Sunra
Yamaha Banner
Search

হিরো ইগনিটর ৭,৫০০কিমি রাইডিং রিভিউ - কাউসার আলী

English Version
2019-12-28

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for10000km+


Hero-Iginitor-7500km-riding-experiences-by-Kawsar-Ali

আমি হিরো ইগনেটর বাইকটা কিনেছি মুলত আমার ব্যাক্তিগত কাজে বেশি ব্যবহার করার জন্য। এটির মাধ্যমে আমার বাসা থেকে কলেজে যাতায়াত করা এবং পারিবারিক ভাবে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকি। এই বাইকটা আমি পছন্দ করেছি মূলত এর লুক, ডিজাইন, ইঞ্জিন পারফরমেন্স এবং ব্র্যান্ড ভ্যালূ দেখে। আমি শুনেছি যে হিরো ব্র্যান্ডের বাইকের সার্ভিস খুবই ভালো এবং আমার পরিচিত যারা ব্যবহার করে তারা কেউ খারাপ বলে না। তাই সব মিলিয়ে আমি হিরো ইগনেটর ১২৫ সিসি কিনেছি। এখন পর্যন্ত এই বাইকটি নিয়ে ১ বছর ব্যবহার করে প্রায় ৭৫০০ কিমি চালিয়েছি। আজকে এই ৭৫০০ কিমি এর মধ্যে আমি বাইকের যে সকল ভাল - মন্দ বিষয় অনুভব করেছি তা সবার সাথে শেয়ার করছি। হিরো ইগনেটর ১২৫ সিসি বাইকটির লুক অনেক সুন্দর এবং আকর্ষণীয়। এর তেলে ট্রাংকার বড় এবং এর বডির প্লাস্টিক গুলো বেশ মজবুত। ১ বছর বাইকটি ব্যবহার করে কোন সমস্যা পাইনি। এর ইঞ্জিনের শব্দটা খুব স্মুথ এবং এটি অনেক শক্তিশালী। বাইকটির ইঞ্জিন থেকে আমি ভাল মাইলেজ পাচ্ছি। এর সাসপেনশন গুলো উন্নত মানের। তাই আমি খারাপ রাস্তায় একা চালালেও তেমন ঝাকুনি অনুভব করি না। আমি হাই স্পীডে ৯০ গতিতে চালিয়ে দেখেছি বাইকটির বডিতে কোন প্রকারের ভাইব্রেশন নেই। এর সিটিং পজিশনটি লম্বা এবং নরম। তাই আমি আরামের সাথেই বাইকটি চালাতে পারি। এছাড়া এর সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন খুবই ভাল। সব মিলিয়ে বলবো এই বাইকটি দামটা সঠিক রয়েছে।

ভাল দিকঃ
- ডিজাইন সুন্দর ও আকর্ষণীয়।
- ইঞ্জিন স্মুথ এবং ইঞ্জিনে শক্তি অনেক বেশি।
- ব্রেকিং সিস্টেম অনেক ভালো।
- দীর্ঘ যাতায়াতে আরাম অনুভব করি।
- মাইলেজ ভাল।
- দাম কম।

সত্যি কথা বলতে এই বাইকের খারাপ কোন দিক এখনও খুঁজে পাইনি। আর ৭৫০০ কিমি এর মধ্যে বাইকের খারাপ দিক খুজে না পাওয়ার মূল কারণ হচ্ছে, বাইকটি এক হাতে খুব যত্ন সহকারে ব্যবহার করি।
এই বাইকটি পছন্দের কারণ?
আমার যে কারণে হিরো ইগনেটর বাইকটি বেশি পছন্দ হয়েছে তা হল সবাই এই বাইকটি সম্পর্কে খুব প্রশংসা করে। এছাড়া এর ডিজাইন, মাইলেজ, ইঞ্জিন পারফমেন্স সব কিছুই খুব ভাল। এগুলো বিবেচনা করেই আমি হিরো ইগনেটর ১২৫ সিসি বাইকটি কিনি।
মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬০ কিমি।
আমার বাইকের কন্ট্রোল খুব ভালো। বিশেষ করে এর সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকায় আমি যে কোন পরিস্থিতিতে বাইকটি খুব ভাল কন্ট্রোল করতে পারি। বাইকটি চালিয়েও অনেক আরাম এবং আমি এটা অনুভব করেছি যে এটি আমার বডির সাথেও বেশ মানানসই। এক হাতে বাইকটি যত্ন সহকারে চালালে আশা করি আগামীতে আরো ভাল পারফমেন্স দিবে। আমার পরামর্শ হল, বাইক নিয়মিত সার্ভিসিং করাতে হবে। তাহলে খুব দ্রুত কোন সমস্যায় পড়বেন না। সবাইকে ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 9
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Ignitor

হিরো ইগনিটর ৪,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - সালাউদ্দীন
2020-05-10

বর্তমানে আমি একজন ব্যবসায়ী। তাই আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। সে জন্য আমার একটি বাইক থাকা খু...

Bangla English
হিরো ইগনিটর ৭,৫০০কিমি রাইডিং রিভিউ - কাউসার আলী
2019-12-28

আমি হিরো ইগনেটর বাইকটা কিনেছি মুলত আমার ব্যাক্তিগত কাজে বেশি ব্যবহার করার জন্য। এটির মাধ্যমে আমার বাসা থেকে কল...

Bangla English
হিরো ইগনিটর ১৫০০০কিমি রাইডিং রিভিউ - জনি হোসেন
2019-11-28

বাইক হচ্ছে আমার প্যাশন। আমি বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করি । বলতে গেলে হিরো ইগনিটর ১২৫ এই বাইক ন...

Bangla English
হিরো ইগনিটর মোটরসাইকেল রিভিউ - গোলাম মোক্তারী
2019-10-13

আমি ১ মাস আগে সাধারণ যাতায়াতের জন্য যে বাইকটি কিনেছি তার নাম হচ্ছে হিরো ইগনিটর ১২৫ সিসি। এযাবৎ বাইকটি ব্যবহার কর...

Bangla English
হিরো ইগনিটর মোটরসাইকেল রিভিউ - জনি
2019-07-05

আমি মোঃ মনোয়ার হোসাইন জনি।একজন হিরো ইগনিটর ১২৫ বাইক ব্যবহারকারি।গত ২১-০২-২০১৯ সালে এই বাইকটি আমি ক্রয় করি ময়মনস...

Bangla English
হিরো ইগনিটর মোটরসাইকেল রিভিউ - কাওছার মাহমুদ
2019-06-11

আমার জীবনে প্রথম বাইক চালানো শিখি বাজাজ সিটি ১০০ সিসির বাইক দিয়ে । সেই বাইক দিয়ে চালানো শেখার পর ২০১৭ সালের দিকে ...

Bangla English
হিরো ইগনিটর নাকি হিরো গ্ল্যামার - কোনটি কিনবেন?
2018-07-03

বাংলাদেশে হিরো মোটরসাইকেলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় মডেল হলো হিরো গ্লামার। শক্তিশালী ইনজিন, চমতকার ডিজাইন এব...

Bangla English
হিরো ইগনিটর মোটরসাইকেল রিভিউ - মনিরুজ্জামান
2018-06-10

আজকে বাংলাদেশ যেমন উন্নত হচ্ছে সেই সাথে উন্নত হচ্ছে মোটরসাইকেল শিল্প। এখন অনেকেই বেছে নিচ্ছে মোটরসাইকেল সহজে ...

Bangla English
হিরো ইগনিটর ফীচার রিভিউ
2018-05-28

নিত্যনতুন ডিজাইন এবং ফীচার সমৃদ্ধ বাইক উপহার দেয়া বাইক কোম্পানী গুলোর নতুন ট্রেন্ড শুরু হয়েছে। যদি ১২৫সিসির বা...

Bangla English
Filter