Sunra
Yamaha Banner
Search

তৃতীয় বাইক হিসেবেও আমি সুজুকি হায়াতে কিনতে চাই – সুজুকি হায়াতে স্পেশাল এডিশন ব্যবহারকারী মেহেদী হাসান

English Version
2019-10-06

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for1000-5000km


Suzuki-Hayate-Special-Edition-user-review-by-Mehedi-Hasan

প্রথমে আমি আমার পরিচয় সংক্ষিপ্ত ভাবে দিতে চাই। আমি মোঃ মেহেদি হাসান এবং বর্তমানে আমি একটি এনজিও তে কর্মরত আছি। বাইকের প্রতি টান আমার ছোট বেলা থেকেই এবং আমার পুরো জীবনে আমি অনেক বাইকে চালিয়েছি। বর্তমানে আমি যে বাইক টা চালাচ্ছি সেইটা হচ্ছে সুজুকি হায়াতে ১১০ স্পেশাল এডিশন। আপনারা জেনে হয়ত আবাক হবেন এর আগে আমি যে বাইক টি ব্যাবহার করতাম সেইটাও ছিল সুজুকি হাযাতে যা আমি এক বছরে প্রাই ৩০ হাজার কিমি চালিয়ে বিক্রি করে দিয়ে এই বাইকটা কিনেছি। বাইক টা বিক্রি করেছি তার কারন হচ্ছে দুইটা। প্রথমত সুজুকি হায়াতের এই মডেল টা অনেক কমন হয়ে গিয়েছিল এবং হায়াতের স্পেশাল এডিশনটা আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল। এবং হায়াতে বিক্রি করে আবার হায়াতে কেনার কারন হচ্ছে আগের হায়াতে থেকে আমি এত ভাল পারফরমেন্স পেয়েছি যে আমি অন্য বাইকের কথা চিন্তাও করতে পারি নি। প্রায় দুই মাস আগে আমি সুজুকি হায়াতের স্পেসাল এডিশান বাইক টা কিনি এবং এখন পর্যন্ত আমি প্রায় ৩০০০কিমি চালিয়েছি। এখন পর্যন্ত আমি তেমন মেজর কোন সমস্যা ছাড়াই বাইক টা ব্যাবহার করছি। আমি সুজুকি হায়াতের উপরে এতটাই সন্তুষ্ট যে আমি যদি আবার কোন বাইক কিনি তাহলে এইটাই কিনব।

আমার বাইকের ভাল দিকগুলো:
-তেল সাশ্রয়ী।
-গ্রাফিক্স।
-ডিজাইন।
-ইঞ্জিন।
-সেলফ-স্টার্ট

এখন পর্যন্ত আমি তেমন কোন খারাপ দিক খুজে পাইনি তবে আমার মনে হই আগের হায়াতের ইঞ্জিনের সাউন্ড টা এইটার থেকে স্মুথ ছিল এবং টায়ারটা আর একটু মোটা করা দরকার।

আমি হায়াতের আগে অন্য ব্র্যান্ড এর বাইক চালাতাম তার পর মডেল পরিবর্তন করার জন্যে বাইক খুজতে খুজতে এইটা সামনে আশে এবং এইটা চালিয়ে দেখি এই বাইক টা আমার বডির সাথে অনেক ভাল ভাবে মানানসই তাই আমি সুজুকি হ্যায়াতে পছন্দ করি এবং আমার এতটাই ভাল লাগে যে আমি হায়াতে বিক্রি করে আবার হায়াতেই কিনি।

আমি আমার বাইক থেকে শহরের মাধ্যে ৫০ কিমি এবং হাইওয়ে তে ৬০কিমি প্রতি লিটারে মাইলেজ পাই।
১১০সিসি হিসাবে সুযুকি হায়াতের ডিজাইন টা অনেক ভাল। এর ইঞ্জিনটা অনেক শক্তিশালী কিন্তু আগের মডেলের মত স্মুথ না বলে আমার মনে হয়েছে। বাইকের কল্ট্রল খুব ভাল এবং এক কথাই অনেক আরাম দায়ক একটা বাইক। আমার মনে হই সঠিক ভাবে যত্ন করলে এই বাইক অনেক দিন টেকসই হবে এবং সবসময় এমন ভাল সার্ভিস দিবে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 9
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Hayate Special Edition

সুজুকি হায়াতে স্পেশাল এডিশন ৮,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আশরাফুল আলম
2020-11-28

আমার কাজের উদ্দেশ্য এবং নিয়মিত ভ্রমণের জন্য আমি একটি মোটরসাইকেল কিনতে চেয়েছিলাম। আসা ছিল সেই বাইকটি আমাকে সা...

Bangla English
সুজুকি হায়াতে স্পেশাল এডিশন ১১০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আবদুল জব্বার
2020-11-26

রাইডিং আমার প্রতিদিনের প্রয়োজন, পারিবারিক প্রয়োজনে এবং আমার কাজের প্রয়োজনে আমাকে অনেকটা পথ পার করতে হয়। বা...

Bangla English
সুজুকি হায়াতে স্পেশাল এডিশন মোটরসাইকেল রিভিউ - নূর আহমেদ
2020-01-06

ব্যবসায়ের সুবিধার জন্য আমার বাইক নিত্য দিনের সঙ্গী । আমার ব্যবসা আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাইক খুবই দ...

Bangla English
সুজুকি হায়াতে স্পেশাল এডিশন মোটরসাইকেল রিভিউ - নাজমুল হোসেন
2019-11-20

আমি নাজমুল হোসেন বর্তমানে একটা চাকুরী করছি। অফিশিয়াল বিভিন্ন কাজের জন্য আমাকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। ...

Bangla English
সুজুকি হায়াতে স্পেশাল এডিশন মোটরসাইকেল রিভিউ- মোরশেদুল ইসলাম
2019-10-31

যারা বাইক পছন্দ করেন তারা সাধারণত লো সিসি থেকে হাই সিসি বাইকের দিকে বেশি আকৃষ্ট হন। আমার ক্ষেত্রে এই বিষয়টা একটু...

Bangla English
সুজুকি হায়াতে স্পেশাল এডিশন মোটরসাইকেল রিভিউ - রোকনুজ্জামান
2019-10-06

ব্যবসায়ের বিভিন্ন কাজে আমার বাইকের খুব দরকার হয় আর বাইক ছাড়া ব্যবসায়ীক কাজ সম্পাদন করা একটু মুশকিল হয়ে যায়। আমি ...

Bangla English
তৃতীয় বাইক হিসেবেও আমি সুজুকি হায়াতে কিনতে চাই – সুজুকি হায়াতে স্পেশাল এডিশন ব্যবহারকারী মেহেদী হাসান
2019-10-06

প্রথমে আমি আমার পরিচয় সংক্ষিপ্ত ভাবে দিতে চাই। আমি মোঃ মেহেদি হাসান এবং বর্তমানে আমি একটি এনজিও তে কর্মরত আছি। ব...

Bangla English
Filter