Sunra
Yamaha Banner
Search

সুজুকি ব্যান্ডিত ব্যবহার অভিজ্ঞতা ৯০০০কিমি মনজেদ আলী

English Version
2022-01-20

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for5000-10000km

suzuki-bandit-user-review-9000km-by-monzed-ali.jpg
আমার কাছে বাইক খুবই প্রিয় একটি বাহন। আমি সময় পেলেই বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করি । যখন একটি বাইক কিনবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমার কাছে ভালো একটি বাইক কেনার আগ্রহ ছিলো। তাই বাজারে আমি বিভিন্ন ব্রান্ডের বাইক খুঁজতে থাকি। বাইক খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমার সামনে আসে সুজুকি ব্যান্ডিত। আমি দেখলাম যে আমার বাজেট আর চাহিদা অনুযায়ী এই বাইকের সাথে সব কিছুই মিল আছে তাই দেরি না করে কিনে ফেলি। আমি প্রায় ১ বছর যাবত এই বাইকটি ব্যবহার করছি এবং এই ১ বছরে আমি মোটামুটি ৯০০০ কিমি রাইড করেছি। এই বাইক ব্যবহার করে আমি যে ভালো মন্দ অভিজ্ঞতা পাচ্ছি সেগুলো আপনাদের সাথে আজ শেয়ার করবো।


সুজুকি ব্যান্ডিত এর ভালো দিকের মধ্যে আমি যা যা পেয়েছি



  • বাইকের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। বাইকের সাথে যে নেকেড স্পোর্টস ডিজাইন ও কালার কম্বিনেশন দেওয়া আছে সেটা আমার অনেক ভালো লেগেছে।

  • সিটিং পজিশন অনেক আরামদায়ক আছে। আমি এই বাইক নিয়ে একদিনে প্রায় ১২০ কিমি রাইড করেছি এবং রাইড করে আমার কাছে অস্বস্তি কোন কিছু মনে হয়নি।

  • বাইকের কন্ট্রোলিং আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি চাইলে যে কোন পরিস্থিতিতে এই বাইকটি কন্ট্রোল করে নিতে পারি।

  • ইঞ্জিনের শক্তি অনেক বেশি । আমি বিভিন্ন রাস্তাতে এই বাইকটি রাইড করে ইঞ্জিন থেকে অনেক ভালো ফিডব্যাক পেয়েছি।

  • সামনের ব্রেকিং অনেক ভালো। বিশেষ করে বেশি স্পীডে এই ব্রেকিং খুবই কার্যকর। আমি নিজে এই ভালো ব্রেকিং এর জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। অন্যদিকে এবিএস এর রেন্সপন্স অনেক ভালো পেয়েছি।


 


সুজুকি ব্যান্ডিত এর মন্দ দিকের মধ্যে আমি যা যা পেয়েছি



  • আমার কাছে এই বাইকের মাইলেজ একটু কম মনে হয়েছে। শহররে রাস্তায় আমি ৩০-৩২ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে ৩৫-৩৭ কিমি প্রতি লিটার মাইলেজ পাচ্ছি। এই মাইলেজ একটু বেশি হলে আমার জন্য অনেক ভালো হত।

  • বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম যার ফলে আমাদের দেশের রাস্তায় যে স্পীড ব্রেকারগুলো থাকে সেখানে এই বাইকের নিচের অংশ ঘষা খায়।


 


সুজুকি ব্যান্ডিত নিয়ে এই ছিলো আমার স্বল্প অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে বাইক রাইড করবেন।



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Bandit 150

সুজুকি ব্যান্ডিত ব্যবহার অভিজ্ঞতা ৯০০০কিমি মনজেদ আলী
2022-01-20

আমার কাছে বাইক খুবই প্রিয় একটি বাহন। আমি সময় পেলেই বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করি । যখন একটি বাইক ...

Bangla English
সুজুকি ব্যানডিত প্রথম ব্যাবহারিক অভিজ্ঞতা ফারহান তানভীর সাহিল
2020-09-10

আমার নাম ফারহান তানভীর সাহিল, আমি একজন ছাত্র। স্কুলে পড়ার সময় থেকেই আমাই বাইক পছন্দ। যখন নতুন যে বাইক বাজারে আসতো ...

Bangla English
সুজুকি ব্যানডিত ফিচার রিভিউ
2020-08-26

সুজুকির আরেকটি উপহার চলে এসেছে সুজুকি প্রেমীদের জন্য, এবং এর নাম করন করা হয়েছে Suzuki Bandit। “স্ট্রিটকিং” এই ট্যাগ লাইন ...

Bangla English
Filter