Sunra
Yamaha Banner
Search

জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা জুবায়ের

English Version
2021-04-11

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

gpx-demon-gr165r-user-review-by-jubayer.jpg
আমি অনেক দিন থেকেই একটা বাইক কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি আমার পছন্দের বাইক খুঁজছিলাম । বাইক খুঁজতে খুঁজতে আমার সামনে আসে জিপিএক্স ডিমোন। বাংলাদেশের বাজারে এমন ইউনিক ডিজাইনের বাইক আগে কখন লক্ষ্য করিনি। বাইকটা দেখে আমার ভালো লেগেছে এবং আমি সিদ্ধান্ত নিই যে জিপিএক্স ডিমোন নিবো। এদিকে আমার বাজেট ফ্রেন্ডলি হওয়াই বাইকটা কিনতে এক্সট্রা কোন ঝামেলা পোহাতে হয়নি। জিপিএক্স ডিমোনের সামনে হেডল্যাম্প, পেছনে টেল ল্যাম্প , বডি গঠন ইত্যাদি মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। বাইকটা কেনার পর আমি রাইড করেছি ১০০০ কিমি। আমার এই ১০০০ কিমি রাইডের স্বল্প অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি।

বাইকের যে সকল অভিজ্ঞতা আমি পেয়েছি

-ইঞ্জিনের শক্তি অনেক বেশি। আমি অনেকের মুখে শুনেছি যে বাইকের ইঞ্জিনের এক্সেলেরেশন অনেক বেশি এবং আমিও সেটাই অনুভব করছি। আমি মুহূর্তের মধ্যেই অনেক বেশি গতি তুলতে পারি। আমার মনে হয় ১৬৫ সিসির মধ্যে সেরা এক্সেলেরেশনের বাইক হচ্ছে এই জিপিএক্স ডিমোন।
-ডিজাইন তো নিঃসন্দেহে ভালো কারন সুন্দর ডিজাইনের জন্য মুলত বাইকটা আমাকে বেশি আকৃষ্ট করেছে। বাইকের ডিজাইনের পাশাপাশি কালার কম্বিনেশন, গ্রাফিক্স অনেক প্রিমিয়াম এবং এর জন্য বাইকটা দেখতে অনেক বেশি ভালো লাগে।
-ব্রেকিং সিস্টেম থেকে আমি ফিডব্যাক অনেক ভালো পেয়েছি। সামনের এবং পেছনের উভয় দিকের ব্রেকিং খুব ভালো কাজ করে । তবে একটা বিষয় লক্ষ্যনীয় যে এই বাইকের সাথে এবিএস বা সিবিএস কোনটাই নাই। আমার মতে নিরাপত্তার জন্য এবিএস দিলে খুব ভালো হয় । ব্রেকিং পারফরমেন্স খারাপ বলছি না আমি নিরাপত্তার জন্য এবিএস এর কথা বলছি।
-কন্ট্রোলিং আমার কাছে খুব ভালো লেগেছে। বাইকে টায়ার, সাসপেনশন , বডি গঠন সব মিলিয়ে আমাকে খুব ভালো কন্ট্রোল প্রদান করে এবং কন্ট্রল করে আমি খুব আত্মবিশ্বাসী অনুভব করি।
-এই বাইকের রাতের লুকস সবচেয়ে বেশি ভাল লাগে। দূর থেকে যদি এই বাইকের হেডল্যাম্প লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে যে এই বাইকের হেডল্যাম্পের মধ্যে কিলার লুক রয়েছে এবং অনেকেই আশ্চর্য হবে যাবে যে এটা কি বাইক আসছে। আমার কাছে এই বাইকের রাতের লুক সবচেয়ে বেশি ভালো লাগে।
-হেডল্যাম্পের আলো রাতের রাইডে একটু কম অনুভব করি। হাই বিম দিলে চলে কিন্তু লো বিম একদমই কম কাজ করে।
-আমি এই বাইক থেকে মাইলেজ পাচ্ছি গড়ে ৩৮ থেকে ৪০ কিমি এবং বাইকটি একদিনে আমি রাইড করেছি প্রায় ২ ঘণ্টা এতে আমার বাইকের কোন সমস্যা লক্ষ্য করিনি তবে আমি আমার কব্জিতে একটু ব্যথা অনুভব করেছি আমার মনে হয় চালাতে চালাতে অভ্যস্ত হয়ে যাবে । এদিকে টপ স্পীড একবারই চেষ্টা করেছিলাম এবং সেটা আমি পেয়েছি ১৩৫ কিমি প্রতি ঘণ্টা। আমার মতে এই বাইকের টপ স্পীড আরও অনেক বেশি হবে।

ডিজাইন, ইঞ্জিন পারফরমেন্স, কোয়ালিটি, ব্রেকিং, কন্ট্রোল, আরাম সব মিলিয়ে আমার কাছে বাইকটি অনেক ভালো লেগেছে। বাংলাদেশের বাজারে এত সুন্দর বাইক আনার জন্য আমি স্পীডোজ লিমিটেডকে ধন্যবাদ জ্ঞ্যাপন করছি। আমার মনে হয় যে এই বাইকটা বাংলাদেশে বিদ্যমান অন্যান্য প্রিমিয়াম বাইকের থেকে কোন অংশেই কম না কারণ এর ইঞ্জিনের যে শক্তি এবং টর্ক তা প্রিমিয়াম বাইকের থেকে কোন অংশেই কম না। আমার মনে হয় এই বাইককেও প্রিমিয়ামের খাতায় রাখা উচিত। এমন অনেকেই আছেন যারা টাকা স্বল্পতার জন্য প্রিমিয়াম বাইক কিনতে পারেন না কারণ প্রিমিয়াম বাইকের দাম আমাদের দেশে অনেক। আমি মনে করি প্রিমিয়াম বাইকের বিকল্প হতে পারে এই বাইক।
আমি জিপিএক্স ডিমোন ১০০০ কিমি রাইড করে খুবই সন্তুষ্ট। এই বাইকটা আমাকে অনেক দিক সাপোর্ট দিবে সেটাই আশা করছি। বাইকের স্পেয়ার পার্টসের বিষয়টি স্পীডোজ নিশ্চিত করেছে যে তারা সরবরাহ করবে ।

যদি তারা সরবরাহ করে তাহলে অনেক ভালো হবে কারণ বাইক কেনার পুর্বশর্ত হল সে বাইকের আফটার সেলস সার্ভিস।আমার মনে হয় স্পীডোজ সেটা ভালোভাবেই সরবরাহ করতে পারবে। আর আপনারা যারা এই বাইকটি কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন । বাজেটের মধ্যে বাংলাদেশের সেরা বাইক জিপিএক্স ডিমোন।

Rate This Review

Is this review helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on GPX Demon GR165R

GPX Demon GR 165 R এর সুবিধা এবং অসুবিধা
2022-03-20

GPX Demon GR 165R এমন একটি বাইক যা দেখতে অনেকটাই রিয়াল বিস্ট।  এই বাইকটি ২০২১  সালে বাংলাদেশের বাইকারদের মধ্যে অনেক কৌতূহল জ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক রহমত উল্লাহ
2021-04-21

জিপিএক্স ডিমন বাইকটা যখন বাংলাদেশের বাজারে প্রথম আসে তখন থেকেই এই বাইকের প্রতি আমার আকর্ষণ অন্য রকম ছিলো কারণ আম...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা আবদুল্লাহ আল মামুন
2021-04-18

জিপিএক্স থাইল্যান্ডের জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। তারা বাংলাদেশের তাদের নতুন বাইক জিপিএক্স ডিমোন জিআর...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা ইসকেন্দার কবির
2021-04-16

আমার কাছে জিপিএক্স ডিমোন বাইকের ডিজাইন, লুকিং, বডি গঠন এগুলো অনেক ভালো লেগেছে এবং এই বাইকটি থাইল্যান্ড থেকে আমাদ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা অলিউর রহমান খান
2021-04-16

To Be Honest জিপিএক্স ডিমোন বাইকটা আমি কিনেছি শুধুমাত্র এর সুন্দর ডিজাইনের জন্য। আমি ইয়ামাহা আরওয়ানফাইভ ভার্সন ৩ বাইকট...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা আসির ফয়সাল
2021-04-15

একটি বাইক কেনার আগে অনেক বিষয় চিন্তা করতে কিনতে হয়। আমি যখন জিপিএক্স ডিমোন বাইকটা কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা জুবায়ের
2021-04-11

আমি অনেক দিন থেকেই একটা বাইক কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি আমার পছন্দের বাইক খুঁজছিলাম । বাইক খুঁজতে খুঁ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫আর ব্যবহারিক অভিজ্ঞতা এনায়েত
2021-04-11

জিপিএক্স ডিমোন বাইকটি প্রথম দর্শনেই আমার অনেক পছন্দ হয় । এই বাইকটা বাংলাদেশের বাজারে নতুন আসে এবং আমি লক্ষ্য করে...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫আর ব্যবহারিক অভিজ্ঞতা সাইফুল ইসলাম
2021-04-10

আমার অনেক দিনের ইচ্ছা যে সুন্দর প্রিমিয়াম একটা বাইক কিনবো। জিপিএক্স ডিমোন যখন শুনি যে বাংলাদেশের বাজারে আসছে তখ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর ১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা প্রনয় সুত্রাধর
2021-04-08

জিপিএক্স ডেমন বাইকটি দেখলেই আমার মন পরিপুর্ন হয় যায়। এই বাইকের মধ্যে অন্যরকম এক অনুভুতি রয়েছে যেটা আমি ব্যাক্তি...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর ১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা তাহোসিন আলম
2021-04-06

জিপিএক্স ডিমোন যখন প্রথম বাংলাদেশের বাজারে আসে তখন থেকেই এই বাইকের কিলার ডিজাইন আমার নজর কাড়ে। আমার কাছে এই বাইক...

Bangla English
জিপিএক্স ডিমোন জিআর ১৬৫ আর ফিচার রিভিউ
2021-02-25

মাত্র এক দশক আগে থাইল্যান্ডেজিপিএক্স তাদের যাত্রা শুরু করেছিল, তবে সময়ের সাথে সাথে তাদের পণ্যগুলি বেশ অনেক দেশ ...

Bangla English
Filter