Is this review helpful?
Rate count: 3Ratings:
Rating Parameters (out of 10)
About The Reviewer
| Owned For | 1 Year+ |
| Ridden for | 10000km+ |

রানার দেশীয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বাংলাদেশের বাজারে রানার বাইকের ব্যাপক চাহিদা রয়েছে। আমি নিজেও রানার বাইক কয়েক বছর ধরে ব্যবহার করে আসছি এবং বাইকটি আমাকে অনেক ভালো সাপোর্ট দিচ্ছে। ১০০ সিসির মধ্যে আমি যখন বাইক খুজি তখন ইন্ডিয়ান ও জাপানিজ বাইকের মধ্যে রানার পছন্দ করা একটু কঠিন ছিলো কারণ বাংলাদেশের বাজারে বেশিরভাগ বাইকই হচ্ছে ইন্ডিয়ান ও জাপানিজ। আমি মনস্থির করে সিদ্ধান্ত নিলাম যে দেশিয় পণ্য নিবো এবং আমার রানারের একটি বাইক পছন্দ হয় যার নাম ডায়াং রানার বুলেট। এই বাইকটি আমার বাজেটের সাথে মিলে যায় এবং এটা কেনার জন্য সিদ্ধান্ত নিই। কেনার পর থেকে এখন পর্যন্ত আমি বাইকটা রাইড করেছি প্রায় ২৯ হাজার কিলোমিটার। আমার এই ২৯ হাজার কিমি রাইডিং অভিজ্ঞতা আপনাদের সাথে আজ শেয়ার করবো।
এই বাইকের মধ্যে আমি যা যা ভালো বিষয় পেয়েছি
-বাইকের ইঞ্জিনের শক্তি অনেক বেশি। ১০০ সিসি হিসেবে আমি এই বাইকের ইঞ্জিনের শক্তি অনেক বেশি উপলব্ধি করতে পারি।
-এক্সেলেরেশণ অনেক ভালো । মুহূর্তেই বাইক থেকে আমি অনেক বেশি স্পীড পাই যা ১০০ সিসি হিসেবে আমি বলবো অনেক ভালো।
-বাইকটির সিটিং পজিশন, হ্যান্ডেলবার, ইঞ্জিনের শক্তি, এক্সেলেরেশন ইত্যাদি মিলিয়ে চালিয়ে অনেক আরামবোধ করি এবং খুব মজা লাগে।
-মাইলেজ ১০০ সিসির বাইক হিসেবে এর ইঞ্জিনের শক্তি ও এক্সেলেরেশন বিবেচনায় অনেক বেশি । আমি এই বাইক থেকে শহরের মধ্যে মাইলেজ পাই ৫৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে ৬০ কিমি প্রতি লিটার পাই।
-শহরের মধ্যে এই বাইকটা নিয়ে বেশি রাইড করা হয় যার ফলে এই বাইকটি ব্যবহার করতে আমার অসুবিধা মনে হয় না।
২৯ হাজার কিমি রাইড করে আমি বাইক থেকে একটা মাত্র সমস্যা পেয়েছি তা হল এর ওজন ডিস্ট্রিবিউশন। বাইকের ওজন ডিস্ট্রিবিউশণ আমার কাছে ভালো মনে হয়নি। হাইস্পীডে রাইড করার সময় আমি বুঝতে পারি যে বাইকের ব্যাল্যান্স একটু উনিশ বিশ হচ্ছে। তাছাড়া অন্যান্য সব বিষয় আমার কাছে ঠিক মনে হয়েছে।
যারা এই বাইকটি কিনতে চান তারা অবশ্যই কিনুন । আমি বলবো যে ১০০ সিসির মধ্যে রানারের সেরা বাইক হল ডায়াং রানার বুলেট।
ধন্যবাদ সবাইকে।
Is this review helpful?
Rate count: 3
রানার দেশীয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বাংলাদেশের বাজারে রানার বাইকের ব্যাপক চাহিদা রয়েছে। আমি নিজেও রানার বা...
Bangla Englishবিশ্বের সাথে সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং কাজের গতিকে আরো গতিময় করে তোলার জন্য বাইক অতি প্রয়োজনীয় একটি বস্তু। ...
Bangla Englishচাইনিজ বাইক, দেখতে আমার কাছে বেশ ভালোই লেগেছে, কালার কম্বিনেশনটা সুন্দর, সব মিলিয়ে ১০০ সিসি সেগমেন্টের মধ্যে বে...
Bangla English