Sunra
Yamaha Banner
Search

জিপিএক্স ডিমন জিআর১৬৫আর ব্যবহারিক অভিজ্ঞতা এনায়েত

English Version
2021-04-11

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

gpx-demon-gr165r-user-review-by-anaeth.jpg
জিপিএক্স ডিমোন বাইকটি প্রথম দর্শনেই আমার অনেক পছন্দ হয় । এই বাইকটা বাংলাদেশের বাজারে নতুন আসে এবং আমি লক্ষ্য করেছি যে বাইকটা নতুন হিসেবে অনেক ভালো ভালো ফিচারস রয়েছে যেটা এই বাজেটের মধ্যে আশানুরূপ। জিপিএক্স ডিমোন বাইকটা বাজারে আসার আগে আমার টার্গেট ছিলো প্রিমিয়াম বাইক কেনার কিন্তু জিপিএক্স দেখার পর আমার অন্য কোন বাইক কেনার ইচ্ছা কমে যায় । নতুন অনুভূতি, নতুন অভিজ্ঞতা, নতুন ডিজাইন সব মিলিয়ে আমি সিদ্ধান্ত নিই যে এই বাইকটাই কিনবো । সবশেষ আমি বাইকটা কিনি এবং এখন পর্যন্ত রাইড করি ১০০০ কিমি। এই ১০০০ কিমি রাইড করে আমি বাইক থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমি মনে করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত তাহলে আপনারাও বাইকটা সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা পাবেন। আমি যে অভিজ্ঞতাগুলো পেয়েছি সেগুলো সম্পূর্ণ আমার ব্যাক্তিগতভাবে পাওয়া এখানে অন্যদের সাথে একমত নাও হতে পারে। তাই চলুন আপনাদের সাথে আমার জিপিএক্স ডিমোন বাইক নিয়ে অভিজ্ঞতা শেয়ার করি।

আমার জিপিএক্স ডিমোন বাইকটা নিয়ে যে ভালো অভিজ্ঞতাগুলো পেয়েছি

-বাইকের ডিজাইন অনেক সুন্দর। সামনের হেডল্যাম্প এবং পেছনের টেল ল্যাম্পের মধ্যে ইউনিক ডিজাইন রয়েছে এবং এই অভিজ্ঞতা আমি প্রথম পেয়েছি যা আগে কোন বাইকে লক্ষ্য করিনি। এদিকে গ্রাফিক্স, কালার কম্বিনেশনগুলো অনেক প্রিমিয়াম ফিল দেয়। ডিজাইনের দিক দিয়ে বাংলাদেশের বিদ্যমান সেরা প্রিমিয়াম বাইকগুলোকে টেক্কা দেওয়ার মত।
-ইঞ্জিনের শক্তি এবং এক্সেলেরেশন অনেক ভালো। বিশেষ করে যদি বলি তাহলে এর এক্সেলেরেশনটা এতটাই বেশি যে আমি ৪ থেকে ৫ সেকেন্ডের মধ্যে ১০০ কিমি প্রতি ঘণ্টা এর কাছাকাছি স্পীড তুলতে পারি। ইঞ্জিনের স্পীড ও শক্তি দানবীয়।
-ব্রেকিং সিস্টেম ডাবল ডিস্ক ব্রেকিং রয়েছে। অনেকেই বলবেন যে এই বাইকের সাথে এবিএস কিংবা সিবিএস ব্রেকিং দিলে অনেক ভালো হত কিন্তু আমার কাছে এই ডাবল ডিস্ক ব্রেক অনেক ভালো মনে হয়েছে। এই ডাবল ডিস্ক ব্রেকিং এর ফলে আমি খুব ভালোভাবে নিজের মত করে ব্রেকিং করতে পারি। আমার মনে হয় এই বাইকের সাথে যে ব্রেকিং রয়েছে সেটাই যথেষ্ট ।
-আমি এই বাইকটা নিয়ে কর্নারিং করে অনেক ভালো অভিজ্ঞতা পেয়েছি। অন্যান্য বাইকের থেকে এই বাইক অনেক বেশি কর্নারিং করা যায় এবং কর্নারিং করার সময় কনফিডেন্স লেভেল অনেক ভালো থাকে। ব্যালেন্স হারানোর কোন ভয় থাকে না।
-পেছনের সাসপেনশনটা অনেক নরম এবং এর ফলে আমি বাইকটা নিয়ে যখন কোন বড় ভাংগা অতিক্রম করি তখন আমি বুঝতেই পারি না যে সেটা বড় কোন ভাংগা ছিলো। এই বাইকের পেছনের সাসপেনশন অনেক আরামদায়ক এবং এর পারফরমেন্সটাও অনেক ভালো।
জিপিএক্স ডিমোন থেকে আমার পাওয়া কিছু মন্দ অভিজ্ঞতা যেগুলো আরও ভালো হতে পারতো
-প্রথমেই বলবো যে আমি মাইলেজ এই বাইক থেকে এখন অনেক কম পাচ্ছি। এখন আমি লিটারে প্রায় ৩০ কিমি এর কিছুটা বেশি মাইলেজ পাচ্ছি। আমি এই বিষয়টা স্পীডোজকে অবগত করি এবং তারা নিশ্চিত করেন যে মাইলেজ আরও বৃদ্ধি পাবে কারণ এখন বাইকের আরপিএম একটু বেশি করা আছে। আমি আশাবাদী এই বাইকের মাইলেজ অন্তত ৪০ কিমি হোক।
-আমি যখন বাইকটা প্রথম প্রথম রাইড করা শুরু করলাম তখন আমার কাছে টায়ার স্কীড করার মত সমস্যা সম্মুখীন হয়েছিলাম কিন্তু এখন সেটা আর হয় । আমি টায়ার অনুযায়ী ব্রেকিং রেশিং বুঝে ফেলেছি। তবে আমার মনে হয় বাইকের টায়ার আরেকটু উন্নত করা উচিত।
-আমি একটানা এই বাইকটা প্রায় ৪০০ কিমি রাইড করেছি। এই ৪০০ কিমি রাইড করে আমি আমার কব্জিতে একটু ব্যথা অনুভব করেছি কারণ এর যে ইন্ডিকেটর সুইচ রয়েছে সেটা তুলনামূলক একটু দূরে যার জন্য একটু অসুবিধা হয়েছে এবং কব্জিতে একটু ব্যথা অনুভব করেছি। তাছাড়া আর কোন সমস্যা আমি অনুভব করিনি।

সবশেষে আমি বলতে চাই যে জিপিএক্স ডিমোন বাংলাদেশের বাজারে প্রিমিয়াম সেগমেন্টে অন্যান্য বাইকের সাথে ফাইট করার মত একটি বাইক। আমার কাছে এই বাইকটা ব্যবহার করে এবং এমনিতেও অনেক ভালো লেগেছে এবং আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি আশাবাদী যে এই বাইকটা আমাকে অনেক দিন সাপোর্ট দিবে।

ধন্যবাদ আমার রিভিউ পড়ার জন্য।

Rate This Review

Is this review helpful?

Rate count: 5
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on GPX Demon GR165R

GPX Demon GR 165 R এর সুবিধা এবং অসুবিধা
2022-03-20

GPX Demon GR 165R এমন একটি বাইক যা দেখতে অনেকটাই রিয়াল বিস্ট।  এই বাইকটি ২০২১  সালে বাংলাদেশের বাইকারদের মধ্যে অনেক কৌতূহল জ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক রহমত উল্লাহ
2021-04-21

জিপিএক্স ডিমন বাইকটা যখন বাংলাদেশের বাজারে প্রথম আসে তখন থেকেই এই বাইকের প্রতি আমার আকর্ষণ অন্য রকম ছিলো কারণ আম...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা আবদুল্লাহ আল মামুন
2021-04-18

জিপিএক্স থাইল্যান্ডের জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। তারা বাংলাদেশের তাদের নতুন বাইক জিপিএক্স ডিমোন জিআর...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা ইসকেন্দার কবির
2021-04-16

আমার কাছে জিপিএক্স ডিমোন বাইকের ডিজাইন, লুকিং, বডি গঠন এগুলো অনেক ভালো লেগেছে এবং এই বাইকটি থাইল্যান্ড থেকে আমাদ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা অলিউর রহমান খান
2021-04-16

To Be Honest জিপিএক্স ডিমোন বাইকটা আমি কিনেছি শুধুমাত্র এর সুন্দর ডিজাইনের জন্য। আমি ইয়ামাহা আরওয়ানফাইভ ভার্সন ৩ বাইকট...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা আসির ফয়সাল
2021-04-15

একটি বাইক কেনার আগে অনেক বিষয় চিন্তা করতে কিনতে হয়। আমি যখন জিপিএক্স ডিমোন বাইকটা কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা জুবায়ের
2021-04-11

আমি অনেক দিন থেকেই একটা বাইক কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি আমার পছন্দের বাইক খুঁজছিলাম । বাইক খুঁজতে খুঁ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫আর ব্যবহারিক অভিজ্ঞতা এনায়েত
2021-04-11

জিপিএক্স ডিমোন বাইকটি প্রথম দর্শনেই আমার অনেক পছন্দ হয় । এই বাইকটা বাংলাদেশের বাজারে নতুন আসে এবং আমি লক্ষ্য করে...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর১৬৫আর ব্যবহারিক অভিজ্ঞতা সাইফুল ইসলাম
2021-04-10

আমার অনেক দিনের ইচ্ছা যে সুন্দর প্রিমিয়াম একটা বাইক কিনবো। জিপিএক্স ডিমোন যখন শুনি যে বাংলাদেশের বাজারে আসছে তখ...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর ১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা প্রনয় সুত্রাধর
2021-04-08

জিপিএক্স ডেমন বাইকটি দেখলেই আমার মন পরিপুর্ন হয় যায়। এই বাইকের মধ্যে অন্যরকম এক অনুভুতি রয়েছে যেটা আমি ব্যাক্তি...

Bangla English
জিপিএক্স ডিমন জিআর ১৬৫ আর ব্যবহারিক অভিজ্ঞতা তাহোসিন আলম
2021-04-06

জিপিএক্স ডিমোন যখন প্রথম বাংলাদেশের বাজারে আসে তখন থেকেই এই বাইকের কিলার ডিজাইন আমার নজর কাড়ে। আমার কাছে এই বাইক...

Bangla English
জিপিএক্স ডিমোন জিআর ১৬৫ আর ফিচার রিভিউ
2021-02-25

মাত্র এক দশক আগে থাইল্যান্ডেজিপিএক্স তাদের যাত্রা শুরু করেছিল, তবে সময়ের সাথে সাথে তাদের পণ্যগুলি বেশ অনেক দেশ ...

Bangla English
Filter