Sunra
Yamaha Banner
Search

Hero Thriller 160R DD বাইক ব্যবহার অভিজ্ঞতা – মিশু

English Version
2024-06-23

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km

hero-thriller-160r-dd-user-review-by-mishu-1719141209.webp

বাইক নিয়ে আমার ছোটবেলা থেকে অনেক আগ্রহ কারণ আমি অনেক ছোট থেকে বাইক রাইড করি। প্রথম আমি ডায়াং ১০০ সিসির বাইক কিনে আমার বাইক রাইডিং যাত্রা শুরু করি এবং তারপরে যুগের সাথে তাল মিলিয়ে এখন পর্যন্ত অনেগুলো বাইক আমি ব্যবহার করেছি। আজকে আমি আপনাদের সাথে আমার বর্তমান বাইক Hero Thriller 160R DD নিয়ে কিছু ভালো মন্দ অভিজ্ঞতা শেয়ার করবো যেটা আমি ৫,০০০ কিমি রাইডের পর উপলব্ধি করতে পেরেছি। তাহলে চলুন দেরি না করে আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি।


আমার কাছে এই বাইকটা প্রথম রাইড করে এর পারফরমেন্স অনেক ভালো লেগেছে বিশেষ করে ইঞ্জিনের শব্দ একেবারেই কম এবং স্মুথ রাইডিং অভিজ্ঞতা দেয় এই ইঞ্জিন তাই ইঞ্জিন নিয়ে লং রাইড বা শর্ট রাইড আমার কাছে অনেক বেশি ভালো লাগে।


বাইকের সাথে EFI প্রযুক্তি থাকার কারণে মাইলেজের দিক থেকে আমি খুব ভালো একটা সাপোর্ট পাই। শহরের মধ্যে আমি ৪০ কিমি এবং হাইওয়েতে ৪৫ থেকে ৫০ কিমি প্রতি লিটার মাইলেজ পাচ্ছি যেটা আমার কাছে ১৬০ সিসির বাইক হিসেবে দারুন লেগেছে।


ব্রেকিং এর দিক থেকে আমি একদম ভালো একটা সাপোর্ট পাই কারণ ডাবল ডিস্কের সাথে সিংগেল চ্যানেল এবিএস দারুন ব্রেকিং ফিডব্যাক দেয়। আমার কাছে ব্রেকিং এর দিক থেকে অনেক ভালো লেগেছে।


আমার কাছে সাসপেনশন সহ এই বাইকের সাথে যে অন্যান্য ফিচারসগুলো রয়েছে সেগুলো অনেক ভালো লেগেছে এবং এগুলো উপকারী সব ফিচারস যা আমাকে চলার পথে অনেক উপকার করে।


আমার কাছে মন্দ লাগার মধ্যে একটি বিষয় লেগেছে সেটা হল এর ডিজাইনটা আরেকটু সুন্দর করলে একদম পরিপুর্নতা পেত , এছাড়া পিলিয়ন সিটিং পজিশনটা আরেকটু স্পেস দিলে আমার মনে হয় ভালো হত। এই হল সমস্যার বিষয় তাছাড়া আমার কাছে আর কোন সমস্যা মনে হয়নি। সব মিলিয়ে Hero Thriller 160R DD অনেক ভালো একটি বাইক।

Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Thriller 160R

2024-07-16

অনেক দিন ধরে অ্যাণ্টি লক ব্রেকিং সিস্টেম ( Abs) আছে এমন বাইক খুজছিলাম অবশেষে সন্ধান পেলাম এবং gixxer Fi Abs পেয়েছিলাম কিন্ত...

Bangla English
Hero Thriller 160R DD বাইক ব্যবহার অভিজ্ঞতা – মিশু
2024-06-23

যেটা আমি ৫,০০০ কিমি রাইডের পর উপলব্ধি করতে পেরেছি...

Bangla English
Hero Thriller 160R ব্যবহার অভিজ্ঞতা – রুমন
2023-12-10

আসসালামু আলাইকুম আমি মোঃরোকন উজ জামান (রুমন), একজন Hero Thriller 160R ইউজার গাড়িটি যখন বাজারে আসে ঠিক সেই সময় আমরা রাজশাহীর ...

Bangla English
Hero Thriller 160R DD ব্যবহার অভিজ্ঞতা – ফিরোজ
2023-07-05

Hero Thriller বাইকটি কেনার আগে আমি ব্যবহার করতাম TVS Phoniex , সেই বাইকটি ব্যবহার করার পর আমি বুঝতে পারলাম যে এবারে আমার নতুন একটি ...

Bangla English
হিরো থ্রিলার ১৬০আর এফআই এবিএস ডাবল ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা বিজয় মৈত্র
2021-03-29

আমি অনেক আগে থেকেই মোটরসাইকেল ব্যবহার করি বলা চলে, বুদ্ধি হউয়ার পরে থেকেই মোটরসাইকেলের ওপর অন্য রকম একটা ঝোক আমা...

Bangla English
হিরো থ্রিলার ১৬০আর এফআই এবিএস ডাবল ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ রশিদ কায়কোবাদ প্রান্ত
2021-03-28

আমার নাম মোঃ রশিদ কায়কোবাদ প্রান্ত, জীবনের ব্যস্ততা নিরসন এবং সমস্যা বাচানোর তাগিদে প্রায় ৩ মাস আগে আমি হিরোর সব...

Bangla English
হিরো থ্রিলার ১৬০আর এফআই এবিএস ডাবল ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা বিজয় মৈত্র
2021-02-20

প্রত্যহিক জীবনে চলার পথে মোটরসাইকেল একটি অপরিহার্য জিনিস বিশেষ যখন তরুন কাউকে তার কর্মের প্রয়োজনে অনেক বেশি দৌ...

Bangla English
হিরো থ্রিলার ১৬০আর এফআই এবিএস ডাবল ডিস্ক ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃওয়াকিল ইসলাম
2021-01-21

হিরো থ্রিলার বাইকটার কথা অনেকদিন আগে থেকেই শুবে আসছিলাম, বেশি শুনছিলাম যে এই বাইকটা নাকি সবচেয়ে কম দামে আধুনিক স...

Bangla English
হিরো থ্রিলার ১৬০আর ফিচার রিভিউ
2020-12-26

বাংলাদেশের নিরিখে বেশ অনেকটা দিন পরে হিরো মোটোকর্প তাদের ব্যবহারকারীদের জন্য নতুন কিছু নিয়ে এসেছে। যদিও তারা ব...

Bangla English
Filter