Sunra
Yamaha Banner
Search

বেনেলী টিএনটি ২০,০০০কিমি রাইডিং রিভিউ - রাশেদ

English Version
2019-12-05

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for10000km+


Benelli-TNT-20000km-riding-experiences-by-Rashed

আমি মোঃরাশেদ পেশায় একজন ব্যবসায়ী। আমার ব্যবসায়ীক কাজের জন্য বিভিন্ন স্থানে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। আমি এই যাতায়াত করার ক্ষেত্রে মোটরসাইকেল বেশি ব্যবহার করি কারণ আমার কাজগুলো সহজ করার ক্ষেত্রে মোটরসাইকেল অনেক সাহায্য করে থাকে। আমি যখন মোটরসাইকেল কিনবো বলে ঠিক করেছিলাম তখন আমি বিভিন্ন অনলাইন ওয়েব সাইটে সার্চ দিই এবং আমি আমার নিজের মতানুসারে বেনেলী টিএনটি ১৫০ পছন্দ করি। কারণ এই বাইকের ডিজাইন , ফিচারস ইত্যাদি অন্যান্য বাইকের থেকে অনেক ভালো মনে হয়েছে। সকল দিক বিবেচনা করে আমি বেনেলী টিএনটি ১৫০ কিমি এবং এখন পর্যন্ত রাইড করেছি ২০০০০ কিমি। এই ২০০০০ কিমি রাইডের মধ্যে বাইকটি নিয়ে আমি অনেক সন্তুষ্ট কারণ এই বাইকটি আমার সকল চাহিদা পূরণ করেছে এবং বিভিন্ন দিক থেকে সাপোর্ট দিয়েছে। আজকে আমার এই বাইক নিয়ে ২০০০০ কিমি এর মধ্যে ভালো মন্দ দিক তুলে ধরবো।

ভালো দিক
-প্রথমেই এই বাইকটি নিয়ে ভালো যে দিক বলবো সেটা হল বাইকের লং রাইডে কোন ব্যাক পেইন নাই। আমি একটানা ২০০ কিমি রাইড করে কোন ব্যাক পেইন অনুভব করিনি এবং আমার কাছে খুব আরামদায়ক মনে হয়েছে।
-স্টাইলিশ স্পোর্টস লুক এই বাইকের আরেকটি আকর্ষণীয় দিক। আমি এর ডিজাইন প্রথমে দেখে মুগ্ধ হয়েছে এবং আমার মনে হয়েছে যে এই বাইকটা আমার জন্য ভালো হবে।
-ইঞ্জিনের পারফরমেন্স অনেক ভালো এবং স্পীডও অনেক বেশি। এই ইঞ্জিনে আমি টপ স্পীড তুলেছি ১২৩ কিমি প্রতি ঘণ্টা যা আমার কাছে খুব শক্তিশালী ইঞ্জিন বলে মনে হয়েছে।
-সিবিএস ব্রেকিং থাকার ফলে ব্রেকিং অনেক ভালো হয়েছে এবং যে কোন পরিস্থিতিতে আমি খুব ভালোভাবে বাইকটি কন্ট্রোল করে নিতে পারি।

মন্দ দিকের মধ্যে রয়েছে
-চেইনটা আমার কাছে একটু সমস্যার কারণ মনে হয়েছে কারণ এর চেইন খুব দ্রুত লুজ হয়ে যায়।
-বেশি রাইড করলে ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যায় কিন্তু শহরের মধ্যে কম রাইড করলে এটা হয়না।

এই বাইকটি পছন্দ করার পেছনে মূল কারণ হচ্ছে এর স্পোর্টস ডিজাইন এবং আরামদায়ক সিটিং পজিশন। তবে একটা বিষয় আরেকটু উন্নত করা দরকার সেটা হল বাইকের মাইলেজ । আমি শহরের মধ্যে এখন লিটারে পাচ্ছি ৩৫ কিমি এবং হাইওয়েতে পাচ্ছি ৪০ কিমি। মাইলেজ আরও বেশি হলে আমার জন্য ভালো হত।

আমার ব্যবহারের আলোকে বলতে পারি যে এই বাইক চোখ বন্ধ করে ১০ বছর ব্যবহার করা যাবে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 4
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Benelli TNT 150

বেনেলি টিএনটি ১৫০ প্রথম ফর্ষ্ট রাইড রিভউ -আল আমিন
2020-02-06

ব্যাক্তিগত ব্যবহারের জন্য একটি বাইক আমার খুব দরকার ছিলো। আমি দিনের বেশির ভাগ সময় বাইক নিয়ে বিভিন্ন কাজে বিভিন্...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - নাজমুল হক
2020-01-14

আমি নাজমুল হক বর্তমানে পড়াশোনা করছি। আমার কাছে চলাফেরার জন্য যে বাহনটি বেশ অগ্রাধিকার পাই সেটা হল বাইক। আমি আমা...

Bangla English
বেনেলী টিএনটি ৬,০০০কিমি রাইডিং রিভিউ - ইফতিখার আহাম্মেদ
2019-12-17

আমি যখন বাইক কিনবো বলে মনে মনে চিন্তা করি তখন বিভিন্ন বাইক আমার চোখে পড়ে। এরপর আমি আমার বড় ভাইয়ের পরামর্শে হোন্ড...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - পিয়াস
2019-12-08

মোটরসাইকেল কেনার পূর্বে আমরা মোটরসাইকেলটির দাম, ডিজাইন , আমার জন্য পারফেক্ট হবে কী/না ইত্যাদি নানান বিষয় দেখি। আ...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - বেলাল হোসেন
2019-12-07

ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিলো যে আমার যে বাইকটি থাকবে সেটি অবশ্যই দেখতে সুন্দর ও ইউনিক হবে। তাই আমি পছন্দ করে নি...

Bangla English
বেনেলী টিএনটি ২০,০০০কিমি রাইডিং রিভিউ - রাশেদ
2019-12-05

আমি মোঃরাশেদ পেশায় একজন ব্যবসায়ী। আমার ব্যবসায়ীক কাজের জন্য বিভিন্ন স্থানে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। আমি এই য...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - ইফতেখার আহাম্মেদ
2019-09-17

আমি মো ইফতেখার আহাম্মেদ। বেনেলী টিএনটি ১৫০ বাইকটি আমি কিনি কুরবানী ঈদের আগে। এখন পর্যন্ত বাইকটি নিয়ে প্রায় ২০৯...

Bangla English
বেনেলী টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - জাহিদ হাসান
2019-08-01

আসসালামুয়ালাইকুম, আমি জাহিদ, পেশায় আপাতত কিছু করছি না (বর্তমান), পূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি, অনেকদিন ধ...

Bangla English
বেনেলী টিএনটি ২৫,৫০০কিমি রাইডিং রিভিউ - মাহমুদুল হাসান শাওন
2019-07-03

সবাইকে শুভেচ্ছা। আমি শাওন এবং পেশায় এক চাকুরীজীবি। অনেকদিন ধরে ব্যবহার করছি Benelli TNT 150cc 2018 Model। বাইক এর বয়স ১ বছর ৩ দিন ...

Bangla English
বেনেলী টিএনটি ১০,০০০কিমি রাইডিং রিভিউ - তৌহিদ রাসেল
2019-06-17

আমার হবে না, বা হয় না জেনেও আমি বার বার শুরু করি আসলে নতুন করে তখনই শুরু করা যায়, যখন ঢেড় দেরী হয়ে যায় আমার বেলায় তেম...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ মোটরসাইকেল রিভিউ - মাহমুদুল হাসান শাওন
2018-07-11

সবাইকে শুভেচ্ছা। আমি শাওন এবং পেশায় এক চাকুরীজীবি। অনেকদিন ধরে আমি আমার Benelli TNT 150cc 2018 Version. এর রিভিউ লিখতে চাচ্ছিলাম। ...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফার্ষ্ট রাইড রিভিউ - রাহাত
2018-07-09

বাইক চালানোর হাতে খড়ি বলতে গেলে একদিন দুষ্টুমি করে বন্ধুর Apache RTR ১ গিয়ারে চালাতে পারলে শিখার শখ জাগে। পরবর্তিতে অল...

Bangla English
টেস্ট রাইডে মুগ্ধ হয়ে বাইকটি কিনি - বেনেলি টিএনটি ব্যবহারকারী হাসান ফেরদৌস
2018-06-26

বাংলাদেশের রাস্তার অবস্থার উপর ভিত্তি করে দিন দিন দুই চাকার বাহনগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। যারা পাবলিক যোগায...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফার্ষ্ট রাইড রিভিউ - রিয়াল রহমান
2018-06-24

বাইক মানুষের শখের একটি বাহন।কথায় আছে শখের দাম লাখ টাকা। বাইকের দাম যতই লক্ষ টাকা হোক না কেন মানুষ তার শখের বসে সে...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফার্ষ্ট রাইড রিভিউ - ফাহিম আদনান
2018-06-14

বেনলি টিএনটি রিভিউ দিতে চলে আসলাম... আজকে কিনছি.. আজকেই রিভিউ.... কারো কারো দরকার রিভিউ... আবার কেউ কেউ বিরক্ত হবেন... যা...

Bangla English
বেনেলি টিএনটি ১৫০ ফীচার রিভিউ
2018-06-10

বেনেলি হচ্ছে ইউরোপিয়ান জনপ্রিয় কিছু পুরাতন মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। ১৯১১ সাল থেকে তারা মোটরস...

Bangla English
Filter