Sunra
Yamaha Banner
Search

বাজাজ প্লাটিনা ১০০ কেএস ১১০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ মোস্তাফিজুর রহমান

English Version
2021-03-14

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for10000km+

bajaj-platina-100-ks-11000km-riding-experienes-by-md-mostafizur-rahman.jpg
আমার পেশাগত এবং দৈনন্দিন কাজের তাগিদে ভাল মাইলেজ সমৃদ্ধ একটা মোটরসাইকেল দরকার ছিল। এইদিক দিয়ে আমাকে খুব বেশি সময় বা অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া লাগে নি কারন আমাদের দেশে ভাল মাইলেজ সমৃদ্ধ অনেক মোটরসাইকেলই আছে বিশেষত ১০০সিসি থেকে ১২৫সিসির মোটরসাইকেল সবগুলাই ভালমানের কমিউটার এবং আমার উদ্দেশ্যের প্রয়োজনে সেরা মোটরসাইকেল।

তবে ব্রান্ডের দিক দিয়ে আমি বাজাজকে এগিয়ে রেখেছিলাম কারন আমার আশপাশের বেশিরভাগ বাইক ব্যবহারকারী বাজাজ ব্যবহার করে আর বাংলাদেশে বাজাজ ব্রান্ড দীর্ঘদিন থেকে সুনামের সাথে ব্যবসা করে আসছে। আরেকটা ব্যাপার আমার নজরে এসেছে তা হলো যাদের বেশি বেশি বাইক চালানো লাগে তারা বাজাজের বাইকটাই ব্যবহার করে।
এই বিষয়গুলা চিন্তায় নিয়ে আজ প্রায় ১৬ মাস হলো আমি বাজাজ প্লাটিনা ১০০কেএস মোটরসাইকেলটা ব্যবহার করছি আর এই ১৬ মাসে আমি বাইকটা চালিয়েছি প্রায় ১১,০০০ কিলোমিটার। ১৬ মাস একটা মোটরসাইকেলের খুব বেশি বয়স না হলেও ১১,০০০ কিলোমিটার একটা মোটরসাইকেলকে মোটামুটিভাবে বোঝার জন্যে যথেষ্ট বলেই আমি মনে করি।

এই মোটরসাইকেলটার বেশ কিছুদিক আমার নজরে এসেছে যা উল্লেখ করা প্রয়োজনঃ

-আমার মোটরসাইকেলটার গিয়ার শিফটিং স্মুদ না। আমাকে গিয়ার চেঞ্জ করতে হলে কয়েকবার চেষ্টা করতে হয় তারপরে কাজ করে। আমি ব্যাপারটা শোরুমে জানালে তারা কি যেন একটা পরিবর্তনের কথা বলেছিল।
-হেডলাইটের আলোটা লাল এবং দুর্বল যা রাতে চালাতে বেশ ভালই সমস্যা তৈরি করে। আমি মনে করি লাল আলোর হেডলাইটের দিন শেষ এখন সাদা এলইডি লাইট হলে খুব ভাল হয়।
-আমি প্রথম ৬ মাসে বেশ কয়েকবার গতি উঠিয়েছিলাম ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু ৬ মাস পার হউয়ার পরে আমি একবারও ৮০ উপরে গতি চেষ্টা করেও উঠাতে পারিনি।
-আর মাইলেজ নিয়ে যেহেতু আমি বাজাজ ব্রান্ডের মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিয়েছি তাই মাইলেজ নিয়ে বিস্তারিত বলতে গেলে আমি এখন সর্বোচ্চ মাইলেজ পাচ্ছি ৬০ কিলোমিটার প্রতি লিটার যেটা ফাকা হাইওয়েতে আর শহরের মধ্যে ৫০-৫৫ এর বেশি না। ১০০সিসির একটা মোটরসাইকেল থেকে যেখানে গড়ে ৬০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়াটা স্বাভাবিক সেখানে আমি সর্বোচ্চ ৬০ কিলোমিটার মাইলেজ পাচ্ছি।

আমি আমার মোটরসাইকেলটা প্রতিদিন গড়ে ৩০ – ৪০ কিলোমিটার চালিয়ে থাকি। একবার একদিনে ৩০০ কিলোমিটার পর্যন্ত চালিয়েছিলাম যেখানে আমি আরাম নিয়ে কোন সমস্যা পায় নি সাথে ব্রেকিং সিস্টেমটাও বেশ ভাল সাপোর্ট দিয়েছে।

মোটকথায় কয়েকটা সমস্যা বাদে আমার মোটরসাইকেলটা আমাকে বেশ ভালভাবেই সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই দামের মধ্যে আমি আমার বাইকটা থেকে যে সার্ভিস পাচ্ছি তা দিয়ে আমি মোটের ওপর সন্তুষ্ট কারন একটা মোটরসাইকেল থেকে তো আর সবকিছু ঠিকঠাক আশা করাটা বোকামী ছাড়া আর কিছু না।

Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Platina 100 KS

বাজাজ প্লাটিনা ১০০ কেএস ১১০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ মোস্তাফিজুর রহমান
2021-03-14

আমার পেশাগত এবং দৈনন্দিন কাজের তাগিদে ভাল মাইলেজ সমৃদ্ধ একটা মোটরসাইকেল দরকার ছিল। এইদিক দিয়ে আমাকে খুব বেশি সম...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ কেএস ২০০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা গোলাম মস্তোফা উজ্জ্বল
2021-03-13

প্রতিদিনের জীবনে একটা মোটরসাইকেল রীতিমত আবশ্যক হয়ে গেছে আর আমি যখন মফস্বল এলাকায় বসবাস করি তখন তো আর মোটরসাইকেলে...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - আসলাম হোসেন
2019-06-15

বাজাজের প্রতি আমার আলাদা টান ছিল। তাই আমি বাজাজ প্লাটিনা ১০০ সিসির বাইকটি কিনেছি। এটি আমি ৫ মাস যাবত ব্যবহার করছ...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - সাইদুর রহমান
2019-03-11

একজন ছাত্র হিসেবে অনেক কিছুই সামাল দিতে হয়। পড়াশোনার পাশাপাশি আমি মার্কেটিং জব করি যার জন্য বিভিন্ন স্থানে যাত...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০সিসি মোটরসাইকেল রিভিউ - মামুনুর রশীদ
2018-03-22

আমি মোঃ মামুনুর রশিদ এবং আমার বর্তমান ঠিকানা বাগাতিপাড়া উপজেলা, নাটোর জেলা। বাইক আমার কাছে প্রচন্ড সখের। বাইক চ...

Bangla English
মাইলেজ ভালো – বাজাজ প্লাটিনা ১০০সিসি ব্যবহারকারী সুনন্দ কুমার সরকার
2018-03-21

সুপ্রিয় পাঠকমন্ডলী, আমি সুনন্দ কুমার সরকার এবং আমি পেশায় একজন শিক্ষক। আপনাদের স্বাগতম জানাই “বাজাজ প্লাটিনা ১০...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ – সাত্তার আলী
2018-03-19

যেহেতু মোটরসাইকেল এখন অন্যতম একটি জনপ্রিয় এবং অতিসাধারন ব্যক্তিগত বাহন এবং আমি নিজেও এই সময়ের রীতি অনুভব করে ম...

Bangla English
Filter