Sunra
Yamaha Banner
Search

লিফান কে১৯ ব্যবহারিক অভিজ্ঞতা ২৬০০কিমি

English Version
2021-09-30

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km

lifan-k19-user-review-2600km-by-khondokar-mohsin-apu.jpg
Lifan K19 নিয়ে
আমার প্রথম ২৫০০ কিমি রাইডিং এক্সপেরিয়েন্স আজ তুলে ধরার চেষ্টা করবো।


আমি অপু খন্দকার ১২০ কেজির একজন হেভিওয়েট সৌখিন মোটরসাইকেল রাইডার, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানই আমার হবি বলতে পারেন।


এইবার লিখবো আমার নতুন Lifan K19বাইক নিয়ে, এটা একটা ক্রুজার বাইক ও বেশ দেখার মত একটি জিনিস, এর নাম দিয়েছি আমি মুফাসাযার অর্থ হল রাজামসাই


এই বাইকটা নতুন ও ইউজার রিভিউ তেমন নাই বলে অনেকে আমাকে অনুরোধ বা উৎসাহিত করেছেন এটা নিয়ে লিখার জন্য।


ধন্যবাদ আপনাদের আমাকে এর যোগ্য মনে করার জন্য।
Lifan-K19-Review-1-1632997026.jpg


আমি বাইকটা ২৫০০ কিমি চালালাম, এরমধ্যে ১১০০কিমি ঢাকায় ও বাকি ১৪০০ কিমি হাইওয়ে ও পাহাড়ী রাস্তায়। আমি ১৭০০ কিমি ব্রেকিং পিরিওড মানি এর পর যেমন খুশি তেমন চালানো শুরু করি।


আসল কথায় আসি যা হল অভিজ্ঞতা।


Lifan K19 এ আমার পছন্দ বা পজিটিভ দিক গুলো হল
Lifan-K19-Review-2-1632997679.jpg


১ - দেখতে এতই সুন্দর যে মানুষকে খুবই আকর্ষণ করে।


২ - বর্তমানে বাংলাদেশের সব থেকে শক্তিশালী ও নির্ভরযোগ্য একটি ক্রুজার এই Lifan K19


৩ - মাইলেজ আমি ৩৫+ কিমি প্রতিলিটার পাই এভারেজ।


৪ – রিল্যাক্সভাবে চালালে অনেক আরামদায়ক ও রাজকীয় ফিল দেয়া একটা বাইক


৫ - ব্রেকিং সিস্টেম অনেক ভাল, বিশেষ করে পায়ের ড্রামব্রেক যা অনেক ভালমানের ডিস্ক ব্রেককেও হার মানাবে।


৬ - দ্রুত গতি উৎপাদন করতে সক্ষম ও যার সর্বোচ্চ গতি আমি পেয়েছি ১১৬ কিমি প্রতি ঘন্টা।


৭ - পিলিওন সিট অনেক আরামদায়ক সাথে বেক রেস্ট থাকায় একটু বেশি আরাম প্রদান করে।


৮ - যেহেতু কেপিটিএনবিএফ ২ ইঞ্জিন অনেক বছর ধরে চলছে তাই এর সক্ষমতা নিয়ে কোন সন্দেহ নেই, পারফরম্যান্স ও মাসাল্লাহ আমাকে নিরাশ করেনি।


৯ - সামনের হেডলাইট যথেষ্ট আলো দিতে সক্ষম বাকিটা যার যার হিসাব।


১০ - বিল্ড কোয়ালিটি আমার কাছে অন্যান্য লিফান গাড়ির থেকে অনেক বেটার মনে হইছে।


১১ - গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভাল, আমি এখনও কোথাও আঘাত টের পাইনি।


১২ - এই বাইকের শব্দ মারাত্মক সুন্দর যার জন্য বাইকটা অনেকের কাছে খুবই পছন্দ হইছে।


১৩ - ক্লাচ ও গিয়ার অনেক সফট যা লিফানএর অন্নান্য বাইকের অভিজ্ঞতায় পুরাই বিপরিত।


এবার আসি Lifan K19 নিয়ে আমার কিছু অপছন্দ বা নেগেটিভ দিক নিয়ে।
Lifan-K19-Review-4-1632997760.jpg


১ - মাঝে মাঝে খামাখাই বন্ধ হয় যা লিফানের পুরান দোষ।


২ - হাই আরপিএম যেমন ৭ বা ৮ হাজার অতিক্রম করলে গাড়ি ভাইব্রেশন করে যা হয়তো আস্তে আস্তে কিছুটা ঠিক হবে কিন্তু এখন খুবই বিরক্তিকর লম্বা সময় চালানোর জন্য।


৩ – হাই আরপিএম এ হ্যান্ডেল কিছুটা কাপে যার কারনে লুকিং গ্লাসও কাপে ও সব ঘোলা দেখা যায়। এক ভাইয়ের কমেন্ট “ভাই লুকিং গ্লাসে তাকালে পিনিক লাগে”।


৪ - জায়গা বেশি লাগে ঘুরাতে আর ওজন ও মাশাআল্লাহ একটু বেশি তুলনামূলকভাবে।


৫ - ভাইব্রেশনের কারনে হাত, কোমর ও পা ঝিনঝিন করে, মাঝেমাঝে বল্টু কথা শুনেনা।


৬ - ক্লাচ অনেক দূরে তাই ব্যাস্ত রাস্তায় হাত ব্যথা হয় ক্লাচ আর হর্ণ একসাথে চাপতে হলে।


৭ - পিছনের সাসপেনশন অনেক শক্ত যার কারনে হটাৎ গর্ত বা গতিরোধক পার হলে অনেক জোরে ঝাকি লাগে যা কোমর ব্যাথা হবার মুল কারন।


৮ - চেইন খুব দ্রুত লুজ হয় ও খুব একটা সুবিধার মনে হচ্ছে না।


এবার আসি এগুলো থেকে পরিত্রানের কিছু উপদেশ বা আমার চেস্টা


১ – লিফান সার্ভিস সেন্টারে গিয়ে সব বলবেন কিছুটা ওরা সমাধান করে দিবে, যেমন এখন গাড়ি বন্ধ হয় না।


২ - ভাইব্রেশন কমানোর জন্য কিছু বড়ভাইদের সাথে কথা বলে আমি হ্যান্ডেল, ট্যাংক ও সিটের নিচে রাবার বুশ লাগিয়েছি ও কিছুটা সমাধান পেয়েছি, টেকনো সার্ভিস সেন্টার আমাকে এই কাজ করে দিছে।


৩ - আমি স্টক লুকিং গ্লাস পরিবর্তন করে এভেঞ্জার ২২০ এর লুকিং গ্লাস লাগিয়েছি এখন ঘোলা কম হয় আর বুঝা যায় পিছনের কি গাড়ি আর কত দুরত্বে আছে।


৪ - সামনের ইস্পর্কেট চেঞ্জ করে কেপিটির ১৬ দাতেরটা লাগাতে বাইক অনেকই স্মুথ হইছে। সাথে আপনি চাইলে একটাই রিডিয়াম প্লাগও লাগাইতে পারেন পারফর্মেন্স আরও ভাল পাবেন।


৫ - আমি এতদিন Motul 20w40 ব্যবহার করেছি কিন্তু সামনে 10w40 সিন্থেটিক দেয়ার ইচ্ছা আছে।


৬ - গিয়ার এক্সএর চেইন বা প্রিমিয়াম কোনো ও রিংচেইন সেট লাগানোর ইচ্ছা আছে।


আপাতত এগুলাই করেছি, সামনে পিছনের সাসপেনশন পরিবর্তন করার ইচ্ছা আগে দেখি কোনটা ভাল হবে এটার জন্য।


উপরের সবকিছু আমার একান্ত মতামত বা অভিজ্ঞতা, বাকিটা যার কাছে যেমন।
Lifan-K19-Review-3-1632997810.jpg


আমার মতে এক কথায় এটা এখন বাংলাদেশের সব থেকে শক্তিশালী ও আকর্ষণীয় একটা ক্রুজার বাইক


ধন্যবাদ



Rate This Review

Is this review helpful?

Rate count: 4
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Lifan K19

Lifan K19 ব্যবহার অভিজ্ঞতায় - মোঃআলমগির হোসাইন
2025-01-04

ক্রজার সেগমেন্টের বাইকের কথা আসলে লিফানের কথা আপনাকে বলতেই হবে । কারন লিফান কোম্পানির ক্রজার সেগমেন্টর সেরা বা...

Bangla English
Lifan K19 ব্যবহার অভিজ্ঞতায়- জোবায়ের
2025-01-04

আমি জোবায়ের নিজের দৈনন্দিন জীবনে কাজের জন্য ব্যবহার করা হয় বাইক তাছাড়া প্রত্যেক এর শখ থাকে ভালো মানের একটি বাইক...

Bangla English
Lifan K19 ব্যবহার অভিজ্ঞতায় - মিজানুর রহমান
2024-12-10

শুরু থেকেই ক্রুজার বাইক রাইড করার জন্য বাইকটি ক্রয় করেছি Lifan K19 বাইক। বাইকটি ৭৫০০ কিলোমিটার এখন পর্যন্তও রাইড করে...

Bangla English
লিফান কে১৯ ব্যবহারিক অভিজ্ঞতা ২৬০০কিমি
2021-09-30

Lifan K19 নিয়ে আমার প্রথম ২৫০০ কিমি রাইডিং এক্সপেরিয়েন্স আজ তুলে ধরার চেষ্টা করবো। আমি অপু খন্দকার ১২০ কেজির একজন হেভি...

Bangla English
লিফান কে ১৯ ব্যবহারিক অভিজ্ঞতা খন্দকার মহসিন অপু
2021-04-27

আমাদের দেখা এখন পর্যন্ত বাংলাদেশের ক্রুজার সেগমেন্টের মধ্যে সেরা মনে হয়েছে লিফানকে ১৯কে ।কারণ এই ক্রুজার বাইকে...

Bangla English
লিফান কে১৯ ফীচার রিভিউ
2020-10-29

Lifan K19 বাইকটি প্রথমবার দেখে যেকোন ক্রুজার প্রেমিকই আকর্ষিত হবেন সন্দেহ ছাড়াই। এটি ১৬৫ সিসি সেগমেন্টে ক্লাসিক ক্রু...

Bangla English


Filter