Sunra
Yamaha Banner
Search

বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - সাইদুর রহমান

English Version
2019-03-11

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for1000-5000km


Bajaj-Platina-100-user-review-by-Saidur-Rahman

একজন ছাত্র হিসেবে অনেক কিছুই সামাল দিতে হয়। পড়াশোনার পাশাপাশি আমি মার্কেটিং জব করি যার জন্য বিভিন্ন স্থানে যাতায়াত করতে হলে বাইক আবশ্যক। এই কারণে আমি বাজাজ প্লাটিনা ১০০ বাইকটি ক্রয় করি এবং বাইকটি ক্রয় করার পর এখন পর্যন্ত প্রায় ১৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছি। এই ১৮০০ কিলোমিটারের মধ্যে বাইকটি চালিয় আমার কাছে খুব ভালো লেগেছে আবার কিছু কিছু বিষয় রয়েছে যা আমাকে খুবই হতাশ করেছে যেমন বাইকের স্পীড ৭০ কিমি প্রতি ঘণ্টার বেশি উঠে না কিন্তু মাইলেজের দিক থেকে চিন্তা করলে অন্যান্য ১০০ সিসি বাইকের তুলনায় এটা সেরা একটি বাইক। অন্যদিকে কমিউটার বাইক হিসেবে এই বাইকের ডিজাইন অনেক ভালো রাখা হয়েছে যা দেখে কেউ খারাপ বলবে না। সব মিলিয়ে বাজাজ প্লাটিনা ১০০ সিসি বাইকটি কিনে আমি সন্তুষ্ট আছি।

আমার পছন্দের কারণ-
আমার কাছে এই বাইকের আকর্ষণীয় দিক হিসেবে মাইলেজকেই বেশি ভালো লেগেছে। অনলাইনে রিভিউ দেখে অনেকেই মন্তুব্য করেছেন যে এই বাইকের মাইলেজ অনেক ভালো। আর যেহেতু দিনের বেশীর ভাগ সময় আমাকে বাইরে থাকতে হয় তাই মাইলেজটা আমার জন্য বিশাল ফ্যাক্ট।

আমি শহরের মধ্যে মাইলেজ পাচ্ছি ৬০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে মাইলেজ পাচ্ছি ৬৫ কিমি প্রতি লিটার।

আমার বাইকের ভালো মন্দ দিকসমূহ

ভালো দিক
-মাইলেজ বেশি
-এই মডেলটি খুব সুন্দর
-চালিয়ে অনেক আরামদায়ক

মন্দ দিক
-বেশি স্পীডে রাইড করলে ইঞ্জিনের শব্দটা নষ্ট হয়ে যায়
-সিটিং পজিশন একটু নরম করা লাগবে

বাইকের ডিজাইনটা ভালো লাগলেও এর ফুয়েল ট্যংকারটা আরেকটু বড় করা লাগত এবং এর ফলে দেখতে অনেক ভালো লাগতো। ১৮০০ কিলোমিটার রাইড করে বুঝতে পারলাম যে ইঞ্জিন এখনও অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে শুধুমাত্র বেশি স্পীডে উঠলে শব্দটা খারাপ হয়ে যায়। ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো এবং এর ফলে কন্ট্রোলিংটা অনেক সুন্দর করা যায়। টায়ারের সাইজটা এর গঠন অনুযায়ী ঠিক বলে মনে হয়েছে আর সার্বিক দিক থেকে চিন্তা করে বুঝতে পেরেছি যে এই বাইকটা আমার জন্য অনেক টেকসই হবে।



Rate This Review

Is this review helpful?

Rate count: 4
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Platina 100 KS

বাজাজ প্লাটিনা ১০০ কেএস ১১০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ মোস্তাফিজুর রহমান
2021-03-14

আমার পেশাগত এবং দৈনন্দিন কাজের তাগিদে ভাল মাইলেজ সমৃদ্ধ একটা মোটরসাইকেল দরকার ছিল। এইদিক দিয়ে আমাকে খুব বেশি সম...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ কেএস ২০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা গোলাম মস্তোফা উজ্জ্বল
2021-03-13

প্রতিদিনের জীবনে একটা মোটরসাইকেল রীতিমত আবশ্যক হয়ে গেছে আর আমি যখন মফস্বল এলাকায় বসবাস করি তখন তো আর মোটরসাইকেলে...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - আসলাম হোসেন
2019-06-15

বাজাজের প্রতি আমার আলাদা টান ছিল। তাই আমি বাজাজ প্লাটিনা ১০০ সিসির বাইকটি কিনেছি। এটি আমি ৫ মাস যাবত ব্যবহার করছ...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - সাইদুর রহমান
2019-03-11

একজন ছাত্র হিসেবে অনেক কিছুই সামাল দিতে হয়। পড়াশোনার পাশাপাশি আমি মার্কেটিং জব করি যার জন্য বিভিন্ন স্থানে যাত...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০সিসি মোটরসাইকেল রিভিউ - মামুনুর রশীদ
2018-03-22

আমি মোঃ মামুনুর রশিদ এবং আমার বর্তমান ঠিকানা বাগাতিপাড়া উপজেলা, নাটোর জেলা। বাইক আমার কাছে প্রচন্ড সখের। বাইক চ...

Bangla English
মাইলেজ ভালো – বাজাজ প্লাটিনা ১০০সিসি ব্যবহারকারী সুনন্দ কুমার সরকার
2018-03-21

সুপ্রিয় পাঠকমন্ডলী, আমি সুনন্দ কুমার সরকার এবং আমি পেশায় একজন শিক্ষক। আপনাদের স্বাগতম জানাই “বাজাজ প্লাটিনা ১০...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ – সাত্তার আলী
2018-03-19

যেহেতু মোটরসাইকেল এখন অন্যতম একটি জনপ্রিয় এবং অতিসাধারন ব্যক্তিগত বাহন এবং আমি নিজেও এই সময়ের রীতি অনুভব করে ম...

Bangla English
Filter