিলিয়ন নিয়ে রাইড করে খুব ভালো পারফরমেন্স পেয়েছি।
খারাপ রাস্তায় বাইকটি থেকে কোন ভাইব্রেশন পাই না।
বেশি আরপিএম দিয়ে রাইড করলে কোন ভাইব্রেশন অনুভব হয় না।
গিয়ার শিফটিং অনেক স্মুথ এবং সার্ভিস করার পর এটা দিন দিন আরও স্মুথ হচ্ছে।
ইঞ্জিনের পারফরমেন্স অনেক ভালো এবং এটা ওভার হিট হয় না। আমি ইঞ্জিন থেকে অনেক ভালো সাপোর্ট পাই এবং দীর্ঘক্ষণ রাইড করলে ইঞ্জিন এর কোন পাওয়ার লস হয় না।

এইবার আসি লিফান কেপিআর ১৬৫ নিয়ে কিছু মন্দ অভিজ্ঞতা
বাইকের টারনিং রেডিয়াস অনেক কম। শহরের মধ্যে রাইড করতে একটু ঝামেলা পোহাতে হয় ।
বাইকের বডি কিটগুলো যেহেতু প্ল্যাস্টিকের তাই নিরাপত্তার কথা মাথায় রেখে বাম্পার দেওয়া উচিত ।
স্টক শাড়ী গার্ড দিলে অনেক ভালো হয় কারণ এই বাইকের শাড়ি গার্ড লাগানোর স্থানটা খুব ঝামেলা করে।
ইঞ্জিন পারফরমেন্স এক্সেলেরেশন আরেকটু দ্রুত দিলে খুব ভালো হত।

বাইকটি এখন পর্যন্ত আমি রাইড করেছি ১২০০ কিমি । এই বাইক নিয়ে আমি শর্ট রাইড করি তবে টানা ৫০ থেকে ৬০ কিমি রাইড করলে বুঝতে পারি যে ইঞ্জিনটা লং রাইডে অনেক ভালো পারফরমেন্স দিবে। সব মিলিয়ে আমি বাইকটা এখন পর্যন্ত ব্যবহার করে খুব সন্তুষ্ট আছি এবং আমার পরামর্শ থাকবে যে যদি বাজেটের মধ্যে সেরা স্পোর্টস বাইক খুঁজতে চান তাহলে অবশ্যই লিফান কেপিআর ১৬৫ বাইককে সবার আগে রাখবেন। বাইকটা রাইড করে এবং ব্যবহার করে আমার খুব ভালো লেগেছে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 7
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Lifan KPR 165 EFI

লিফান কেপিআর ১৬৫ এফআই ৬০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা-সাকিলুর রহমান
2020-07-15

আমি সাকিলুর রহমান গত ১ বছর যাবত লিফান কেপিআর ১৬৫ এফআই ভার্সন বাইকটি ব্যাবহার করছি। এর আগেও আমি মটরসাইকেল ভ্যালীর...

Bangla English
লিফান কেপিআর ১৬৫ এফআই ১৩০০কিমি রাইডিং অভিজ্ঞতা - শাকিলুর রহমান
2020-04-24

বাইক চালানো শিখি ২০০৫ সালের দিকে কিন্তু সেই সময় বাইকের এত ব্যপকতা ছিল না। ২০১৮ সালের শেষের দিকে নিজের টাকা দিয়ে ...

Bangla English
লিফান কেপিআর ১৬৫ এফআই ১২০০কিমি রাইডিং অভিজ্ঞতা - খলিল চৌধুরী
2020-04-08

একজন বাইক প্রেমী হিসেবে আমি সর্বদা চাইতাম যে আমার নিজস্ব একটা ভালো বাইক হোক এবং সেই বাইকের ডিজাইন থেকে শুরু করে ...

Bangla English
লিফান কেপিআর ১৬৫ এফআই ১৫,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - রাজু আহমেদ
2020-03-01

আমি রাজু আহমেদ বর্তমানে ব্যবহার করছি বাংলাদেশের জনপ্রিয় একটি স্পোর্টস বাইক লিফান কেপিআর ১৬৫ ইএফআই। এই বাইকটা আ...

Bangla English
লিফান কেপিআর ১৬৫ এফআই মোটরসাইকেল শর্ট রাইড রিভিউ - মাইন উদ্দীন
2020-01-06

আমি যখন নতুন বাইক কিনবো তখন থেকেই আমি লক্ষ্য রেখেছিলাম নতুন কোন বাইকের উপর কারণ আমি আধুনিক প্রযুক্তির উপর বিশ্ব...

Bangla English
লিফান কেপিআর ১৬৫সিসি মোটরসাইকেল ১০০০০কিমি রাইড রিভিউ - আবু সুফিয়ান
2019-02-07

আমি আবু সুফিয়ান । বর্তমানে ব্যবহার করছি লিফান কেপিআর ১৬৫ এবং এই বাইক নিয়ে মোটরসাইকেল্ভ্যালীতে শুরুতে এবং ৩০০০ ...

Bangla English
লিফান কেপিআর ১৬৫সিসি মোটরসাইকেল রিভিউ - রওনক বিন আহমেদ
2018-12-01

বাইক চালানোর শখটা ছিলো ছেলেবেলা থেকেই । তখন বড় ভাইদের বাইক নিয়ে ঘুরতাম কিন্তু হাইওয়েতে যেতাম না। একদিন মনে হল ...

Bangla English
আমার লিফান কেপিআর ১৬৫ এর গল্প - কামরুজ্জামান
2018-10-16

জংশেন ১২৫ সিসি বাইকের কথা আশা করি সবাই জানেন । আমি সেই বাইক দিয়ে আমার জীবনের প্রথম বাইক চালানো শিখি। ওই বাইক দিয়ে ...

Bangla English
লিফান কেপিআর ১৬৫সিসি মোটরসাইকেল ৩০০০কিমি রাইড রিভিউ - আবু সুফিয়ান
2018-08-20

আমি আবু সুফিয়ান পূর্বে আমি মটরসাইকেলভ্যালীর ম্যাধমে আপানের সামনে তুলে ধরেছিলাম আমার একদম প্রথম অভিজ্ঞতার কথা ...

Bangla English
লিফান কেপিআর ১৬৫সিসি মোটরসাইকেল রিভিউ - আতিক ইমন
2018-07-17

হোন্ডার কালজয়ী একটি মোটরসাইকেল হোন্ডা সিজি ১২৫ দিয়ে আমার বাইক চালানোর যাত্রা শুরু হয়েছিলো। তারপর থেকে আমি এই প...

Bangla English
লিফান কেপিআর ১৬৫সিসি মোটরসাইকেল রিভিউ - ফরহাদ পাশা
2018-06-26

“লিফান” বাংলাদেশের মোটরসাইকেল বাজারে বহুল পরিচিত একটি নাম। বিশেষ করে তরুণদের মাঝে বিশালাকার জায়গা করে নিয়ে এই ...

Bangla English
কেপিআর থেকে কেপিআর এ – লিফান কেপিআর ১৬৫আর ব্যবহারকারী মেহেদী হাসান
2018-06-11

শুরুটা হয়েছিলো ইয়ামাহা ৫০ সিসি বাইক দিয়ে এবং সেটা ছিলো আজ থেকে প্রায় ১৭ বছর আগে। ইয়ামাহা ৫০ সিসির ওই বাইক দিয়ে আম...

Bangla English
লিফান কেপিআর১৫০ থেকে কেপিআর১৬৫ তে আসার গল্প – আবু সুফিয়ান
2018-06-06

আমি আবু সুফিয়ান । আমার বাসা সোনামসজিদ, চাঁপাইনবাবগঞ্জ। লিফান কেপিআর ১৬৫ নিয়ে আমার প্রথম অভিজ্ঞতা আজকে আমি শেয়া...

Bangla English
লিফান কেপিআর ১৬৫সিসি এফআই ফীচার রিভিউ
2018-06-04

দীর্ঘদিন অপেক্ষা করার পর আমাদের দেশে বাংলাদেশ সরকার মোটরসাইকেলের সিসি লিমিট বর্ধিত করেছেন এবং এটা খুবই আনন্দ...

Bangla English
Filter