Sunra
Yamaha Banner
Search

সুজুকি জিক্সার এসএফ ১০,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - সোহাগ খান

English Version
2019-12-30

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for10000km+


Suzuki-Gixxer-SF-Double-Disc-10000km-riding-experiences-by-Sohag-Khan

আমার ধারণা যে, আকর্ষণীয় গ্রাফিক্যাল ডিজাইনের দিক থেকে তরুণদের পছন্দের বাইকের তালিকায় সুজুকি জিক্সার এস এফ ডাবল ডিস্ক অন্যতম। এই বাইকের ডিজাইন, ইঞ্জিনের স্পীড, পারফমেন্স ইত্যাদি সব কিছুর মধ্যে তারুন্যের একটি ভাব রয়েছে, যার কারণে আমি অনেক যাচাই-বাছাই করে আমার জন্য সুজুকি জিক্সার এস এফকে বেছে নিয়েছি। আমি একজন ছাত্র তাই পড়াশোনার পাশাপাশি বাইক নিয়ে বন্ধুদের সাথে একটু ঘুরতে ভাল লাগে এবং আমার এই ভালো লাগাটা আরো পরিপূর্ণ করে তুলেছে সুজুকি জিক্সার এস এফ ডাবল ডিস্ক। আমি গত ১ বছর যাবত এই বাইকটি ব্যবহার করছি এবং প্রায় ১০,০০০ কিমি রাইড করেছি। এই রাইডিং অবস্থায় বাইকটি নিয়ে আমি কোন বিপাকে পড়িনি। সুজুকি জিক্সার আমাকে অনেক ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আশা করি এক হাতে বাইকটি ব্যবহার করলে আগামী দিনগুলোতেও আরো ভাল সাপোর্ট পাবো। আজকে আমার এই বাইক নিয়ে কিছু অভিজ্ঞতা মোটরসাইকেলভ্যালীর মাধ্যমে সবার সাথে শেয়ার করছি। আমি আমার বাইকটি টপ স্পীডে সর্বোচ্চ ১০০ কিমি প্রতি ঘণ্টায় তুলেছি। স্পীড আরও উঠানো সম্ভব ছিলো কিন্তু আমি আর স্পীড উঠাতে চাইনি। এমন বেশি স্পীডে কোন সমস্যা বুঝতে পারিনি। এছাড়া আমি এক দিনে সর্বোচ্চ ১৫০ কিমি রাইড করে। এমন দীর্ঘ যাতায়াত করে আমি অনেক ভাল অনুভূতি পেয়েছি। আমার কাছে এই বাইকের ডিজাইন খুব সুন্দর মনে হয়েছে। এর সামনে এবং পেছনে দুই দিকের মাস্কুলার একটি লুক আছে। এত শক্তিশালী দানবের মত একটি বাইক এত স্পীড নিয়েও আমাকে ভালো মাইলেজ দিতে পারে। তাই এর মাইলেজ নিয়ে আমি সন্তুষ্ট। এদিকে ব্রেকিং সিস্টেম ডাবল ডিস্ক হওয়াতে আমি স্পীড খুব ভালো ভাবে নিয়ন্ত্রণ করে নিতে পারি।

ভাল দিকঃ
- আকর্ষণীয় ডিজাইন রয়েছে।
- খুব কম সময়ের মধ্যে বেশি গতিতে তোলা সম্ভব।
- মাইলেজ ভাল পাই।
- সাসপেনশন গুলো খুব উন্নত।
- ব্রেকিং সিস্টেম খুবই উন্নত, কেননা এর সামনে ও পিছনে ডাবল ডিস্ক ব্রেক রয়েছে।
- ইঞ্জিন খুব শক্তিশালী এবং এর শব্দটা খুব স্মুথ।
- দামটা সঠিক রয়েছে।

খারাপ দিকের মধ্যে লক্ষ্য করেছি যে এই বাইকের সিটিং পজিশন খুব ছোট। বিশেষ করে পিলিয়নের সিটিং পজিশনটি আরও প্রশস্ত করা উচিত।

বাইকটি পছন্দের কারণ?
এই বাইকটি পছন্দের মূল কারণ হচ্ছে, এর আকর্ষণীয় লুক আমাকে মুগ্ধ করেছে এবং বাইকের দামটা আমার সাধ্যের মধ্যেই ছিল। সেজন্যই মূলত এই সুজুকি জিক্সার এস এফ ডাবল ডিস্ক বাইকটি পছন্দ করে কিনেছি।
মাইলেজ সিটিঃ ৩৮ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৪৮ কিমি।
আশা করছি বাইকটি যেহেতু জাপানি ব্র্যান্ডের তাই এটি অনেক বেশি টেকসই হবে। বাইকের দামটা আমার সাধ্যের মধ্যেই ছিল। এই বাইকটি দীর্ঘ যাতায়াতের জন্য একদম পারফেক্ট। এর ইঞ্জিনের স্মুথ সাউন্ড আর অসাধারণ পারফমেন্স আমাকে মুগ্ধ করেছে। এর সাসপেনশন গুলো খুবই উন্নত মানের হওয়ায় আমি খারাপ রাস্তাতেও বাইকটি চালিয়েও অনেক ভাল অনুভূতি পেয়েছি। বাইকটির সেল্ফ স্টার্টে কখনোই সমস্যা দেয়নি। তাই বলছি এই বাইকটি অনেক ভাল। আর এই ছিলো সুজুকি জিক্সার এস এফ ডাবল ডিস্ক নিয়ে আমার কিছু অভিজ্ঞতা। সবাইকে ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Gixxer SF Double Disc

সুজুকি জিক্সার এসএফ ১০,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - সোহাগ খান
2019-12-30

আমার ধারণা যে, আকর্ষণীয় গ্রাফিক্যাল ডিজাইনের দিক থেকে তরুণদের পছন্দের বাইকের তালিকায় সুজুকি জিক্সার এস এফ ডাবল...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ ৪,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - ওলিউর রহমান
2019-12-10

বাইক রাইড করতে আমার খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই আমার খুব শখ বাইক রাইড করার এবং আমি চেয়েছিলাম যে আমার নিজস্ব একট...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - খুরশিদ আলম
2019-05-09

আমার ব্যবসার ক্ষেত্রে যাতায়াতের জন্য আমি একটি বাইক খুব মিস করতাম। সব সময় আমি চেয়েছি ভাল আউটলুক যুক্ত একটি বাইক। ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - ইমরান স্বপ্ন
2018-11-22

বয়সটা অনেক অল্প তাই বাবাকে রাজি করানোর জন্য অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে আমি যখন অষ্টম শ্রেণিতে ছিলাম সেই সময় থকেই ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - জুবায়ের মুবিন
2018-07-07

যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার মদ্ধে আমার কাছে মনে হয় মোটরসাইকেল অন্যতম।আমি ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - জাহিদ হাসান জয়
2018-06-08

আসসালামু অলায়কুম আমি মোঃ জাহিদ হাসান (জয়)। পেশায় আমি একজন ছাত্র। আমার বাসা রাজপাড়া, রাজশাহী। ছোট থেকেই আমার বাইক...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - তমাল
2018-05-27

আমি ছোটো থেকেই বাইক পছন্দ করি।বাইকের প্রতি আলাদাই একটা আকর্ষন কাজ করে । আমি বর্তমানে সুজুকি জিক্সার এসএফ ১৫৫সি...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - রাসেল রাসু
2018-05-12

আমি মোঃ রাসেল রাসু পেশায় চাকুরীজীবী। আমার বর্তমান ঠিকানা হচ্ছে রাজশাহীর বাগমারা উপজেলায়। বাইক চালানো আমার এক প...

Bangla English
দাম কমানোর অনুরোধ থাকবে – সুজুকি জিক্সার এসএফ ব্যবহারকারী নিরব মাহমুদ
2018-04-27

বাংলাদেশের জনপ্রিয় বাইক পালসার ব্যবহার করার পর ভাবলাম যে এই বার একটু ভিন্ন বাইক কেনা যাক কারণ আমার একটা বাইক বেশ...

Bangla English
Filter