Sunra
Yamaha Banner
Search

হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - শিমুল হোসেন

English Version
2019-08-13

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for5000-10000km


Honda-Livo-user-review-by-Shimul-Hossen

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল হোসেন। হোন্ডা লিভো ১১০ সিসির বাইকটা কেনা হয়েছিলো মূলত শখের বসে। তবে আমি বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য একটি বাইকের প্রয়োজন অনুভব করি। সেজন্যেই ৫ মাস আগে হোন্ডা লিভো ১১০ সিসি কিনি। আমি বাইক নিয়ে ঘুরতে খুব ভালোবাসি যার ফলে বাইক আমাকে খুবই আকৃষ্ট করে। আমার চাহিদা ছিলো যে কম বাজেটের মধ্যে সুন্দর লুকিং যুক্ত একটি মোটরসাইকেল। বাজেটের দিক থেকে বিবেচনা করলে আমি বলবো যে এই বাইকের আমার বাজেটের মধ্যে সেরা ডিজাইন রয়েছে। এই বাইকের ইঞ্জিন নিয়ে আমার মনে কোন শংকা ছিলো না। এছাড়া আরাম, কন্ট্রোল, কম্ফোর্ট ইত্যাদি সব দিক থেকে বাইকটি অসাধারন। বাইকটি ডিস্ক ভার্শনের হওয়ায় কন্ট্রোলের দিক থেকে আমি অনেক স্বস্তি পাই। আমি ৫ মাস যাবত এই বাইকটি ব্যবহার করে প্রায় ৩০০০ কিলোমিটার রাইড করেছি। এই বাইকটির হেড লাইটে আলো বেশি এবং এর সুইচ গুলো দেখতে সুন্দর। এখন পর্যন্ত এর সেল্ফ স্টার্টে কোন সমস্যা পাইনি। এর ব্যাটারি কোয়ালিটি বেশ মজবুত।

ভালো দিকঃ
১/ গ্রাফিক্স ডিজাইনগুলো সুন্দর।
২/ মাইলেজ খুব ভালো পাই।
৩/ ইঞ্জিন পারফরমেন্স অসাধারণ।
৪/ দাম কম।
৫/ সিংগেল ডিস্ক ভার্শনের বাইক।
৬/ বিল্ড কোয়ালিটি মজবুত।
৭/ দীর্ঘ যাতায়াতে ভাল অনুভূতি পাই।
৮/ সিটিং পজিশন ভাল।

মোটরসাইকেলটি পছন্দের কারণ কি?
আমার কাছে এই বাইকটি পছন্দের মূল কারণ হচ্ছে সাধ্যের মধ্যে দাম এবং সুন্দর লুকিং, যেটি আমার মত যুবক রাইডারদের জন্য আকর্ষনীয়। এই সকল বিষয় বাইকটি কেনার জন্য আমাকে খুবই প্রভাবিত করেছে।
মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬০ কিমি।

আমি শুরুতেই উল্লেখ করেছি যে বাইকের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এর ডিজাইন এবং এর পাশাপাশি এর দাম। এছাড়াও বাইকের ইঞ্জিন পারফরমেন্স এখন পর্যন্ত খুব ভালো পাচ্ছি। এতে কোন প্রকারের সমস্যা দেয়নি। বাইকটির সিটিং পজিশনে বসে চালিয়ে খুব আরামদায়ক মনে হয়। সিটে ২ জন খুব আরামের সাথেই বসা যায়। পাশাপাশি এর সাসপেনশন গুলো ভাল কাজ করে। বাইকটির ব্রেকিং সিস্টেমটা উন্নত। এর সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। সর্বোপরি বলবো যে হোন্ডা লিভো ১১০ সিসির এই বাইকটি আমার বাজেটের মধ্যে সেরা একটি বাইক। সবাইকে ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Honda Livo Disc

হোন্ডা লিভো ৫০০০কিমি রাইডিং অভিজ্ঞতা মোটরসাইকেল রিভিউ - আজিম
2020-01-12

আমি যখন মনে মনে নির্ধারণ করি যে একটা বাইক কিনবো তখন থেকেই আমার সাধ্যের মধ্যে পছন্দের তালিকায় সবার উপরে ছিলো হোন্...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - শিমুল হোসেন
2019-08-13

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল হোসেন। হোন্ডা লিভো ১১০ সিসির বাইকটা কেনা হয়েছিলো মূলত শখের বসে। তবে আমি বিভিন...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - ইসতায়েক আহমেদ
2019-02-16

মোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন। একটি মোটরসাইকেল থাকলে নিজের ইচ্ছা স্বাধীন যে কোন জায়গাতে যাতায়াত করা ...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - আউলিয়া
2018-12-25

মোটরসাইকেল বাংলাদেশে একটি জনপ্রিয় বাহন। এটির মাধ্যমে অতি অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব। আমার পরিচয় আমি ম...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - রাফিউল ইসলাম রাসেল
2018-11-20

প্রথমেই আমি আমার পরিচয় জানাচ্ছি। আমি মোঃ রাফিউল ইসলাম রাসেল। পেশায় আমি একজন ব্যবসায়ী। আমার মোটরসাইকেল এর নাম ...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - শান্ত
2018-11-05

আমার নাম মোঃ শান্ত। লেখাপড়ার পাশাপাশি আমি বাবার ব্যবসার কাজে সাহায্য করি। আমার মোটরসাইকেল এর নাম Honda Livo 110 CC. এই মো...

Bangla English
হোন্ডা লিভো বনাম হোন্ডা ড্রিম নিও - কোনটি কিনবেন?
2018-09-27

হোন্ডা ড্রিম নিও এবং হোন্ডা লিভো দুটোই স্বনামধন্য ব্যান্ড হোন্ডার প্রডাক্ট। এই বাইক দুটির ইঞ্জিন ক্ষমতা, টায়...

Bangla English
দামটা একটু বেশি - হোন্ডা লিভো ব্যবহারকারী রাফিদ আহমেদ
2018-08-18

আমার নাম রাফিদ আহমেদ, আমি একজন ছাত্র এবং রাজশাহী শহরের উপশহর এলাকার বাসিন্দা । এখানে আমি আমার পুরো পরিবার নিয়ে ব...

Bangla English
হোন্ডা লিভো ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - মানিকুর রহমান
2017-12-23

আমি মোঃ মানিকুর রহমান। পেশায় একজন চাকুরিজীবি। বলতে গেলে হোন্ডা লিভো ১১০সিসি এটাই আমার জীবনের প্রথম বাইক। অনে...

Bangla English
হোন্ডা লিভো ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - আওলিয়া সিদ্দিক
2017-12-21

বর্তমান বিশ্বের অন্যান্য দেশ গুলোর মত আমাদের দেশেও বাইকের ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে। বাইক এখন মানুষের একট...

Bangla English
হোন্ডা লিভো মোটরসাইকেল রিভিউ - রাহী
2017-10-28

মোটরসাইকেলের নেশা ছোট থেকেই। আর তাই অনলাইনে কাজ করে নিজের হাতে যখন কিছু টাকা জমিয়ে কিনে ফেলি নিজের প্রথম বাইক টি...

Bangla English
2017-08-25

মোটরসাইকেলের চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট দিনে দিনে আরও প্রশস্ত হচ্ছে এবং খুব দ্রুতত...

Bangla English
2017-08-25
Filter