Sunra
Yamaha Banner
Search

সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা সানি রহমান

English Version
2021-05-26

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

suzuki-gixxer-sf-fi-abs-user-review-by-sany-rahman.jpg
সুজুকি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড এবং তাদের জিক্সার সিরিজ বাংলাদেশের বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যার ফলে জিক্সার সিরিজের বিশেষ একটা চাহিদা বাজারে রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন মোটরসাইকেল ব্র্যান্ড বাজারে নিত্য নতুন ডিজাইন ও ফিচারস সমৃদ্ধ বাইক নিয়ে এসেছে । সেই দিক থেকে সুজুকিও ব্যাতিক্রম হয় । সুজুকি বাংলাদেশের বাজারে নিত্য নতুন বাইক এনে সাড়া ফেলছে। নতুন সিরিজের বাইক আনার ফলে ব্র্যান্ডের প্রতি আকর্ষন আরও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে সুজুকি তাদের নতুন মডেলের কিছু বাইক নিয়ে আসে যার ডিজাইন ও ফিচারস চোখ ধাঁধানো।
আমি সানি রহমান বর্তমানে আমি সুজুকির নতুন ডিজাইন ও ফিচারস সমৃদ্ধ বাইকের মধ্যে ব্যবহার করছি সুজুকি জিক্সার এসএফ এইআই এবিএস । এই বাইকটি কেনার প্রধান কারণ হল বাইকের লুকস। আমার কাছে এই বাইকের ডিজাইন অনেক সুন্দর লেগেছে পাশাপাশি এই বাইকের মধ্যে যে ফিচারসগুলো রয়েছে সেগুলোও অনেক আধুনিক। তাই সব কিছু ভেবে আমি এই বাইকটাই কেনার সিদ্ধান্ত নিই। এই বাইকটা কেনার পর আমি খুব বেশি রাইড করিনি কারণ সবে মাত্র কিনেছি তাও সুযোগ পেয়ে আমি প্রায় ২৫০ কিমি রাইড করেছি। আমার কাছে এই বাইকটা করে কেমন লেগেছে তার ফাস্ট ইম্প্রেশন আপনাদের সাথে শেয়ার করবো।

ডিজাইন

ডিজাইন নিয়ে একটা কথা না বললেই নয় যে এই বাইকটা আমার যত বন্ধু বান্ধব দেখেছে তারা সবাই অনেক পছন্দ করেছে কারণ এই বাইকের ডিজাইনটা অনেক প্রিমিয়াম এবং আমাদের দেশের যে সকল প্রিমিয়াম বাইক আছে তার কাছাকাছি মনে হয় এর ডিজাইন দেখে। অন্যদিকে বাইকের বডি কিট যেগুলো রয়েছে সেগুলো যথেষ্ট মজবুত ও টেকসই বলে আমার কাছে মনে হয়েছে। আমার এই বাইকের লুকিং গ্লাস তেমন ভালো মনে হয়নি কারণ এর ভিউ আমাকে ভালো সাপোর্ট দেয়না। সামনের হেডল্যাম্প, পেছনের টেলল্যাম্প , মিটার কনসোল সব মিলিয়ে এই বাইকের মধ্যে রয়েছে নতুন অভিজ্ঞতা।

ইঞ্জিন

ইঞ্জিন আমার কাছে অল্প রাইড করে অনেক স্মুথ এবং রিফাইন্ড ইঞ্জিন মনে হয়েছে এবং এক্সেলেরেশনটাও পুর্বের জিক্সারের থেকে অনেক স্মুথ লাগছে। এখন এই ইঞ্জিন যত রাইড করবো তত এর আসল রুপ বের হলে তবে আমি যতটুকু রাইড করেছি এখন পর্যন্ত তার মধ্যে আমার কাছে ইঞ্জিন ভালো মনে হয়েছে।

সিটিং পজিশন ও হ্যান্ডেলবার

সিটিং পজিশন আমাকে মুগ্ধ করেছে কারণ এই বাইকের সিটিং পজিশন অনেক ভালো এবং অনেক আরামদায়ক। স্প্লিট সিটিং পজিশন হওয়ার কারনে সিটিং পজিশনে বসে অনেক আরাম অনুভব হয় এবং পূর্বের জিক্সারের যে সমস্যা ছিলো সিটিং পজিশন নিয়ে সেই সমস্যাটা দূর হয়েছে এখানে। রাইডার এবং পিলিয়ন খুব আরামসে বসতে পারে এই বাইকের সিটিং পজিশনে। অন্যদিকে বাইকের হ্যান্ডেলবারটাও অনেক মজবুত এবং আমার কাছে এই বাইকের হ্যান্ডেলবার প্রিমিয়াম বাইকের মত লেগেছে কারণ এর থ্রি পার্ট হ্যান্ডেলবার অনেক প্রিমিয়াম অনুভুতি দেয়।

সাসপেনশন

বাইকের সামনের এবং পেছনের সাসপেনশন থেকে আমি ভালো পারফরমেন্স পাচ্ছি এবং আশা করি ভবিষ্যতেও পাবো। পেছনের সাসপেনশন আমার মনে হয় আরও নরম হবে এবং এটা নরম করতে আরও রাইড করতে হবে।

ব্রেকিং কন্ট্রোলিং

ব্রেকিং ও কন্ট্রোলিং নিয়ে আমি সন্তুষ্ট। এই বাইকের সিংগেল চ্যানেল এবিএস এর ফিডব্যাক আমি খুব ভালো পেয়েছি এবং এই এবিএস যথা সময়ে কাজ করে। এবিএস এর কোন ফলস ফিডব্যাক এখনও পাইনি এবং আশা করি পাবোও না কারণ সুজুকি তাদের বাইক কোয়ালিটি মেইনটেইন করে তৈরি করে। এদিকে কন্ট্রোলিং এর দিক দিয়ে আমি সন্তুষ্ট। আমি ২৫০ কিমি রাইড করে আঁচ করতে পেরেছি যে বাইকের কন্ট্রোল অনেক ভালো এবং আশা করি এই বাইকটা থেকে আমি আরও ভালো কন্ট্রোল ফিডব্যাক পাবো।

মাইলেজ ও এক্সেলেরেশন

শহরের মধ্যে আমি আনুমানিক মাইলেজ পাছি ৩৫ থেকে ৪০ কিমি এর মধ্যে এবং হাইওয়েতে আনুমানিক মাইলেজ পাচ্ছি ৪০ থেকে ৪২ কিমি এর মধ্যে। যদিও এত অল্প রাইডে বাইকের মাইলেজ নির্ধারন করা যায়না তবে আমি বুঝতে পারছি যে বাইকের মাইলেজ এরকম হবে।
এক্সেলেরেশন আমি অনেক স্মুথ পেয়েছি । পূর্বের জিক্সার এর থেকে এই জিক্সারের এক্সেলেরেশন আমার কাছে অনেক স্মুথ লেগেছে এবং বেশি স্পীডে তুলতে গেলে বাইকের স্পীড অনেক স্মুথভাবে উঠে যেটা আমার কাছে ভালো লাগে। আমার বাইক এখন ব্রেক ইন পিরিয়ডে আছে তাই বেশি স্পীডে রাইড করে হাই স্পীড এক্সেলেরেশন বলতে পারলাম না তবে এফআই এর জন্য অবশ্যই স্মুথ এক্সেলেরশন হবে এবং বেশি হবে হাই স্পীডে।

সব মিলিয়ে আমার কাছে এই বাইকটা অনেক ভালো লেগেছে। দামটা যদি আরেকটু কমানো যেত তাহলে এর চাহিদা আরও বৃদ্ধি পেত। তাছাড়া অন্যান্য সব বিষয় ঠিক মনে হয়েছে।

Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Gixxer SF Fi ABS

সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা ১১৫০০কিমি বোরহান উদ্দিন
2022-03-31

আমার প্রতিদিনের প্রয়োজনের পাশাপাশি আমার শখের জন্য আজ থেকে প্রায় ১৫ মাস আগে Suzuki Gixxer SF Fi ABS bike বাইকটি কিনেছিলাম। আমি শ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা মিশু
2021-05-27

বর্তমান সময়ে সুজুকি জিক্সার এসএফ নতুন ভার্সনের নামডাক খুব শুনতে পাওয়া যাচ্ছে এবং এটা বিভিন্ন স্থানে দেখা যাচ্ছ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা সানি রহমান
2021-05-26

সুজুকি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড এবং তাদের জিক্সার সিরিজ বাংলাদেশের বাজারে ব্যাপক আল...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ৩৫০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা তৌহিদুল ইসলাম
2021-05-19

ছোটবেলা থেকেই আমার ঘুরেবেড়ানোর অনেক শখ। আমি যখন ছোট ছিলাম তখন বাসা থেকে নিষেধাজ্ঞা থাকার কারনে আমি আমার ইচ্ছেমত ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ৩৫০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা অনিমেষ সাহা
2021-05-04

তরুণ প্রজন্মের কাছে সুজুকি জিক্সার অনেক জনপ্রিয় একটি বাইক। বাংলাদেশের বাজারে বেশিরভাগ সুজুকি জিক্সার রাইড করে...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা ইসতিয়াক আহমেদ রিজভি
2021-04-10

সুজুকি জাপানিজ নামকরা একটি মোটরসাইকেল ব্র্যান্ড এবং বাংলাদেশেও এটি অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। আমার জানা মতে ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ৩০০০কিমি এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা বোরহান উদ্দিন
2021-02-20

একটা মোটরসাইকেল কেনার পেছনে অনেকের অনেক গল্পই থাকে তবে আমি মোটরসাইকেল কিনেছি আর আমার প্রতিটা সখ পুরন করার পেছনে ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই ৬০০০কিমি এবিএস ব্যাবহারিক অভিজ্ঞতা সৃজন সরকার
2020-12-21

যখন বাইকটি কেনার কথা আসে তখন সুজুকি আমার প্রধান পচ্ছন্দ হয়ে যায়। আমি তাদের বাইকগুলি পছন্দ করি এবং এই কারণেই আমি ন...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্যাবহারিক অভিজ্ঞতা মাসুদ রানা
2020-12-20

সুজুকি ব্যবহারের আগে আমি ইয়ামাহা এফজেড চালাচ্ছিলাম। তারও আগে আমার ছিল আরটিআর এবং পালসার। বহু বছর ধরে আমি বাইক ব...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ৮,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ সাগর সরদার
2020-11-24

শুধুমাত্র চলাচল বা প্রয়োজন ছাড়াও একটা মোটরসাইকেল কেনার পেছনে আরও অনেক কারন থাকে ঠিক যেমন আমারটা, আমি চলাচলের কথা...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ৬৫০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা এস এম এজাবুল হাসান
2020-11-05

ব্যবসার কাজে আমাকে অনেক আগে থেকে মোটরসাইকেল ব্যবহার করা লাগে আর একথা বলে রাখা ভাল যে আমি একজন বাইক প্রেমী একই সাথ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্যবহার অভিজ্ঞতা শিমুল
2020-08-23

তরুণ প্রজন্মের কাছে সুজুকি জিক্সার খুব পছন্দের একটি মডেল। বাংলাদেশের বাজারে প্রথম যখন জিক্সার বাইক আসে তখন থেক...

Bangla English
সুজুকি জিক্সার এফআই এবিএস ব্যাবহারিক অভিজ্ঞতা আশিক
2020-08-12

তরুণ প্রজন্মের কাছে সুজুকি জিক্সার খুব পছন্দের একটি নাম। এই জিক্সার সিরিজ বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ব্যপ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ১০০০ হাজার কিলোমিটার ব্যবহার অভিজ্ঞতা – জুন সাদিকুল্লাহ
2020-08-08

নুতুন সুযুকি জিক্সার এসএফ এফআই সিঙ্গেল চ্যানেল এবিএস নেওয়ার পর আমার কিছু এক্সপেরিএন্স শেয়ার করছি প্রায় হাজার ক...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস প্রথম রাইড অভিজ্ঞতা
2020-07-28

সুজুকি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। তাদের জিক্সার সিরিজ বাংলাদেশের বাজারে ব্যাপক আলোড়ন...

Bangla English


Filter