Sunra
Yamaha Banner
Search

সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - খুরশিদ আলম

English Version
2019-05-09

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km


Suzuki-Gixxer-SF-user-review-by-Monower-Hossen

আমার ব্যবসার ক্ষেত্রে যাতায়াতের জন্য আমি একটি বাইক খুব মিস করতাম। সব সময় আমি চেয়েছি ভাল আউটলুক যুক্ত একটি বাইক। তাই আমি আমার সাধ্যের মধ্যে সুজুকি জিক্সার এস এফ ডাবল ডিস্ক বাইকটি পছন্দ করে কিনি। বাইকটি দেখতে বেশ বড়। এর ডিজাইনটা চমৎকার এবং বডির প্লাস্টিক গুলো অনেক মজবুত। এর গ্রাফিক্স ডিজাইন গুলো আমার কাছে নতুন মনে হয়েছে। বাইকটির তেলের ট্যাংকারটা বড় হওয়ায় এটিকে অনেক আকর্ষণীয় করে তুলেছে। এটি আমার বডির সাথে বেশ মানানসই। বাইকটি চালালে দূর থেকে সবাই আমার দিকে এক নজরে চেয়ে থাকে। ৬ মাস যাবত বাইকটি ব্যবহার করে ৩৫০০ কিমি চালিয়েছি। এটি আমার জীবনের ১ম বাইক। বাইকটি রাতে চালিয়ে দেখেছি এর হেড লাইটে পর্যাপ্ত পরিমানে আলো দেয়। এর হেড লাইটের ডিজাইন অনেক সুন্দর এবং হ্যান্ডেলবারে সংযুক্ত সুইচ গুলো ব্যবহার করতে আমায় কোন ঝামেলায় পড়তে হয় না। বাইকটির সিটিং পজিশন ভাল। হ্যান্ডেলবারের সাথে সিটিং পজিশনের কম্বিনেশন খুবই ভাল। আমি সিটে বসে দীর্ঘ পথ অতিক্রম করলেও আমার কোন সমস্যা হয় না। ১১৫ গতিতে তুলেও আমি কোন সমস্যা পাইনি। আমি ১ দিনে প্রায় ১১০ কিমি পথ চালিয়েছি। এর সাসপেনশন গুলো আমাকে ভাল অনুভূতি এনে দেয়। বাইকটির দাম এবং তেল খরচ নিয়ে আমার কোন অভিযোগ নেই।

ভাল দিকঃ -
১/ বাইকটি দেখতে অনেক সুন্দর।
২/ সাসপেনশন গুলো ভাল।
৩/ সিটিং পজিশন ভাল।
৪/ দাম কম।
৫/ ইঞ্জিন শক্তিশালী।
৬/ ব্রেকিং সিস্টেম খুবই ভাল।
৭/ সুইচ গুলো দেখতে সুন্দর।
৮/ দীর্ঘ যাতায়াতে কোন সমস্যা হয় না।
মন্দ দিকঃ -
১/ ইঞ্জিনের শব্দ ভাল না।

মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের মূল কারণ হলো, মোটরসাইকেলটিতে নতুন নতুন ফিচারস ও আকর্ষণীয় গ্রাফিক্স ডিজাইন রয়েছে। যেগুলো দেখতে অনেক আকর্ষণীয়। এমন ভাল আউটলুক যুক্ত বাইক কিনতে পারায় আমি খুব খুশি।

মাইলেজ সিটিঃ- ৪২ কিমি।
মাইলেজ হাইওয়েঃ - ৪৮ কিমি।

এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স খুব ভাল। এটি বেশ শক্তিশালী। কিন্তু এর ইঞ্জিনের শব্দটা ভাল না। তবে এর কন্ট্রোল খুব ভাল। এর সামনের এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এগুলো খুবই ভাল কাজ করে। বাইকটির চাকা দুটো মোটা হওয়ার কারণে হঠাত করে কড়া ব্রেক করলেও স্লিপ করে না। পরিশেষে বলবো, সাধ্যের মধ্যে এমন ভাল ও আকর্ষণীয় একটি বাইক কিনতে পারায় আমি অনেক খুশি। সুজুকি জিক্সার এস এফ ডাবল ডিস্ক বাইকটি দীর্ঘ যাতায়াতের জন্য পারফেক্ট। অর্থাৎ এটি একটি আরামদায়ক বাইক। সবাইকে ধন্যবাদ।


Rate This Review

Is this review helpful?

Rate count: 10
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Gixxer SF Double Disc

সুজুকি জিক্সার এসএফ ১০,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - সোহাগ খান
2019-12-30

আমার ধারণা যে, আকর্ষণীয় গ্রাফিক্যাল ডিজাইনের দিক থেকে তরুণদের পছন্দের বাইকের তালিকায় সুজুকি জিক্সার এস এফ ডাবল...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ ৪,০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - ওলিউর রহমান
2019-12-10

বাইক রাইড করতে আমার খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই আমার খুব শখ বাইক রাইড করার এবং আমি চেয়েছিলাম যে আমার নিজস্ব একট...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - খুরশিদ আলম
2019-05-09

আমার ব্যবসার ক্ষেত্রে যাতায়াতের জন্য আমি একটি বাইক খুব মিস করতাম। সব সময় আমি চেয়েছি ভাল আউটলুক যুক্ত একটি বাইক। ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - ইমরান স্বপ্ন
2018-11-22

বয়সটা অনেক অল্প তাই বাবাকে রাজি করানোর জন্য অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে আমি যখন অষ্টম শ্রেণিতে ছিলাম সেই সময় থকেই ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - জুবায়ের মুবিন
2018-07-07

যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার মদ্ধে আমার কাছে মনে হয় মোটরসাইকেল অন্যতম।আমি ...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - জাহিদ হাসান জয়
2018-06-08

আসসালামু অলায়কুম আমি মোঃ জাহিদ হাসান (জয়)। পেশায় আমি একজন ছাত্র। আমার বাসা রাজপাড়া, রাজশাহী। ছোট থেকেই আমার বাইক...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - তমাল
2018-05-27

আমি ছোটো থেকেই বাইক পছন্দ করি।বাইকের প্রতি আলাদাই একটা আকর্ষন কাজ করে । আমি বর্তমানে সুজুকি জিক্সার এসএফ ১৫৫সি...

Bangla English
সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল রিভিউ - রাসেল রাসু
2018-05-12

আমি মোঃ রাসেল রাসু পেশায় চাকুরীজীবী। আমার বর্তমান ঠিকানা হচ্ছে রাজশাহীর বাগমারা উপজেলায়। বাইক চালানো আমার এক প...

Bangla English
দাম কমানোর অনুরোধ থাকবে – সুজুকি জিক্সার এসএফ ব্যবহারকারী নিরব মাহমুদ
2018-04-27

বাংলাদেশের জনপ্রিয় বাইক পালসার ব্যবহার করার পর ভাবলাম যে এই বার একটু ভিন্ন বাইক কেনা যাক কারণ আমার একটা বাইক বেশ...

Bangla English
Filter