Is this review helpful?
Rate count: 1Ratings:
Rating Parameters (out of 10)
About The Reviewer
| Owned For | 0 to 3 months |
| Ridden for | 0-1000km |

আমি শাহাদাত হোসেন বর্তমানে একটা প্রাইভেট জব করছি। হিরো হাংক ১৫০ এবিএস এটা আমার প্রথম বাইক। আমার বাজেট ছিলো ২ লাখের নিচে একটা স্টাইলিশ বাইক। সেজন্য বাইকের রিভিউ দেখা শুরু করি এবং আমার বাজেটে সবথেকে পছন্দ হয় এই বাইকটি।
এই হিরো হাংক ১৫০ এবিএস বাইক পছন্দ হওয়ার পিছনে প্রধান যে কারন গুলো ছিলো তা হল স্টাইলিশ লুক, ABS version এবং চাকার সাইজ। কারন আগের ভার্শনের চাকার সাইজ একটু কম মোটা ছিলো।
যেহেতু বাইকের জন্য মোস্ট ইমপোরটেন্ট ছিলো আমার কাছে ব্রেকিং এবং কন্ট্রোলিং, সেক্ষেত্রে এই বাজেটে এর থেকে ভালো আর কেউ দিতে পারবে না। তাই ঢাকায় কোথাও না পেয়ে ময়মনসিংহ শো রুম থেকে কিনেছি।
এই বাইকের ভালো দিকের মধ্যে যা যা পেয়েছি
১. স্টাইলিশ লুক
২. ABS ফিডব্যাক ভালোই
৩. লং জার্নিতে শরির ব্যাথা মনে হয় নি
৪. কম্ফোরটেবল জার্নি
গতকাল ১০০ কিলো রাইড করেছি ময়মনসিংহ থেকে ঢাকা। ২ দিনে তো মাইলেজ টেস্ট করতে পারি নি। এখন ১২.২ লিটার অকটেন নিয়ে বাইকটি রাইড করছি আশা করি খুব জলদি আপনাদের সামনে বাইকের মাইলেজ নিয়ে কিছু বলতে পারবো।
এই বাইকের মন্দ দিকের মধ্যে আমি যা যা পেয়েছি ।
১. ৫'৫' হয়েও আমি সিটে বসে মাটিতে পা রাখতে কষ্ট হচ্ছে
২. ইঞ্জিন হিট হয়েছে অনেক
৩. ৪০ স্পিডের পরে ভাইব্রেশন করে
৪. হাইওয়েতে পিছনে চাকা আমার ২ বার স্লিপ করেছে
৫. ২/৩ গিয়ারে জ্যামে স্টার্ট অফ হয়ে গেছে কয়েকবার
এই ছিলো আমার বাইক নিয়ে স্বল্প রাইডে অভিজ্ঞতা। আশা করি আপনারা আমার এই রিভিউ পড়ে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।
Is this review helpful?
Rate count: 1
আমরা অনেকেই আছি যারা ভালো বাজেটের মধ্যে সুন্দর একটি বাইক খুঁজি। আমার ইচ্ছা যে, আমি যে বাইকটি কিনবো সেটি অবশ্যই ব...
Bangla Englishকমিউটার সেগমেন্টের চাহিদা বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে বেশ ভাল। বেশ অনেকটা দিন আগে হোন্ডা এবং হিরো বাংলাদেশে...
Bangla Englishআমি মোঃ আলীরাজ আহমেদ আলহামদুলিল্লাহ , অনেক দিন অপেক্ষা করার পর দেখলাম হিরো নতুন নতুন বাইক বের করছে। এর মধ্যে হাংক ...
Bangla Englishআমি অনেক দিন যাবত একটি বাজেট ফ্রেন্ডলি বাইক খুজছিলাম। আমার কাছে এই বাজেট এর মধ্যে নিসন্দেহে সেরা একটা বাইক মনে হয়...
Bangla Englishআমি শাহাদাত হোসেন বর্তমানে একটা প্রাইভেট জব করছি। হিরো হাংক ১৫০ এবিএস এটা আমার প্রথম বাইক। আমার বাজেট ছিলো ২ লাখে...
Bangla Englishবাইক আমাদের খুব প্রিয় একটি বাহন এবং এই বাইক নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে অনেক সুবিধা পাওয়া যায়। আমি যাতায়াতের ...
Bangla EnglishHero Hunk বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি বাইক। আমি অনেক আগে থেকেই লক্ষ্য করছি যে এই বাইকটা অনেক ভালো এবং বাংলাদে...
Bangla Englishভালো বাইক খুঁজতে খুঁজতে আমার নজরে আসে নতুন Hero Hunk 150R বাইকটি। যখন এই বাইকটি নজরে আসে তখনও বাংলাদেশের বাজারে আসেনি তাই ...
Bangla Englishআমাদের দেশে সেরা পাঁচটি মোটরসাইকেল ব্র্যান্ডের মধ্যে হিরো অন্যতম একটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি। অনেক ...
Bangla English