আসসালামু আলাইকুম, আমার নাম শাহিন, আমি রাজশাহী থেকে। দৈনন্দিন কাজকর্ম ও যোগাযোগের জন্য আমি নিয়মিত বাইক ব্যবহার করি। তবে বাইকের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। দেশের বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ঘুরে বেড়ানো আমার সবচেয়ে প্রিয় শখগুলোর একটি।
সম্প্রতি আমি Royal Enfield Classic 350 কিনেছি। আজ আমি এই বাইকটি ব্যবহার করার অভিজ্ঞতা শেয়ার করব এবং কেন আমি আমার আগের বাইক পরিবর্তন করেছি, সে বিষয়ে বলব।
আগের বাইক পরিবর্তনের কারণ
এর আগে আমি Yamaha FZX 150 ব্যবহার করতাম, যা বাংলাদেশে একটি বেশ জনপ্রিয় বাইক। মোটের ওপর বাইকটি ভালো হলেও এটি পুরোপুরি একটি রেট্রো স্টাইলের বাইক নয়।
আমি বাইক চালাতে খুব ভালোবাসি এবং সবসময় এমন একটি বাইক চাই, যার ইউনিক লুক, এবং ভালো পাওয়ার থাকবে। এসব কারণেই আমি বাইক পরিবর্তনের সিদ্ধান্ত নিই এবং শেষ পর্যন্ত Classic 350 বেছে নিই।
ক্লাসিক ৩৫০–এর ভালো দিকগুলো
ডিজাইন ও লুক
এই বাইকের ডিজাইনটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। ভারতে লঞ্চ হওয়ার পর থেকেই এটি কেনার পরিকল্পনা ছিল। রেট্রো ডিজাইনটি খুবই আকর্ষণীয় এবং রাস্তায় বাইকটি আলাদা নজর কেড়ে নেয়।
ফ্রন্ট সাসপেনশন
ফ্রন্ট সাসপেনশন বাইকটিকে আরও প্রিমিয়াম লুক দেয় এবং রাইডিং একদম স্মুথ লাগে। ভাঙা রাস্তা বা খারাপ রোড কন্ডিশনেও এটি খুব ভালো পারফর্ম করে।
ব্রেকিং সিস্টেম
বাইকের ব্রেকিং পারফরম্যান্স অসাধারণ। সিঙ্গেল-চ্যানেল ABS থাকার কারণে নিরাপদভাবে ব্রেক করা যায় এবং রিয়ার ব্রেক সহজে লক হয় না।
মাইলেজ
এখন পর্যন্ত আমি যে মাইলেজ পাচ্ছি:
• শহরে প্রায় ২৮ কিমি/লিটার
• হাইওয়েতে প্রায় ৩০ কিমি/লিটার
৩৫০ সিসি বাইকের জন্য এই মাইলেজ বেশ ভালো।
ইঞ্জিন পারফরম্যান্স
ইঞ্জিনটি খুব স্মুথ এবং পাওয়ার ও টর্ক বেশ ভালো। বিশেষ করে ৬০–৭০ কিমি/ঘণ্টা স্পিডের পর ইঞ্জিনের স্মুথনেস আরও বেশি অনুভব করা যায়।
বিল্ড কোয়ালিটি
বাইকের বিল্ড কোয়ালিটি ও রঙের ফিনিশিং খুবই প্রিমিয়াম এবং এই সেগমেন্টের অনেক বাইকের চেয়ে ভালো।
মেইনটেন্যান্স খরচ
মেইনটেন্যান্স খরচ তুলনামূলকভাবে সহনীয়, এবং সব মিলিয়ে বাইকটি ভ্যালু ফর মানি বলে মনে করি।
খারাপ দিকগুলো
• বাইকটি নতুন হওয়ায় সামান্য হিটিং ইস্যু লক্ষ্য করেছি, যা নতুন ইঞ্জিনে সাধারণত দেখা যায়।
• রিয়ার ABS থাকলে আরও ভালো হতো।
এটাই এখন পর্যন্ত Royal Enfield Classic 350 ব্যবহার করার আমার অভিজ্ঞতা। যেহেতু বাইকটি নতুন, অনেকেই এটি কেনার বিষয়ে আগ্রহী। আপনি যদি এই বাইকটি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমি অবশ্যই এটি রেকমেন্ড করব।
আমি আমার বাইক নিয়ে খুবই সন্তুষ্ট এবং আশা করি আমার এই অভিজ্ঞতা সবার জন্য উপকারি হবে।