Is this review helpful?
Rate count: 4Ratings:
Rating Parameters (out of 10)
About The Reviewer
| Owned For | 3 Months to 1 Year |
| Ridden for | 5000-10000km |

আসসালামুয়ালাইকুম! আমি মিজানুর রহমান এবং একজন বাইক প্রেমী রাইডার। দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল চালায় এবং বাইক নিয়ে ঘোরাঘুরি করতে ভালোবাসি। এই আবেগের কারণে আমি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি৩ মনস্টার এডিশন কিনেছি। এই বাইকটি কেনার পিছনে কারণ ছিল প্রিমিয়াম লুক এবং ডিজাইন। প্রতিটি বাইকার স্পোর্টস বাইক চালাতে পছন্দ করে এবং আমার ক্ষেত্রেও একই। আমি এই মনস্টার এডিশনটি ব্যবহার করছি প্রায় ৪৭০০ কিলোমিটার। আমি এই বাইকটি কেনার পর থেকে আমার বেশ কিছু বাস্তব অভিজ্ঞতা যুক্ত হয়েছে এবং আজ আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নিতে চাই। শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আমার পর্যালোচনা পছন্দ হবে।
যেমনটি শুরুতেই বলেছি, এই বাইকের প্রিমিয়াম আউটলুক আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে, কিন্তু সেউ সাথে এই বাইকের কনট্রলিংও আমার বেশ পছন্দ। অন্যান্য কিছু চালক বলে থাকেন, এই বাইকটি তেমন আরামদায়ক নয়, তবে আমার মতে রাইড করার সময় আমি যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করি।
কোনও সন্দেহ ছাড়াই ইয়ামাহা বাইকের ইঞ্জিন বেষ্ট, এই বাইকের ক্ষেত্রেও তা প্রযজ্য।আমার কাছে এই বাইকের ইঞ্জিন পারফরম্যান্সটি খুব পছন্দ এখন পর্যন্ত গতি এবং মাইলেজ পাচ্ছি অত্যন্ত সন্তোষজনক। ব্যক্তিগতভাবে আমি ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পীডে বাইকটি চালিয়েছি যা আরও স্পীডে তোলা সম্ভব ছিল।এছাড়াও, আমি শহরের রাস্তায় ৩৫ কিলোমিটার / লিটার মাইলেজ এবং হাইওয়েগুলিতে ৪০ কিলোমিটার / লিটার মাইলেজ পাচ্ছি। তা ছাড়া ইঞ্জিনের শব্দ এবং এক্সেলেরেশন এই বাইকের আরও দুটি ভালো দিক।
বাইকটির পারফেক্ট ব্রেক থাকার কারণে কন্ট্রোলিং খুবই ভাল।আমি এবিএস ব্রেকিং এর সুবিধাগুলি খুব ভালোমত উপভোগ করছি এবং যে কোনও সময়েই আমি এই বাইকটি সহজেই নিয়ন্ত্রণ করতে পারি।
যাইহোক, আপনারা সবাই জানেন যে কোন ধরনের বাইকেই কিছু খারাপ দিক উঠে আসে, একই বিষয় এই বাইকেও রয়েছে। এখনও পর্যন্ত আমি কয়েকটি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছি। একদিনে আমি এই বাইকটি নিয়ে প্রায় ৬০০ কিলোমিটার ভ্রমণ করেছি এবং প্রধান সমস্যাটি ব্যাক পেইন নয়, ছিল হচ্ছে কোব্জি ব্যাথা। আমি আমার কোব্জিতে প্রচণ্ড ব্যথা অনুভব করেছি এবং আমি মনে করি স্পোর্টি রাইডিং পজিশনের কারণে এটি ঘটেছে। এই অভিজ্ঞতাটি আমি রাইডিং থেকে সংগ্রহ করেছি, আমার কাছে আরও দুটি অভিযোগ রয়েছে যেগুলি ডিফল্ট সমস্যা। কালার কম্বিনেশন এবং বিল্ড কোয়ালিটি। আমার মনে হয়, কালার কম্বিনেশন এই বাইকের খুব একটা বেশি সুন্দর নয়। অন্যদিকে, এই বাইকের বিল্ড কোয়ালিটি আমার পছন্দ হয়নি। এই বাইকের বিল্ড কোয়ালিটি দীর্ঘস্থায়ী হবে না যদি আমি কোনও খারাপ ঘটনার মুখোমুখি হই।
অবশেষে, আমি এই বাইকের পারফরম্যান্সে সন্তুষ্ট, যদিও আমার কয়েকটি অভিযোগ রয়েছে। আমি এই বাইকটি পছন্দ করি তাই আমি সমস্যাগুলিকে উপেক্ষা করতে পারি, তবে আমি মনে করি দামটি এখনকার তুলনায় কিছুটা কম হওয়া উচিত।
ধন্যবাদ।
Is this review helpful?
Rate count: 4
আমি হোন্ডা সিডি 80 দিয়ে আমার বাইক চালানোর যাত্রা শুরু করেছিলাম। আমার বাবা আমার প্রশিক্ষক ছিলেন এবং তিনি আমাকে বড় ...
Bangla Englishআমার দৃষ্টিতে ইয়ামাহা R15 V3 আমাদের দেশে দেখা সবচেয়ে মূল্যবান বাইক। আমি এই বাইকটি ৮ মাস ধরে ব্যবহার করছি এবং ইতিমধ...
Bangla Englishআসসালামুয়ালাইকুম! আমি মিজানুর রহমান এবং একজন বাইক প্রেমী রাইডার। দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল চালায় এবং বাইক নিয...
Bangla Englishইয়ামাহা আমার কাছে অনেক পছন্দের একটি নাম। আমি সবসময় এই ব্র্যান্ডটিকে পছন্দ করি এবং নিশন্দেহে ব্যাবহারের কথা ভা...
Bangla Englishবাংলাদেশের বাজারে প্রিমিয়াম বাইকের চাহিদা যে কম এ ধারণা ভুল কারণ আমরা দেখতে পাই যে সব ব্র্যান্ডের প্রিমিয়াম যে ব...
Bangla Englishতরুণ ও আধুনিক যুগের বাইকারদের কাছে জনপ্রিয় একটি নাম হচ্ছে ইয়ামাহা। ভালো বাইক এবং সেরা ইঞ্জিন পারফরমেন্স নিশ্চি...
Bangla English