Sunra
Yamaha Banner
Search

লিফান কেপিআর ৬,৫০০কিমি রাইডিং অভিজ্ঞতা - জামিউল হাসান বিশাল

English Version
2020-05-21

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for5000-10000km


Lifan-KPR-6500km-riding-experiences-by-Jamiul-Hasan-Bishal

তরুণ রাইডারদের কাছে সর্বদা ভালো ডিজাইনের বাইক অগ্রাধিকার বেশি পায়। শুধু দেখতে ভালো হলে হবে না ডিজাইনের পাশাপাশি বাইকের ইঞ্জিন পারফরমেন্স, মাইলেজ , দাম ইত্যাদি ভালো হত হবে। আর তরুণদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে ১৫০ সিসির বাইকগুলো কারণ বাংলাদেশের বাজারে কিছু ১৫০ সিসির বাইক রয়েছে যা দেখতে ২৫০ কিংবা তারও অধিক সিসির মত। যেহেতু তরুণদের পছন্দের মূলে রয়েছে ডিজাইন তাই ডিজাইন সবার আগে দেখে আমি একটি বাইক পছন্দ করেছি সেটা হল লিফান কেপিআর ১৫০। এই বাইকটির প্রথম দর্শনেই যে কারো নজর কাড়বে ডিজাইনের দিকে অন্যদিকে বাইকের ইঞ্জিন পারফরমেন্স চালিয়ে বুঝতে হবে যে হ্যা এটা আসলেই একটি কার্যকর ইঞ্জিনের দিক দিয়ে। অপরদিকে বাইকটি রাইড করেও আমি অনেক স্বাছন্দ্যবোধ করেছি । সব মিলিয়ে তাই আমার সিদ্ধান্ত উপনীত হয় যে আমি কেপিআর ১৫০ কিনবো এবং এখন পর্যন্ত আমার এই দানব বাইকটি রাইড করেছি ৬৫০০ কিমি। সব মিলিয়ে আমার কাছে বাজেট অনুযায়ী বাইকটির পারফরমেন্স অভাবনীয় লেগেছে। এখন আমি এই বাইকের কিছু ভালো মন্দ দিক আপনাদের সামনে তুলে ধরবো।

প্রথমেই এই বাইকের কিছু ভালো দিক নিয়ে বলা যাক
বাইকটির ইঞ্জিন পারফরমেন্স অভাবনীয়। লিকুয়িড কুল্ড ইঞ্জিন তাও আমার এই বাজেটে পেয়ে আমি খুবই স্বাছন্দ্যবোধ করি এবং আমি চাইলেই বাইকের ইঞ্জিনের স্পীড অনেক বেশি তুলতে পারি।
ডিজাইন আমার কাছে বাজেটের মধ্যে সেরা মনে হয়েছে কারণ। এই বাজেটে এত সুন্দর স্পোর্টস বাইক অন্য কোন কোম্পানীর নাই
বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী অনেক ভালো রয়েছে। আমি বাইকটি অনেকভাবে রাইড করে দেখেছি যে বাইকের বিল্ড কোয়ালিটি অসাধারন
সিটিং পজিশন বেশ আরামদায়ক। একটানা অনেকক্ষণ রাইড করেও কোন ব্যাক পেইন নাই এবং আমি খুব ভালোভাবে আরামের সাথে রাইড করতে পারি।

এইবার এই বাইকের কিছু মন্দ দিক তুলে ধরি
ইঞ্জিনের শব্দ একটু তারাতারি নষ্ট হয়ে যায়। আমি ইঞ্জিনের পারফরমেন্স ভালো পেলেও ইঞ্জিনের শব্দ নিয়ে একটু অসন্তুষ্ট।
সার্ভিস সেন্টারের মান আরও উন্নত করা উচিত

শহরের মধ্যে আমি মাইলেজ পাচ্ছি লিটারে ৪০ কিমি এবং হাইওয়েতে পাচ্ছি লিটারে ৪৫ কিমি। মাইলেজ নিয়ে আমি খুব খুশি কারণ এই বাইকের ইঞ্জিনে পারফরমেন্স অনুযায়ী মাইলেজ অনেক ভালো এবং এই মাইলেজ এর জন্য কেপিআর ১৫০ আর পছন্দ হয়েছে।

সব মিলিয়ে আমি যদি বলি তাহলে বাংলাদেশের বাজারে ১৫০ সিসি বাইকের মধ্যে সেরা স্পোর্টস বাইক বাজেট অনুসারে কেপিআর ১৫০ । কারণ এই বাইকের অসাধারণ ডিজাইন, ইঞ্জিন ফিচারস ইত্যাদি সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগার একটি বাইক মনে হয়েছে। তাই আপনারা যারা কেপিআর ১৫০ বাইকটি কিনবেন তারা অবশ্যই বাইকটি কিনে ঠকবেন না আশা করি । সবাই নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন।


Rate This Review

Is this review helpful?

Rate count: 4
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Lifan KPR 150

Lifan KPR 150 ব্যবহার অভিজ্ঞতায় - সাফিন
2024-12-22

আমি সাফিন বলতে পারেন লিফান ব্র্যান্ডের একজন ভক্ত বিগত ৭ বছর যাবত লিফানের স্পোর্টস ক্যাটাগরির বাইক Lifan KPR 150 ব্যাবহ...

Bangla English
লিফান কেপিআর ১৫০সিসি ব্যবহারিক অভিজ্ঞতা ৩৭০০০কিমি আবদুল্লাহ
2021-09-19

আমরা যারা বাইক পছন্দ করি বা বাইক নিয়ে রাইড করতে ভালোবাসি তারা স্বপ্ন দেখি যে নিজের একটি স্পোর্টস বাইক থাকুক। বাং...

Bangla English
লিফান কেপিআর ১৫০সিসি ৬২০০ কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আবু মুসা
2021-01-10

মোটরসাইকেল কেনার কথা বলতে গেলে আমি যখনই নিজের বাইকের কথা ভাবতাম কখনই সাধারন বাইক আমার মনে ধরতো না। আমি সবসময়ই চে...

Bangla English
লিফান কেপিআর ১৫০ রাইডিং অভিজ্ঞতা মোঃ সাইফুজ্জামান
2020-09-03

পেশায় আমি একজন চাকরিজীবি আমার বর্তমান বসবাস রাজধানী ঢাকাতে প্রিতিদিন আমাকে ছুটে বেড়াতে হয় ঢাকার বিভিন্ন এলাকায়...

Bangla English
লিফান কেপিআর ৬,৫০০কিমি রাইডিং অভিজ্ঞতা - জামিউল হাসান বিশাল
2020-05-21

তরুণ রাইডারদের কাছে সর্বদা ভালো ডিজাইনের বাইক অগ্রাধিকার বেশি পায়। শুধু দেখতে ভালো হলে হবে না ডিজাইনের পাশাপাশ...

Bangla English
লিফান কেপিআর ২৪,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - শোভন বসু
2020-04-11

আমি শোভন বসু , বরগুনা জেলার বেতাগীতে আমার জন্ম । বর্তমানে ভোলা থাকি এবং বাংলাদেশ পুলিশ এ চাকরী করছি । আজ আমি আপনাদ...

Bangla English
লিফান কেপিআর ১৫০ ৫০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - ইফতেখার
2020-02-09

বাইক চালানোর শখ সেই ছোট বেলা থেকেই । আমি যখন দেখি যে আমার আশেপাশের বড়ভাই কিংবা বন্ধুরা তাদের বাইক রাইড করত তখন আম...

Bangla English
লিফান কেপিআর ১৫০ ভি২ ১৭,৫০০কিমি রাইডিং অভিজ্ঞতা - বাপ্পা রাজ দাশ
2020-01-11

আমি যখন বাইক কিনবো বলে মনে মনে সংকল্প করেছিলাম ঠিক তখন থেকেই খুঁজতে থাকি আমার পছন্দের বাইক । আমি অনেক বাইক রাইড ক...

Bangla English
লিফান কেপিআর ৯৯৯৯কিমি রাইডিং রিভিউ - আসিফ জোবায়ের
2019-02-17

প্রাক্তন বাইক রাইডিং এর অভিজ্ঞতাঃ Apache RTR 150 V2 প্রায় ৪ বছর। প্রাক্তন অভিজ্ঞতা দেয়ার কারণ, এতে করে আমারে রাইডিং স্কিল/...

Bangla English
লিফান কেপিআর ১৫০ মোটরসাইকেল রিভিউ - মোকলেসুর রহমান
2019-01-30

বাইক চালানো শিখেছিলাম আজ থেকে প্রায় ৮ বছর আগে। এরপরে আমি ইয়ামাহা ব্র্যান্ডের বাইক, টিভিএস এপ্যাচি আরটিআর এবং বা...

Bangla English
লিফান কেপিআর ১৫০ মোটরসাইকেল রিভিউ - সালমান খালিদ শাহরিয়ার
2018-11-03

সবার কাছে অনুরোধ রইলো পুরাটা না পড়তে পারলেও শেষটা পড়ে নিবেন। কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম ১০০০০ কিমি পূর্ণ...

Bangla English
লিফান কেপিআর ১৫০ মোটরসাইকেল রিভিউ - রাফি আহমেদ
2018-07-31

আমার নাম রাফি আহমেদ শিবলু। আমি পেশায় একজন ছাত্র। যেহেতু একটু কম বয়স তাই বাইকের উপর আমার ভালোলাগা একটু বেশি। বাই...

Bangla English
লিফান কেপিআর ১৫০ মোটরসাইকেল রিভিউ - ইয়াছির আরাফাত
2018-06-02

আমার নাম মোঃইয়াছির আরাফাত। আমি একজন মেডিক্যাল স্টুডেন্ট ইতিপূর্বে আমি ব্যবহার করতাম বাংলাদেশের জনপ্রিয় একটি ...

Bangla English
কম দামে ভাল ফীচার সমৃদ্ধ বাইক – লিফান কেপিআর ১৫০সিসি ব্যবহারকারী নাফিউ মল্লিক
2018-05-18

সেই ছোট বেলা থেকেই বাইকের প্রতি আমার নেশা। তখন থেকেই যখনই কোন বাইক পেতাম রাইড দিয়ে ফেলতাম। আমি প্রায় এক যুগেরও ব...

Bangla English
লিফান কেপিআর ১৫০ মোটরসাইকেল রিভিউ - মামুন আকতার
2018-05-17

হোন্ডা সিডি ৮০ দিয়ে বাইক চালানোর হাতে খড়ি আজ থেকে প্রায় ১২ বছর আগে। বাইক চালানো শেখার পর থেকে বাইকের প্রতি আমার আ...

Bangla English
2017-10-12

2016 সালের ২৫ নভেম্বরে কিনি Rasel Industry থেকে। বাইক টা কিনা না কিনা নিয়ে তেমন ভয় ছিল না যে চায়না বাইক কেমন হবে না হবে। বাজে...

Bangla English
2016-10-28

ফেব্রুয়ারি মাসে রাসেল ইন্ডাসট্রীজ থেকে KPR টি কিনি। ব্রেক ইন এর নির্দেশনা ছিল ৩ হাজার কিলোমিটার । আমি ১৫০০ কিলোমিট...

Bangla English
2015-06-27

...

English
2017-10-12
2016-10-28
2015-06-27
Filter