Sunra
Yamaha Banner
Search

নিউ সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা হাবিবুর রহমান

English Version
2022-05-19

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

new-suzuki-gixxer-sf-fi-abs-user-review-by-habibur-rahman.jpg
আমি অনেক দিন যাবত বাইক ব্যবহার করি এবং বাইক রাইড করতে আমার অনেক ভালো লাগে। বর্তমানে আমি ব্যবহার করছি Suzuki Gixxer SF Fi ABS এবং আমি এটা কিনেছি রাজশাহীর স্বনামধন্য সুজুকির শো-রুম আবদুল্লাহ মোটরস থেকে। এই বাইকটা কেনার মূল কারণ হল এর ডিজাইন, ফিচারস এবং প্রিমিয়াম একটা ভাব। আজকে আমি আপনাদের এই বাইকের কিছু ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করবো।


Suzuki Gixxer SF Fi ABS বাইকের ভালো দিক



  • আমার কাছে এই বাইকের সর্বপ্রথম যে বিষয়টি ভালো লেগেছে তা হল এর ডিজাইন। আমার মতে এই বাইকের ডিজাইন এই সেগমেন্টের মধ্যে অনেক সুন্দর এবং প্রিমিয়াম একটা ভাব আছে। সামনের অংশ থেকে পেছনের অংশ পর্যন্ত খুব সুন্দর ডিজাইন রাখা হয়েছে যা দেখতে অনেক ভালো লাগে।

  • সিটিং পজিশন ও হ্যান্ডেলবারের কম্বিনেশন দারুন যার কারণে আমি খুব সহজেই রাইড করতে পারি এবং একটানা ১০০ কিমি রাইড করেও কোন সমস্যা অনুভব করিনি।

  • ব্রেকিং সিস্টেমে আছে এবিএস যার ফলে আমি নিরাপদে ও খুব ভালোভাবে বাইকটা ব্রেকিং করে নিতে পারি। এদিকে এই ভালো ব্রেকিং এর কারণে কন্ট্রোলও অনেক ভালো পাই।

  • ইঞ্জিনের শক্তি ও ইঞ্জিনটা আমার কাছে আগের থেকে অনেক বেশি স্মুথ মনে হয়েছে। এদিকে এফআই প্রযুক্তি থাকার কারণে আমি ইঞ্জিন থেকে ভাল ফিডব্যাক পাচ্ছি। এদিকে মাইলেজও অনেক ভালো পাচ্ছি, শহরের রাস্তায় ৪০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে ৪৫ কিমি প্রতি লিটারের বেশি মাইলেজ পাচ্ছি যা নিয়ে আমি সন্তুষ্ট।


Suzuki Gixxer SF Fi ABS বাইকের মন্দ দিকের মধ্যে যা পেয়েছি



  • আমার কাছে তেমন মন্দ কোন বিষয় উল্লেখ করার মত মনে হয়নি তবে , একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে গিয়ার শিফটিং একটু শক্ত আছে যা পরবর্তীতে ঠিকও হয়ে যেতে পারে।


সব মিলিয়ে এই বাইকটা আমার কাছে এখন পর্যন্ত ব্যবহার করে অনেক ভালো লেগেছে। আপনারা যারা এই বাইকটি কিনতে চান তারা নিঃসন্দেহে কিনতে পারেন। আমার কাছে খুব ভালো লেগেছে।



Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on New Suzuki Gixxer SF Fi ABS

Suzuki Gixxer SF FI ABS ব্যবহার অভিজ্ঞতা – তুহিন
2024-02-22

আমার কাছে প্রথমে যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হল এই বাইকের ডিজাইন।...

Bangla English
Suzuki Gixxer SF FI ABS ব্যবহার অভিজ্ঞতা – মাহফুজুর রহমান
2023-11-26

বাইক কেনার আগে সবার প্রথমে আমার যে বিষয়টা মাথায় আসে সেটা হল বাইকের মাইলেজ , কারণ আমাকে বাইক নিয়ে নিত্য দিনের চলাচ...

Bangla English
নিউ সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা হাবিবুর রহমান
2022-05-19

আমি অনেক দিন যাবত বাইক ব্যবহার করি এবং বাইক রাইড করতে আমার অনেক ভালো লাগে। বর্তমানে আমি ব্যবহার করছি Suzuki Gixxer SF Fi ABS এবং ...

Bangla English
নিউ সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্যবহারিক অভিজ্ঞতা জাফর ইসলাম
2021-10-19

সুজুকি জিক্সার বাইকটি আমার অনেক আগে থেকেই অনেক পছন্দের। বাজারে যখন এই বাইকটি প্রথম আসে তখন থেকেই আমার টার্গেট ছি...

Bangla English
নতুন সুজুকি জিক্সার এফআই এবিএস ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রিন্স আরিফ রাজ
2021-08-04

ছোটবেলা থেকেই আমি বাইক খুব পছন্দ করি।  আমার কাছে যানবাহনের মধ্যে বাইক বেশি পছন্দ হয় কারণ এই বাহনে যেকোন স্থানে খ...

Bangla English
Filter