Sunra
Yamaha Banner
Search

Suzuki GSXR 150 ব্যবহার অভিজ্ঞতা- রাফি রহমান অনন্য

English Version
2024-11-05

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for10000km+

suzuki-gsxr-150-user-review-by-rafi-rahman-ononno-1730797090.webp

বাংলাদেশের জনপ্রিয় বাইক কোম্পানির মধ্যে একটি সুজুকি জিক্সার কোম্পানি। বর্তমান সময়ে এই কোম্পানির বাইক সবাই ব্যবহার করছে । তাই আমিও বাদ যায়নি বাইক চালানোর নেশা অনেক আগে থেকেই ছিল। রাইড করতে আমার ভালো লাগে এর আগে Suzuki Gixxer Fi Abs রাইড করেছি ,রাইড করে বেশ ভালো লেগেছে আমার কাছে তাই প্রিমিয়াম সেগমেন্টের বাইক রাইড করার জন্য আব্দুল্লাহ মোটরস থেকে ক্রয় করে ফেললাম Suzuki GSX-R Dual ABS বাইক। বাইক রাইড করা হয়েছে ১২০০০ কিলোমিটার এর বেশি দুই বছরের ও বেশি সময় ধরে রাইড করছি । বাইক নিয়ে আজ ভালো মন্দ দিক শেয়ার করবো।


বাইকের ভালো দিকঃ

● বাইকের লুক্স এবং ডিজাইন যে কোন রাইডারকে আকর্ষিত করে । স্পোর্টস সেগমেন্টের বাইক ডিজাইন এবং লুক্স কে ১০ র ১০ দিতেই হবে।

● বাইকের ইঞ্জিন শক্তি অনেক বেশি মনে হয়েছে খুব দ্রুততার সাথে স্পীড তোলা যায়। এবং খুব সহজে ওভার টেক করা যায়

● বাইকের ব্রেকিং এবং কন্ট্রোল ভালো মনে হয়েছে । ব্রেকিং এ রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে যার ফলে ব্রেকিং এবং কন্ট্রোল করতে সুবিধা হয়। বাইকের যে পরিমানে স্পীড উঠে সে পরিমানে এটাকে থামানোও সম্ভব।

● বাইকের পারফরমেন্স এর সাথে সাথে মাইলেজ সিটিতে ৩৫+ এবং হাইওয়েতে ৪০+ কিলমিটার দিচ্ছে এখন পর্যন্ত এবং সরবোচ্চ গতি ১২০ কিলোমিটার উঠানো হয়েছে ।





বাইকের মন্দ দিকঃ

● স্পোর্টস সেগমেন্টের বাইক হওায়ায় পিলিওনের সিটিং পজিশনে পরিবর্তন প্রয়োজন।

● বাইকের হেড ল্যাম্পের ডিজাইন ভালো হলেও আলো অনেক কম রাতে রাইড করার সময় আলো কিমি. মনে হয়েছে ।

● গিয়ারশিফটিং এবং চেইন সমস্যা নিয়ে আমাকে অনেক বেগ পেতে হচ্ছে ।

● বাইকের মেইনটেনেন্স খরচ অনেক বেশি মনে হয়েছে স্পেয়ার পার্টস এর দাম অনেক বেশি । দাম তুলনামুলক কম হলে রাইডারের জন্য অনেক সুবিধা হয়।

● সদ্য ব্যাটারি নিয়ে অনেক সমস্যা খুজে পাচ্ছি বাইক স্টার্ট করতে সমস্যা দেখাচ্ছে ।

সব মিলিয়ে আমার কাছে বাইকটি ভালো লেগেছে। যারা বাইকটি ক্রয় করতে চান তাড়া ক্রয় করতে পারেন। আশা করি আমার অভিজ্ঞতা আপনাদের বাইক রাইড করতে এবং ক্রয় করতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।

Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki GSX R Dual ABS

Suzuki GSXR 150 ব্যবহার অভিজ্ঞতা- রাফি রহমান অনন্য
2024-11-05

বাংলাদেশের জনপ্রিয় বাইক কোম্পানির মধ্যে একটি সুজুকি জিক্সার কোম্পানি। বর্তমান সময়ে এই কোম্পানির বাইক সবাই ব্...

Bangla English
Suzuki GSXR 150 ব্যবহার অভিজ্ঞতা - তরিকুল ইসলাম জুয়েল
2024-01-01

আমার কাছে বাইক খুব ভালো লাগে কারন এটা নিয়ে আমি আমার নিজের মত করে রাইড করতে পারি। বাংলাদেশের বাজারে অনেক বাইক রয়ে...

Bangla English
Suzuki GSX-R 150 ABS ব্যবহারের অভিজ্ঞতা মো. রিফাত ইসলাম
2022-11-23

বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুত গতির বাইক এর কাতারে সুজুকি জিএসএক্স-আর ১৫০ সব সময় সামনে এগিয়ে থাকবে । আর আমার এই বা...

Bangla English
সুজুকি জিএসএক্স আর ডুয়াল এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা ৪০০০কিমি পরশ
2022-05-17

আমি অনেক দিন যাবত বাইক রাইড করি এবং আমার কাছে বাইক রাইড করে অনেক বেশি ভালো লাগে।সেজন্য আমি বাইককে আমার চলার বাহন হ...

Bangla English
Suzuki GSX-R 150 এর সুবিধা এবং অসুবিধা
2022-04-10

Suzuki GSX-R 150 বাংলাদেশের অন্যতম প্রিয় মোটরসাইকেলগুলোর মধ্যে একটি।স্পিড, ডিজাইন এবং লুক এই বাইকটিকে আমাদের দেশের রাস্...

Bangla English
সুজুকি জিএসএক্স-আর ১৫০ ডুয়াল এবিএস ৩২০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা সাব্বির হোসেন বিশাল
2021-05-23

খুব ছোটবেলা থেকেই বাইকের প্রতি আমার ভালোবাসা ও আবেগ । আমি যখন দেখি আমার আশেপাশের বড় ভাইয়েরা বাইক ব্যবহার করত তখন...

Bangla English
সুজুকি জিএসএক্স-আর ১৫০ ডুয়াল চ্যানেল এবিএস ফিচার রিভিউ
2021-03-02

যে ব্যাক্তি রেসট্র্যাক সম্পর্কে জানে, তার জিএসএক্স-আর সিরিজ সম্পর্কে জানা থাকারই কথা। বাইকটি হচ্ছে সুজুকির স্প...

Bangla English
Filter