Sunra
Yamaha Banner
Search

সুজুকি হায়াতে ১৮,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - সুমন

English Version
2019-10-17

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for10000km+


Suzuki-Hayate-18000km-riding-experiences-review-by-Sumon

আমি মনে করি, আমার দৈনন্দিন কাজের সাথে একটি বাইক থাকা অতি প্রয়োজন। তাই আমি বেছে নিয়েছি আমার পছন্দের সুজুকি হায়াতে ১১০ সিসি বাইকটি। এটি আমার জীবনের প্রথম বাহন। সুজুকি হায়াতে ১১০ সিসি বাইকটি আমি ব্যবহার করছি দীর্ঘ ৩ বছর যাবত এবং প্রায় ১৮,০০০ কিমি চালিয়েছি। আর এই দীর্ঘ সময়ে আমি এই বাইক সম্পর্কে বেশ কিছু ভালো মন্দ দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সুজুকি হায়াতে ১১০সিসি বাইকটির ইঞ্জিন আমার কাছে সবচেয়ে বেশি ভাল মনে হয়েছে। দীর্ঘ দিন যাবৎ এই বাইকটি ব্যবহার করেও তেমন বড় কোন সমস্যার সম্মুখিন হয়নি। এমনকি আমার বাইকের ইঞ্জিনে বাড়তি কোন খারাপ শব্দও হয় না। তাই এর ইঞ্জিন পারফমেন্স নিয়ে আমি বেশ সন্তুষ্ট। বাইকটির ডিজাইন আমার কাছে বেশ ভালো লাগে এবং এর বীল্ড কোয়ালিটি বেশ মজবুত বলে আমার কাছে মনে হয়েছে। আমার এই বাইকটির সিটিং পজিশন বেশ ভালো। এর সিটিং পজিশন অনুযায়ী হ্যান্ডেলটিও সঠিক স্থানেই রয়েছে, যার ফলে আমি দীর্ঘ সময় বাইকটি রাইড করার পরেও তেমন কোন ব্যাক পেইন অনুভব করি না, যেটি আমার কাছে অনেক ভালো লাগে। বাইকটির হ্যান্ডেলের সুইচগুলোও খুব ভাল কাজ করে। এখন পর্যন্ত আমি ছোট-খাটো সমস্যা ছাড়া তেমন বড় কোন সমস্যার সম্মুখিন হয়নি। এর ব্রেকিং সিস্টেম আমার মোটামুটি ভাল লেগেছে, তবে সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকলে একটু বেশিই ভাল হত। এছাড়া বাইকটির চাকা চিকন হওয়ায় একটু বেশি গতিতে উঠালে ব্রেক করলে বাইকটির চাকা স্লিপ করে। তবে আমি তেমন গতিতে আমার বাইকটি রাইড করি না। তাই আমি বলতে চাই আমার এই বাইকটির কমফোর্ট ও কন্ট্রোল মোটামুটি ভাল। এর হেড লাইটের আলোও বেশ ভালো। রাতে তাই এই বাইকটি রাইড করতে কোন সমস্যা হয় না। এই সকল দিক বিবেচনায় এই বাইকটির দামটিও আমার কাছে সঠিক রয়েছে বলে মনে করি।

ভাল দিকঃ
- ডিজাইনটি অনেক সুন্দর এবং বীল্ড কোয়ালিটি বেশ মজবুত।
- তেল খরচ খুব কম।
- এর হ্যান্ডেল, সুইচ এবং সিটিং পজিশন বেশ ভালো।
- এর হেড লাইটের আলো বেশি।
- দামটাও একদম সাধ্যের মধ্যে রয়েছে।
- ইঞ্জিন পারফর্মেন্স খুবই ভাল।

খারাপ দিকঃ
- ডিস্ক ব্রেক সিস্টেম নাই।

বাইকটি পছন্দের কারণ?
এই বাইকটি পছন্দের মূল কারণ হল, এটি চালিয়ে খুব আরাম। বাইকটি কেনার আগে আমি এটি যাচাই করে দেখেছি। সুজুকি হায়াতে বাইকটি আমার এক বন্ধুরও ছিল, আমি বেশ কয়েক দিন আমি এটি চালিয়ে দেখেছিলাম। এছাড়া এর ইঞ্জিনের পারফমেন্স খুব ভাল লেগেছিল। তাই আমি পছন্দ করে বাইকটি কিনেছি।

মাইলেজ সিটিঃ ৫৫ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬৫ কিমি।

আমার এই বাইকটির সাসপেনশন নিয়ে আমি খুবই সন্তুষ্ট। কারণ এর শকাপ গুলো বেশ ভালো খেলে। যার ফলে আমি গ্রামের রাস্তাতে এবং ভাঙ্গা রাস্তাতেও তেমন কোন ঝাঁকুনি অনুভব করি না। আমার এই বাইকটি আমাকে মাইলেজের দিক দিয়েও বেশ সন্তুষ্ট রেখেছে। আমি বর্তমানে সর্বোচ্চ ৬৫ কিমি মাইলেজ পাচ্ছি, এই সুবিধা হয়তো অন্য কোন বাইক আমাকে দিতে পারবে বলে আমার মনে হয় না। তাই আমি আমার এই বাইকটিকে আরো বেশি পছন্দ করি। আমি বেশ কয়েকবার সার্ভিসিং সেন্টারে সার্ভিসিং করিয়েছি। সেখানে এই বাইকের সকল পার্টসও পাওয়া যায়। তাই আমি বলব এই বাইকটি সব দিক থেকেই বেশ চমৎকার। আমার দীর্ঘ ৩ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই বাইকটি যে কেউ এক বাক্যে নিশ্চিত মনে কিনে ব্যবহার করতে পারেন। আমার বিশ্বাস কেউ ভুল করবেন না।



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Hayate

সুজুকি হায়াতে এসপি ব্যবহারিক অভিজ্ঞতা ১১০০০কিমি মাজেদুল ইসলাম
2022-01-18

আমি প্রায় ১.৫ বছর যাবত এই Suzuki Hayate SP বাইকটি ব্যবহার করছি। আমার কাছে এই বাইকটি বাজেট অনুযায়ী ভালো লেগেছে বিধায় আমি কিনে...

Bangla English
সুজুকি হায়াতে ব্যাবহারিক অভিজ্ঞতা কামাল
2020-12-01

মোটরসাইকেল চালানো শুধুমাত্র আমার শখের বিষয় নয়, আমার প্রতিদিনের প্রয়োজনে আমাকে চালাতেইহয়। আমি সবসময় নিজের জন...

Bangla English
সুজুকি হায়াতে ৬০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা শরিফুল ইসলাম
2020-11-30

আমি একটি গ্রামে থাকি এবং আমার প্রতিদিনের যাতায়াতের জন্য আমার মোটরসাইকেলের প্রয়োজন। হুট করেই কোথাও যাওয়ার দরক...

Bangla English
সুজুকি হায়াতে ৯০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা হাফিজুর রহমান
2020-11-30

গত ১০ মাস ধরে আমি সুজুকি হায়াতে ব্যবহার করছি। ৯০০০ কিলোমিটারেরও বেশি সময় ধরে এই বাইকটি চালানোর পরে আমি এই বাইক...

Bangla English
সুজুকি হায়াতে ৫,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা এরশাদ হোসেন
2020-11-29

বাইকটা আমার প্রয়োজন তাই কেনা কারন আমি এমন এলাকায় বাস যেখান থেকে মফস্বল এলাকায় আসতে হলে অনেকখানি পথ আসা লাগে আর এর ...

Bangla English
সুজুকি হায়াতে ৭৫০০ কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আবু তালেব
2020-11-24

চাকুরী সামলানো এবং আমার গ্রামের বাড়ির সাথে যোগাযোগের জন্যে মোটরসাইকেল আমার জন্যে আবশ্যিক হয়ে গিয়েছিল একইসাথে স...

Bangla English
সুজুকি হায়াতে ৭৫০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মানিক প্রামানিক
2020-11-19

মোটরসাইকেল প্রয়োজন ছিল আমার পারিবারিক কাজের জন্যে কারন আমাদের ব্যবসা এবং পন্য আমা নেওয়া করা লাগে প্রতি নিয়ত। এক...

Bangla English
সুজুকি হায়াতে ১৪,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা শাহিন আলম
2020-11-18

আমার প্রতিদিনের জীবনযাপনের জন্য আমাকে ব্যবসা করতে হবে এবং এই কারনে এদিকে ওদিকে ছুটে বেড়ানো আমার প্রতিদিনের প্র...

Bangla English
সুজুকি হায়াতে ৩১,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ শরিফুল ইসলাম
2020-11-16

আমার এলাকা যেখানে আমি বসবাস করি সেটাকে ঠিক মফস্বল বলা যায় বরং গ্রাম বলাই ঠিক হবে আর এই কারনে আমি বা আপনি যদি ছোটখা...

Bangla English
সুজুকি হায়াতে ১৯,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আজিজুল হক
2020-11-15

আমি অনেক দিন ধরে বাইক চালাচ্ছি এবং এখন আমার বয়স বাড়ছে। তাই আমি এমন বাইক অনুসন্ধান করছিলাম যা আমার জন্য ভাল মাইল...

Bangla English
সুজুকি হায়াতে ৮৮০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা এনামুল হক
2020-11-12

আমাদের প্রতিদিনের যাতায়াত এবং ব্যবসায়িক প্রয়োজনে একটি মোটসাইকেলের বিকল্প বা ভাল কোন যানবাহন নেই কারন আমাকে বা ...

Bangla English
সুজুকি হায়াতে ৫৪,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - তন্ময় ভদ্র
2020-04-28

২০১০ সাল থেকে আমি বাইক রাইড করছি এবং বাইক রাইড বলতে গেলে আমার কাছে খুবই আনন্দের একটি বিষয়। আমি চাইলেই যে কোন স্থা...

Bangla English
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - সোহাগ আলী
2020-03-28

আমার ইচ্ছা ছিল নিজে বাইক কেনার পরে চালানো শিখবো। তবে আমার আগে থেকেই জাপানি ব্র্যান্ডের বাইক গুলো খুব ভাল লাগত। ত...

Bangla English
সুজুকি হায়াতে ৪০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - রাকিব হোসেন
2020-03-24

আমি একজন ব্যবসায়ী। তাই ব্যবসায়িক কাজে এবং ফাঁকা সময়ে একটু ঘোরাঘুরি করার জন্য মূলত এই সুজুকি হায়াতে ১১০ সিসি বাই...

Bangla English
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - সুজন আলী
2019-12-28

আমি সুজন আলী। নিজের নিত্যদিনের প্রয়োজনের তাগিদে এবং ঘুরাঘুরির স্বপ্নগুলো পূরণ করতে আমি বাইক ব্যবহার করে থাকি। ...

Bangla English
সুজুকি হায়াতে ২২,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - আবু বকর সিদ্দিক
2019-12-21

আমার পরবর্তী বাইক কেনার ইচছা হলো সুজুকি হায়াতে ১১০ সিসি যা বর্তমানে আমি ব্যবহার করছি। শুরুতেই এটি বলার পেছনে আম...

Bangla English
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - সুজন আলী
2019-12-02

আমি সুজন আলী। নিজের নিত্যদিনের প্রয়োজনের তাগিদে এবং ঘুরাঘুরির স্বপ্নগুলো পূরণ করতে আমি বাইক ব্যবহার করে থাকি। ...

Bangla English
সুজুকি হায়াতে ৬০০০কিমি রাইডিং রিভিউ - দুলাল
2019-11-27

আমি মোঃ দুলাল বর্তমানে ব্যবহার করছি সুজুকি হায়াতে। এই বাইকটি আমি বেশি ব্যবহার করি আমার যাতায়াত সুবিধার ক্ষেত্র...

Bangla English
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - সজল
2019-11-13

আমার বাইকের নাম সুজুকি হ্যায়াতি ১১০ সিসি। এই বাইকটি আমি মাত্র ২০ দিন আগে কিনেছি। এত অল্প সময় একটি বাইক ব্যবহার ক...

Bangla English
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - আফজাল বিন নাজির
2019-11-12

আমি সুজুকি হায়াতে ১১০ সিসি মটর সাইকেলের একজন হ্যাপি ইউজার।আমার এই সন্তুষ্টির কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চ...

Bangla English
সুজুকি হায়াতে ৩১,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - সাইফুল ইসলাম
2019-10-29

আমি যতদূর জানি যে মোটরসাইকেল বর্তমানে শহর ও গ্রামে বেশ জনপ্রিয় একটি বাহন যার দ্বারা যে কোন স্থানে অনায়সেই যাতায়...

Bangla English
সুজুকি হায়াতে ১৮,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - সুমন
2019-10-17

আমি মনে করি, আমার দৈনন্দিন কাজের সাথে একটি বাইক থাকা অতি প্রয়োজন। তাই আমি বেছে নিয়েছি আমার পছন্দের সুজুকি হায়াতে...

Bangla English
সুজুকি হায়াতে ২০,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - বারিক হোসেন
2019-10-17

আমি মোঃ বারিক হোসেন। বর্তমানে আমি ব্যবহার করছি সুজুকি হায়াতে ১১০ সিসির এই বাইকটি। আমার কাছে বাইকটি চালাতে অনেক ...

Bangla English
সুজুকি হায়াতে নিয়ে দেশ ভ্রমনের ইচ্ছে রয়েছে - হায়াতে ব্যবহারকারী আবু বকর সিদ্দিক
2019-10-16

স্কুলে পড়ার সময় থেকেই আমার বাইক চালানোর গল্পটা শুরু ঠিক যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন থেকেই মোটরসাইকেলের প্রতি অ...

Bangla English
সুজুকি জিক্সার ১২,০০০কিমি রাইডিং রিভিউ - তুষার সরদার
2019-10-15

ছোটবেলা থেকেই আমি বাইকের প্রতি খুব আগ্রহী ছিলাম। তবে আমার কাছে জাপানি ব্র্যান্ডের বাইক গুলো খুব ভাল লাগত। তাই আ...

Bangla English
সুজুকি হায়াতে ৩৩০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - হাজী মো: সালাউদ্দিন
2019-10-14

জাপানীজ ব্যান্ডের টু স্টক ইঞ্জিনের সুজুকি বাইক নিয়ে আমার জীবনে বাইকিং যাত্রা শুরু। আসলে সত্যিকার অর্থে জাপানী...

Bangla English
সুজুকি হায়াতে ১৪০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - আকবর আলী
2019-10-07

আমি একজন পুলিশ ইন্সপেক্টর এবং বর্তমানে আমার পোস্টিং আমার বাসা থেকে প্রায় ৬০-৭০ কিমি দূরে। তাই মাঝে মাঝে বাসায় যা...

Bangla English
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - হাসানুর রহমান
2019-09-21

সুজুকি হায়াতে বাইকটি সম্পর্কে আমি আমার এলাকায় অনেক শুনেছি। এই বাইকটির সবচেয়ে ভালো দিক শুনেছি এর মাইলেজ নিয়ে। য...

Bangla English
সুজুকি হায়াতে ২০০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - সৌমিত্র রানা
2019-09-07

আজ থেকে ২ বছর আগে সুজুকি হায়াতে বাইকটি কিনেছিলাম রিভিউ দেখে। রিভিউতে দেখেছি বাইকটির মাইলেজ অনেক বেশি এবং ইঞ্জি...

Bangla English
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - হামজালা হোসেন
2019-04-23

সুজুকি হায়াতে ১১০ সিসির মোটরসাইকেলটি কিনেছি মূলত শখের বসে। এছাড়া আমি বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য মোটরসাইকে...

Bangla English
সুজুকি হায়াতে ২০০০০কিমি রাইড রিভিউ - পলাশ খান
2018-12-25

সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার পরিচয় দিয়ে আমার মোটরসাইকেল সম্পর্কে কিছু মতামত তুলে ধরছি। আমার নাম মোঃ পলাশ খান। ...

Bangla English
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - মোহাম্মদ আলী
2018-08-28

আমার নাম মোহাম্মদ আলী। পেশায় আমি এক জন ব্যবসায়ী। আমার অনেক দিনের স্বপ্ন ছিল ভাল মাইলেজ সমৃদ্ধ একটি মোটরসাইকেল ক...

Bangla English
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - তুষার
2018-08-28

প্রতিটি মানুষের জীবনে কিছু চাহিদা থাকে। তেমনি আমার জীবনে একটাই চাহিদা ছিল, সেটি হল অল্প মূল্যে একটা ভাল মাইলেজ স...

Bangla English
সুজুকি হায়াতে মোটরসাইকেল রিভিউ - হামজালা হোসেন
2017-12-26

আমি মোঃ হামজালা হোসেন, পেশা একজন চাকুরিজীবি। বিশেষ করে আমার দৈনন্দিন কাজের সাথে বাইক থাকা অতি প্রয়োজন। আর তাই আ...

Bangla English
Filter