Sunra
Yamaha Banner
Search

সুজুকি জিক্সার ডাবল ডিস্ক মোটরসাইকেল ব্যবহারের অভিজ্ঞতা - নুরুল ইসলাম হিরা

English Version
2019-11-17

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Suzuki-Gixxer-DD-user-review-by-Nurul-Islam-Hira

মোটরসাইকেল শুধু শখের জিনিসই নয় বরং এটি যাতায়াত ও যোগাযগ এর জন্যে বেশ কার্যকর একটি বাহন। আমি একটি বিষয়ে বেশ সন্তুষ্ট যে আমাদের দেশে ১০০ সিসি সেগমেন্ট থেকে শুরু করে ১৬৫ সিসি সেগমেন্ট পর্যন্ত বাইক ব্যবহারের অনুমতি রয়েছে । তাই মধ্যবিত্ত শ্রেণির থেকে সকল শ্রেণির মানুষ তাদের প্রয়োজন মেটাবার জন্যে বা শখ পুরনের জন্যে তাদের পছন্দের বাইকটি কিনতে পারে। আমার ক্ষেত্রেও যা প্রযোজ্য। আমি মুলত একজন ছাত্র বর্তমানে পড়াশুনা করছি । প্রয়োজন থেকে শখের বশেই মুলত আমি একটি বাইক কেনার চিন্তা মাথায় নিই । তবে ক্যম্পাসে যাতায়াত ও পড়ালেখার প্রয়োজনে আমি বিভিন্ন সময় একটি বাইক কেনার প্রয়োজনীয়তা অনুভব করি ।

পুর্ব অভিজ্ঞতা না থাকলেও আমার বন্ধুর জিক্সারটি চালিয়ে আমি অভিজ্ঞতা নিই এবং সেই অভিজ্ঞতাই আমাকে এই বাইকটি কেনার জন্যে অনুপ্রানিত করে তুলে । আমার বন্ধুর জিক্সারটি প্রথমে চালিয়েই আমার এর কন্ট্রোল অনেক পছন্দ হয় তাই আমার আলাদা করে অন্য বেটার অপশন এর কথা চিন্তা করা লাগেনি । গত অক্টবার মাসে আমি সুজুকি জিএক্সার ডাবল ডিস্ক ১৫০ সিসি মটরসাইকেলটি কিনি ।চালানোর অভিজ্ঞতা খুব বেশি দিনের না ।সবে মাত্র ৭০০ কিমি চালিয়েছি কিন্তু তার মধ্যেই কিছু অভিজ্ঞতা অবশ্যই হয়েছে আমার ।

ভালো অভিজ্ঞতাসমূহ
-ব্যালেন্স ও কন্ট্রল খুব ভালো লেগেছে
-ব্রেকিং সিস্টেম অনেক ভালো
-সুজুকি জিক্সার ডাবল ডিস্ক বাইকটির মন্দ দিক আমি এই পর্যন্ত খুজে পাইনি

আমি আমার এক বন্ধুর জিক্সার চালিয়েছিলাম যার কন্ট্রোল আমাকে অনেক ভালো লেগেছিলো তাই সেটিই আমার এই বাইকটি কেনার পেছনে মূল কারণ ।

১৫০ সিসি সেগ্মেন্ট এর বাইক হলেও এটি বাস্তবে ১৫৪ সিসির পারফর্মেন্স দিয়্বে থাকে।বিষয়টি আমি খেয়াল করলাম যে অন্য সকল ব্র্যন্ড এর বাইকগুলো তাদের উল্লিখিত সিসি এর তুলনায় বাস্তবে কিছুটা কম পারফরমেন্স দিয়ে থাকে কিন্ত সুজুকি ব্র্যন্ড এর সকল বাইকেই বিষয়টি ব্যতিক্রম। তাই এর ইঞ্জিন পারফরমেন্স এর ব্যপারে আলাদা করে কিছু উল্লেখ করার প্রয়োজন নেই । এটি ৪ স্ট্রোক বিশিষ্ট এয়ার কুল্ড ইঞ্জিন । ১৪ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম । সামনে ও পিছে ডিস্ক ব্রেক আছে যা আমাকে ততক্ষনাক ব্রেক করতে অনেক সাহায্য করে ।মোটা টায়ারের জন্যে চাকা স্কিড ও করে না । ব্রেক ও টায়ারের এই কম্বিনেশন আমকে একদম নিখুত একটি ব্রেকিং সিস্টেম উপভোগ করায় ।এর গ্রাফিকাল ডিজাইন্টি অনেক আকর্ষনিয় ।আমার কেনার পর অনেকের কাছেই এই মটরসাইকেলটির ডিজাইনটা বেশ পছন্দ হয়েছিলো ।তাছাড়াও অনেকে চালিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছিল । বাইকটি চালিয়ে অনেক আরাম অনুভব করি কারণ সিটিং পজিশনটা হ্যান্ডেলবারের সাথে নিখুতভাবে সেট করা আছে । আমার মাটিতে পা পেতে কোন সমস্যায় পড়তে হয়না । ভাঙ্গা রাস্তায় চালিয়ে কম যথেষ্ট কম ঝাকি অনুভব করি । কার্ব ওয়েট ১৩৪ কেজি হওয়ায় বাইকের চাকা গ্রাউন্ড এর সাথে চেপে থাকে ও বেশি স্পীডে ভাইব্রেট করেনা । মোটা চাকার দরুন হাইওইয়েতে কর্নারিং করার মটরসাইকেটির পিছের চাকা কখনো পিছলায় না প্রাইসটি প্রোডাক্ট এর কোয়ালিটি হিসেবে অনেক্ কমই আছে বলে আমি মনে করি। আপনাদের যাদের বাইক কেনার ইচ্ছা আছে বা কিনতে প্রস্তুত তারা নিস্বন্দেহে সুজুকি জিক্সার ১৫০ এই বাইকটি কিনতে পারেন । সর্বপরি আমার এই বিষয় গুলো সুজুকি ব্র্যন্ড এর উপর একটি আস্থা এনে দিয়েছে তাই পরবর্তিতেও আমি সুজুকি ব্র্যন্ড এরই বাইক সুজুকি জিক্সার এস এফ কিনতে চাই ।


Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Gixxer Dual Tone

সুজুকি জিক্সার ১০,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা মিজানুর রহমান
2020-12-01

আমি মিজানুর রহমান এবং পেশায় একজন সাংবাদিক। আর একজন সাংবাদিক হওয়ার সুবাদে সারাটা দিনের প্রায় পুরোটাই আমাকে ছোটা...

Bangla English
সুজুকি জিক্সার ব্যাবহারিক অভিজ্ঞতা মহিদুল ইসলাম
2020-11-14

সুজুকি জিক্সার সিরিজটি বাজারে আসার পরে আমার নিজের জন্য এই বাইকটি কেনার কল্পনা করতাম। অনেক কারণে বাইকটি নেয়া হয়ে ...

Bangla English
সুজুকি জিক্সার ডুয়েল টোন ১১,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা রায়হান আলী
2020-11-02

বাইক চালানোর নেশাটা অনেক ছোটকাল থেকেই আমাকে পেয়ে বসেছিল তাই বাইক চালানো শেখার পর থেকেই বাইক চালানোর কোন সুযোগ হা...

Bangla English
সুজুকি জিক্সার ১৭,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - বাবু
2020-06-09

জনপ্রিয় জাপানিজ মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড হল সুজুকি। আমি অনেক আগে থেকেই বাংলাদেশ...

Bangla English
সুজুকি জিক্সার ৩০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - বিপ্লব হোসেন
2020-03-21

আমি বিপ্লব হোসেইন , পেশাগত দিক থেকে আমি একজন ব্যবসায়িক। ব্যবসায়িক কাজে আমার দ্রুত চলাচলের অনেক প্রয়োজন হয় তাই চল...

Bangla English
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - সানোয়ার হোসেন
2020-01-08

আমি সানোয়ার হোসেন বর্তমানে ব্যবহার করেছি সুজুকি জিক্সার ডাবল ডিস্ক। এই বাইকটি কেনার পূর্বে আমি অনেক রিভিউ দেখে...

Bangla English
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক মোটরসাইকেল ব্যবহারের অভিজ্ঞতা - মিজান
2019-12-01

বর্তমান সময়ে বাইক ছাড়া নিজেকে অনেকটাই যেন পথিকের মত মনে হয় তাছাড়া আমি একজন সাংবাদিক। তাই আমাকে প্রতিনিয়ত বিভিন...

Bangla English
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক মোটরসাইকেল ব্যবহারের অভিজ্ঞতা - নুরুল ইসলাম হিরা
2019-11-17

মোটরসাইকেল শুধু শখের জিনিসই নয় বরং এটি যাতায়াত ও যোগাযগ এর জন্যে বেশ কার্যকর একটি বাহন। আমি একটি বিষয়ে বেশ সন্ত...

Bangla English
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক মোটরসাইকেল ব্যবহারের অভিজ্ঞতা - রাহাত হাসান
2019-11-11

একজন ছাত্র হিসেবে আমি অবিরাম ছুটে চলতে চাই । ছুটে চলতে চাই আপন গতিতে। এই বয়সে সব মানুষেরই বাইকের প্রতি একটি বিশে...

Bangla English
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক ৩০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - রিমন মাহমুদ
2019-10-31

যখন আমার একটি বাইক কেনার খুব শখ হয় তখন বাংলাদেশের বাজারে আমি বিভিন্ন বাইক খুঁজতে থাকি এবং আমার বন্ধুদের মাঝে পছন...

Bangla English
সুজুকি জিক্সার ১৮০০০কিমি ব্যবহারের অভিজ্ঞতা - আব্দুল্লাহ হিল কাফি
2019-10-20

আমি আব্দুল্লাহ হিল কাফি বর্তমানে পড়াশোনা করছি। যেহেতু আমি একজন ছাত্র তাই আমার প্রাইভেট, প্রতিষ্ঠানের কাজ ইত্যা...

Bangla English
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক মোটরসাইকেল ব্যবহারের অভিজ্ঞতা - রাফিউল ইসলাম
2019-10-19

যখন মনে মনে সিদ্ধান্ত নিই তখন আমি আমার নিজের মত বাইক খুঁজতে থাকি। আমার এমন একটি বাইক দরকার যা আমার সাথে ম্যাচ করব...

Bangla English
সুজুকি জিক্সার ডাবল ডিস্ক মোটরসাইকেল ব্যবহারের অভিজ্ঞতা - তরিকুল ইসলাম
2019-10-19

যখন মনে মনে নির্ধারণ করি যে একটা বাইক কিনবো তখন থেকেই আমার পছন্দের তালিকায় সবার উপরে ছিলো সুজুকি জিক্সার । কারণ ...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - দেলোয়ার হোসেন
2019-10-09

আমি মো; দেলোয়ার হোসেন পেশায় একজন মেরিনার। সুজুকি জিক্সার বাইকটি পছন্দ করেছি সর্বপ্রথম এর লুক্স এবং পরে বিভিন্ন ...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - রিকু আমির
2019-02-10

বেশিরভাগ মোটরসাইকেল মালিক মোটরসাইকেল কেনে শখেবশে। কেউ পেশাগত দায়িত্ব পালনের খাতিরে ক্রয় করলেও তা গড়িয়ে যায় বি...

Bangla English
সুজুকি জিক্সার মোটরসাইকেল রিভিউ - শানিম ইয়াসার
2018-05-26

আমার নাম শানিম ইয়াসার। আমি পড়া-লেখার পাশাপাশি ফটোগ্রাফি করি। আমার বাসা রাজশাহী ভদ্রার মোড়। আমার বাইক চালানোর ন...

Bangla English
Filter