Sunra
Yamaha Banner
Search

হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - রাহী

English Version
2017-10-28

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Honda-Livo-user-review-by-Rahi

মোটরসাইকেলের নেশা ছোট থেকেই। আর তাই অনলাইনে কাজ করে নিজের হাতে যখন কিছু টাকা জমিয়ে কিনে ফেলি নিজের প্রথম বাইক টিভিএস এপাচী আরটিআর। এর বছর খানেক পরে কিনি ইয়ামাহা এফজেডএস এফআই এবং আরটিআর টি বিক্রি করে দেই। বাড়ী গ্রাম হওয়াতে এবং পড়াশোনা এবং কাজের জন্য শহরে থাকার কারনে একটি স্বল্প সিসির বাইকের দরকার পড়ে যেটি দিয়ে পারিবারিক কাজ এবং ছোটখাটো যাতায়াতে ব্যবহার করা যাবে। ইন্টারনেটের ওয়েবসাইট এবং মোটরসাইকেল শোরুমগুলো ঘুরে সিদ্ধান্ত নেই হোন্ডা লিভো কেনার।

আমি রাহী। পেশায় ছাত্র এবং পাশাপাশি অনলাইনে কাজের সংগে জড়িতে। পেশাগত কারনে আমি নাটোর শহরে থাকি এবং মাঝে মাঝেই গ্রামের বাড়ীতে যাই। গ্রামের মধ্যে এবং শহরের স্বল্প দূরুত্বের ঘুরাঘুরির জন্য লিভো বাইকটি কিনি। বাইকটি আমি ছাড়াও আমার বাবা এবং ছোট ভাই ব্যবহার করে থাকি। আমি শেয়ার করবো এই বাইকটি ব্যবহারের অভিজ্ঞতা।

প্রথমেই দর্শনধারী এরপরে গুনবিচারী। সেই হিসেবে এই বাইকটি প্রথেমই পাশ। নীল রং এর বাইকটি দেখতে বেশ বড় সড় এবং সুন্দর। অনায়াসে ১২৫সিসি বলে চালিয়ে দেয়া যায়। আকারে বড়। বেশ লম্বা সীট। চাইলে তিনজনও বসা যায়। আকর্ষনীয় ডিজাইনের ফুয়েল ট্যাংকের দুপাশে ফেয়ারিং বাইকটির সৌন্দর্য্য অনেক বাড়িয়ে দিয়েছে। ডিজাইন এবং আকারটি এমন যে, যেকোন বয়সের রাইডারকেই মানিয়ে যায়। তাই বাবা, আমি বা আমার ছোট ভাই যেই চালাই না কেন সবাইই স্বাচ্ছন্দবোধ করি।


Honda-Livo-engine-review-by-Rahi

১১০সিসি হিসেবে আমার কাছে বাইকটির ইনজিন বেশ বড় এবং শক্তিশালী মনে হয়। বাইকটি রেডী পিকআপ। স্পীড উঠতে একদমই সময় নেয় না। যেকোনো ১২৫-১৫০সিসি বাইকের মতোই এর পারফরমেন্স। যেহেতু স্বাভাবিক ঘুরাঘুরির কাজে বাইকটি ব্যবহার করা হয় তাই সেভাবে টপস্পীড চেক করা হয় নাই, কিন্তু ৮০কিমি/ঘন্টা স্পীড খুব দ্রুত তুলে ফেলা যায় আর সহযাত্রী নিয়ে ৬০-৭০কিমি স্পীডে যেতে বাইককে তেমন বেগই পেতে হয় না। আর বাইকটিতে আমি কোনো ধরনের ভাইব্রেশন পাইনি কখনও।


Honda-Livo-handlebar-review-by-Rahi

বাইকের সীট হাইটটি একটু উচু। অন্তত ৫ফুট ৫ইঞ্চি বা তারও বেশি উচ্চতা না হলে এই বাইক চালাতে কিছুটা সমস্যা হতে পারে। সিটিং পজিশনটি চমতকার। পিঠ একদম সোজা রেখে হ্যান্ডেল ধরা যায়। পিঠে বা হাতের কবজিতে ব্যাথা অনুভব হয় না। বাইকে ব্যবহৃত ইলেক্ট্রিক্যাল সুইচ এবং অন্যান্য জিনিসগুলো আমার কাছে যথেষ্ট মজবুত এবং আরামদায়ক মনে হয়েছে।

যেহেতু আমার বাইক চালানোর একটি বড় অংশ গ্রামেই হয়ে থাকে তাই হেডলাইটের আলো আমার কাছে গুরুত্বপূর্ন। গাড়ির হেডলাইটের আলো আমার জন্য পর্যাপ্ত। শহরে বা গ্রামে রাতের রাইডে আ্লোর স্বল্পতা কখনই মনে হয় নাই। আলোও যথেষ্ট উজ্বল। বাইকের সামনের বা পেছনের সাসপেনশনগুলো বেশ কার্যকর। গ্রামের মাটির রাস্তায় বা শহরের ভাংগাচোরা রাস্তায় ঝাকুনি বেশ কম অনুভব হয়। সামনে ডিস্ক ব্রেক থাকায় ব্রেকিং দুর্দান্ত। এখন পর্যন্ত একবারও স্কীড করে নাই। তবে পেছনের টায়ারটি আরেকটু মোটা হলে বাইকের সাথে মানানসই হতো বলে আমার মনে হয়েছে।


Honda-Livo-meter-review-by-Rahi

কমিউটার বাইক আমরা সবাই চাই জ্বালানী সাশ্রয়ী হোক। কিন্তু ১১০সিসি বাইক হিসেবে আমার কাছে জ্বালানি খরচ বেশি মনে হয়েছে। লিটারে অন্তত ৭০কিমি গেলে খুবই ভালো হতো।

বাইকটি একাধিকবার সার্ভিসিং সেন্টারে নিয়ে গেছি। সেখানের পরিবেশ এবং টেকনিশিযানদের ব্যবহার আমার কাছো সন্তোষজনক মনে হয়েছে।
আমার দৃষ্টিতে বাইকটির কিছু ভালো দিক-
- দারুন ডিজাইন
- দেখতে বড়
- মজবুত
- শক্তিশালী ইনজিন

মন্দ দিক-
- চিকন টায়ার
- একটু বেশি জ্বালানি খরচ

সব মিলিয়ে আমার বাইকটি নিয়ে আমি খুবই খুশি। আশা করি আগামি দিনেও বাইকটি আমাকে হতাশ করবে না। যারা সাধারন চলাচলের জন্য বাইক কেনার কথা ভাবছেন তার নিশ্চিন্তে হোন্ডা লিভো বাইকটি নিতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি কোনো দিক দিয়েই হতাশ হবেন না। আমি বিশ্বাস করি “হোন্ডা সব সময়েই হোন্ডা”।


Rate This Review

Is this review helpful?

Rate count: 76
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Honda Livo Disc

হোন্ডা লিভো ৫০০০কিমি রাইডিং অভিজ্ঞতা মোটরসাইকেল রিভিউ - আজিম
2020-01-12

আমি যখন মনে মনে নির্ধারণ করি যে একটা বাইক কিনবো তখন থেকেই আমার সাধ্যের মধ্যে পছন্দের তালিকায় সবার উপরে ছিলো হোন্...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - শিমুল হোসেন
2019-08-13

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল হোসেন। হোন্ডা লিভো ১১০ সিসির বাইকটা কেনা হয়েছিলো মূলত শখের বসে। তবে আমি বিভিন...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - ইসতায়েক আহমেদ
2019-02-16

মোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন। একটি মোটরসাইকেল থাকলে নিজের ইচ্ছা স্বাধীন যে কোন জায়গাতে যাতায়াত করা ...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - আউলিয়া
2018-12-25

মোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন। এটির মাধ্যমে অতি অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব। আমার পরিচয় আমি ম...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - রাফিউল ইসলাম রাসেল
2018-11-20

প্রথমেই আমি আমার পরিচয় জানাচ্ছি। আমি মোঃ রাফিউল ইসলাম রাসেল। পেশায় আমি একজন ব্যবসায়ী। আমার মোটরসাইকেল এর নাম ...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - শান্ত
2018-11-05

আমার নাম মোঃ শান্ত। লেখাপড়ার পাশাপাশি আমি বাবার ব্যবসার কাজে সাহায্য করি। আমার মোটরসাইকেল এর নাম Honda Livo 110 CC. এই মো...

Bangla English
হোন্ডা লিভো বনাম হোন্ডা ড্রিম নিও - কোনটি কিনবেন?
2018-09-27

হোন্ডা ড্রিম নিও এবং হোন্ডা লিভো দুটোই স্বনামধন্য ব্যান্ড হোন্ডার প্রডাক্ট। এই বাইক দুটির ইঞ্জিন ক্ষমতা, টায়...

Bangla English
দামটা একটু বেশি - হোন্ডা লিভো ব্যবহারকারী রাফিদ আহমেদ
2018-08-18

আমার নাম রাফিদ আহমেদ, আমি একজন ছাত্র এবং রাজশাহী শহরের উপশহর এলাকার বাসিন্দা । এখানে আমি আমার পুরো পরিবার নিয়ে ব...

Bangla English
হোন্ডা লিভো ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - মানিকুর রহমান
2017-12-23

আমি মোঃ মানিকুর রহমান। পেশায় একজন চাকুরিজীবি। বলতে গেলে হোন্ডা লিভো ১১০সিসি এটাই আমার জীবনের প্রথম বাইক। অনে...

Bangla English
হোন্ডা লিভো ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - আওলিয়া সিদ্দিক
2017-12-21

বর্তমান বিশ্বের অন্যান্য দেশ গুলোর মত আমাদের দেশেও বাইকের ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে। বাইক এখন মানুষের একট...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - রাহী
2017-10-28

মোটরসাইকেলের নেশা ছোট থেকেই। আর তাই অনলাইনে কাজ করে নিজের হাতে যখন কিছু টাকা জমিয়ে কিনে ফেলি নিজের প্রথম বাইক টি...

Bangla English
2017-08-25

মোটরসাইকেলের চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট দিনে দিনে আরও প্রশস্ত হচ্ছে এবং খুব দ্রুতত...

Bangla English
2017-08-25
Filter