Sunra
Yamaha Banner
Search

সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা ইসতিয়াক আহমেদ রিজভি

English Version
2021-04-10

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

suzuki-gixxer-sf-fi-abs-user-review-by-by-istiak-ahmed-rizvi.jpg
সুজুকি জাপানিজ নামকরা একটি মোটরসাইকেল ব্র্যান্ড এবং বাংলাদেশেও এটি অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। আমার জানা মতে সুজুকি তাদের জিক্সার সিরিজ দিয়ে বাংলাদেশের বাইকারদের মন জয় করেছে এবং জনপ্রিয়তা শীর্ষে নিয়ে গেছে। তাদের মানসম্পন্ন বাইকের চাহিদা এখনও আমাদের লোকাল মার্কেটে লক্ষ্য করা যায় । গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে সুজুকি তাদের নতুন রুপে জিক্সার সিরিজ বাংলাদেশের বাজারে নিয়ে আসে এবং এই সিরিজের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সুজুকি জিক্সার এসএফ এফআই। নতুন ডিজাইনের সাথে তারা নতুন নতুন কিছু ফিচারস সংযোগ করেছে যা বাইকারদের খুব সহজেই নজর কাড়বে । আমি আমার ব্যবসায়িক কাজ ও অবসরে ঘুরাঘুরির জন্য বাইক ব্যবহার করি । তাই সব কিছু বিবেচনা করে এই বাইকটাই আমার করে নিই। আমি এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির কারণে বাইকটা বেশি রাইড করতে পারিনি । মনে হয় ৫০০ কিমি রাইড করেছি। আমার স্বল্প রাইড থেকে এই বাইক নিয়ে যে অভিজ্ঞতা পেয়েছি তা আজ আপনাদের সাথে শেয়ার করছি।

সুজুকি জিক্সার এসএফ এফআই এর ভালো দিকের মধ্যে আমি যা যা পেয়েছি

-বাইকের লুকিং নিঃসন্দেহে অনেক সুন্দর লেগেছে আমার কাছে এবং সুন্দর না লাগলে আপনারাই জানেন যে এটা ক্রয় করতাম না।
-চালিয়ে অনেক আরামদায়ক লাগে এবং এর সাথে সাথে বাইকের কন্ট্রোলটাও অনেক ভালো
-এবিএস ব্রেকিং থাকার ফলে ব্রেকিং এর দিক থেকে আমি সর্বচ্চো নিরাপত্তা পাই । কারণ এই এবিএস এর জন্য আমি বাইকটার ব্রেকিং খুব ভালোভাবে করতে পারি।
-সিটিং পজিশন এবং হ্যান্ডেলবারের দারুন কম্বিনেশনের ফলে আমি প্রিমিয়াম বাইকের মত অনুভব করি।
-বাইকের ইঞ্জিনের শক্তি এবং এক্সেলেরেশন অনেক স্মুথ ।
সুজুকি জিক্সার এসএফ এফআই এর মন্দ দিকের মধ্যে আমি যা যা পেয়েছি
-বাইকটা ৫০০ কিমি রাইড করে আমি শুধুমাত্র একটা মন্দ দিক লক্ষ্য করেছি তা হল এই বাইকের পেছনের ব্রেকিং টা। আমার কাছে মনে হয়েছে যে পেছনের ব্রেকিংটা একটু বেখায়াল ভাবে ব্যবহার করলে চাকা স্কীড করে। সুজুকির কাছে আমার অনুরোধ থাকবে যে তারা যেন এই সমস্যাটা দ্রুত সমাধান করে।

৫০০ কিমি রাইড করে আমি মাইলেজ সঠিকভাবে বলতে পারবো না তবে আনুমানিক আমি লিটারে ৪০ থেকে ৪২ কিমি মাইলেজ পাচ্ছি। আমার মতে মাইলেজ ঠিক আছে ১৫৫ সিসির বাইক হিসেবে।

সুজুকি অনেক ভালো একটি ব্র্যান্ড এবং আমার কাছে এই বাইকটা ব্যবহার করে অনেক ভালো লেগেছে। আশা করি এই বাইকটা আমাকে অনেক দিন সাপোর্ট দিবে। ধন্যবাদ সবাইকে আমার রিভিউটা পড়ার জন্য।

Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Gixxer SF Fi ABS

সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা ১১৫০০কিমি বোরহান উদ্দিন
2022-03-31

আমার প্রতিদিনের প্রয়োজনের পাশাপাশি আমার শখের জন্য আজ থেকে প্রায় ১৫ মাস আগে Suzuki Gixxer SF Fi ABS bike বাইকটি কিনেছিলাম। আমি শ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা মিশু
2021-05-27

বর্তমান সময়ে সুজুকি জিক্সার এসএফ নতুন ভার্সনের নামডাক খুব শুনতে পাওয়া যাচ্ছে এবং এটা বিভিন্ন স্থানে দেখা যাচ্ছ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা সানি রহমান
2021-05-26

সুজুকি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড এবং তাদের জিক্সার সিরিজ বাংলাদেশের বাজারে ব্যাপক আল...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ৩৫০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা তৌহিদুল ইসলাম
2021-05-19

ছোটবেলা থেকেই আমার ঘুরেবেড়ানোর অনেক শখ। আমি যখন ছোট ছিলাম তখন বাসা থেকে নিষেধাজ্ঞা থাকার কারনে আমি আমার ইচ্ছেমত ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ৩৫০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা অনিমেষ সাহা
2021-05-04

তরুণ প্রজন্মের কাছে সুজুকি জিক্সার অনেক জনপ্রিয় একটি বাইক। বাংলাদেশের বাজারে বেশিরভাগ সুজুকি জিক্সার রাইড করে...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা ইসতিয়াক আহমেদ রিজভি
2021-04-10

সুজুকি জাপানিজ নামকরা একটি মোটরসাইকেল ব্র্যান্ড এবং বাংলাদেশেও এটি অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। আমার জানা মতে ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ৩০০০কিমি এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা বোরহান উদ্দিন
2021-02-20

একটা মোটরসাইকেল কেনার পেছনে অনেকের অনেক গল্পই থাকে তবে আমি মোটরসাইকেল কিনেছি আর আমার প্রতিটা সখ পুরন করার পেছনে ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই ৬০০০কিমি এবিএস ব্যাবহারিক অভিজ্ঞতা সৃজন সরকার
2020-12-21

যখন বাইকটি কেনার কথা আসে তখন সুজুকি আমার প্রধান পচ্ছন্দ হয়ে যায়। আমি তাদের বাইকগুলি পছন্দ করি এবং এই কারণেই আমি ন...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্যাবহারিক অভিজ্ঞতা মাসুদ রানা
2020-12-20

সুজুকি ব্যবহারের আগে আমি ইয়ামাহা এফজেড চালাচ্ছিলাম। তারও আগে আমার ছিল আরটিআর এবং পালসার। বহু বছর ধরে আমি বাইক ব...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ৮,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ সাগর সরদার
2020-11-24

শুধুমাত্র চলাচল বা প্রয়োজন ছাড়াও একটা মোটরসাইকেল কেনার পেছনে আরও অনেক কারন থাকে ঠিক যেমন আমারটা, আমি চলাচলের কথা...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ৬৫০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা এস এম এজাবুল হাসান
2020-11-05

ব্যবসার কাজে আমাকে অনেক আগে থেকে মোটরসাইকেল ব্যবহার করা লাগে আর একথা বলে রাখা ভাল যে আমি একজন বাইক প্রেমী একই সাথ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্যবহার অভিজ্ঞতা শিমুল
2020-08-23

তরুণ প্রজন্মের কাছে সুজুকি জিক্সার খুব পছন্দের একটি মডেল। বাংলাদেশের বাজারে প্রথম যখন জিক্সার বাইক আসে তখন থেক...

Bangla English
সুজুকি জিক্সার এফআই এবিএস ব্যাবহারিক অভিজ্ঞতা আশিক
2020-08-12

তরুণ প্রজন্মের কাছে সুজুকি জিক্সার খুব পছন্দের একটি নাম। এই জিক্সার সিরিজ বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ব্যপ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ১০০০ হাজার কিলোমিটার ব্যবহার অভিজ্ঞতা – জুন সাদিকুল্লাহ
2020-08-08

নুতুন সুযুকি জিক্সার এসএফ এফআই সিঙ্গেল চ্যানেল এবিএস নেওয়ার পর আমার কিছু এক্সপেরিএন্স শেয়ার করছি প্রায় হাজার ক...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস প্রথম রাইড অভিজ্ঞতা
2020-07-28

সুজুকি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। তাদের জিক্সার সিরিজ বাংলাদেশের বাজারে ব্যাপক আলোড়ন...

Bangla English


Filter