Sunra
Yamaha Banner
Search

বাজাজ পালসার এনএস১৬০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - রাসেল আহমেদ

English Version
2020-01-06

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Bajaj-Pulsar-NS160-Twin-Disc-user-review-by-Rasel-Ahmed

একজন তরুন হিসেবে সবারই ইচ্ছা থাকে নিজের একটা মোটসাইকেলের এবং এইদিক দিয়ে আমি নিজেও সখের বসেই মোটরসাইকেল কেনার কথা চিন্তা করছিলাম অনেকদিন আগে থেকেই। কিন্তু বর্তমান বাজার কোনভাবেই স্থিতিশীল না হউয়াই আমি একটু অপেক্ষা করছিলাম আপডেট বাইক কেনার জন্যে। মজার ব্যাপার হলো প্রতিটা ব্রান্ডই নিত্য নতুন ডিজাইনের এবং মডেলের বাইক বিয়ে আসতেই থাকে এবং এর সাথে অফারও দিতে থাকে যার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এইবার আর অপেক্ষা না বরং একটা বাইক কিনেই ফেলি। আমি অন্যসকল বিষয় বাদ দিয়ে বাজাজের নাম করা সিরিজ পালসারের সর্বশেষ আপডেট পালসার এনএস১৬০ টুইন ডিস্ক মডেলটা কিনে ফেলি যা প্রায় ২ মাস যাবত আমি ব্যবহার করছি এবং এখন পর্যন্ত আমি প্রায় ১০০০ কিলোমিটার চালিয়েছি। সত্যি করে বলতে গেলে আমি যেমনটা আশা করে এই বাইকটা কিনেছিলাম তার অনেক কিছুই আমি পাচ্ছি যা আমার কাছে অত্যান্ত্ব হতাশার কারন। তারপরেও এই বাইকের কিছু দিক আছে যা আমাকে সামনের দিনে ভাল পারফরমেন্স পাওয়ার আশা দেখায়। আমার দেখা আমার বাইকের কয়েকটি ভাল দিকগুলা আমি উল্লেখ করতে চায়ঃ

-প্রথমত এর লুকটা এককথায় অসাধারণ যা বাংলাদেশের কোন বাইকের সাথে যায় না আবার আমি মনে করি এই বাইকটা শুধু মাত্র তরুন বয়সের বাইকারদের সাথেই মানাবে। অন্যদিকে ব্যক্তিগতবাভে আমার মনে হয় বাজাজের এই একটি বাইক যা শুধুমাত্রর তরুনদের উদ্দেশ্যে বাজারজাত করা হয়েছে।
-এর উচ্চতা আমার সাথে খুব ভাল মানায় তবে আমি শুনেছি অনেকের কাছেই এর উচ্চতা একটা সমস্যা
-এই বাইকের গঠন আমাকে খুব ভাল লাগে সামনে থেকে নিয়ে পেছন পর্যন্ত একটা অসাধারণ বৈশিষ্ঠ দিয়ে এই বাইকটা তৈরি করা হয়েছে

অন্যদিকে আমি বেশ কয়েকটি বিষয় পেয়েছি যা আমার কাছে খারাপ লেগেছে আবার আমি মনে করি এই বাইকের কয়েকটি দিক আছে যা আমার কাছে মনে হয়েছে কোম্পানী চাইলে আরও ভাল হতে পারতোঃ
-সবচাইতে খারাপ লাগা দিকটা হলো ২ মাস ব্যবহার করার পর আমার বাইকের নাটগুলা আপনা আপনি খুলে যাচ্ছে যা শুধু আমি না প্রতিটা বাইকারের জন্যে ভয়ানক একটা ব্যাপার আর এই দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে এই বাইকের বিল্ড কোয়ালিটি কোনভাবেই ভাল হয়ে পারে না
-একই সাথে এই বাইকের ওজনটা ঠিকঠাক ব্যালেন্স করা হয়েছে বলে মনে হয় নি কারন আমি বাইক চালাতে গিয়ে অনেক সময় ঠিকঠাক কন্ট্রোল পেতেও সমস্যা সমস্যা মনে হয়

যদি প্রশ্ন করা হয় যে একই সেগমেন্টের আরও অনেক বাইক থাকার পরেও কেন আমি বাজাজ পালসার এনএস১৬০ টুইন ডিস্ক পছন্দ করলাম?
এই প্রশ্নের আমি সরাসরি উত্তর দিতে গেলে আমি সরাসরি বলতে চায় যে এর লুকটা আমার কাছে এতটাই ভাল লেগেছে যে আমি অন্য কোন বাইকের কথা চিন্তাও করিনি। একইসাথে ব্রান্ডটা হলো বাজাজ এবং মডেল হল পালসার সিরিজ তাই আমি এর গুনগত মান নিয়ে অনেকটাই নিশ্চিত ছিলাম।

অন্যদিকে এর মাইলেজের ব্যাপারটা নিয়ে আমি এখন ঠিকমত খেয়াল করিনি তবে আমার মনে হয় অন্যসব এনএস ব্যবহারকারীর মত আমাকেও তেলের জন্যে একটু বেশি খরচ করতে হচ্ছে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Pulsar NS160 Twin Disc

বাজাজ পালসার এনএস১৬০ টুইন ডিস্ক ১৫০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা সাইফুল্লাহ সানি
2021-05-12

(Hello there Assalamualaikum, This is Saifullah Sany . Hope You guys are doing good) । Bros কাহিনি যেটা হইছে সেটা হল যে আজকে আমি আমার নিজস্ব বাইক বাজাজ পালসার এনএস ১৬০ নি...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ টুইনডিস্ক ২,১০০কিমি রাইডিং রিভিউ - কাজী হুমায়ুন কবির
2020-03-21

একটি বাইক কেনার আগে অবশ্যই সেই বাইকের ব্র্যান্ডসহ অন্যান্য দিক ভাবতে হয়। আমি আমার বাইক কেনার পূর্বে বাইকের ব্র...

Bangla English
বাজাজ পালসার এএস১৬০ মোটরসাইকেল রিভিউ -আসিফ আহমেদ
2020-02-13

শুরুতেই আমি বলে রাখতে চাই যে, বাজাজ পালসার এনএস১৬০ টুইন ডিস্ক বাইকটা আমার জীবনের প্রথম মোটরসাইকেল এবং এর আগে আমি...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - রাসেল আহমেদ
2020-01-06

একজন তরুন হিসেবে সবারই ইচ্ছা থাকে নিজের একটা মোটসাইকেলের এবং এইদিক দিয়ে আমি নিজেও সখের বসেই মোটরসাইকেল কেনার ক...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - সৌমিক খান নাইম
2019-12-24

বাজাজ পালসার এনএস বাইকটি আমি ইন্ডিয়ান ওয়েব সাইটে দেখেছিলাম । তার কিছুদিন পর শুনি যে বাইকটা বাংলাদেশের বাজারে আ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ টুইনডিস্ক মোটরসাইকেল রিভিউ - ফাহাদ ইসলাম
2019-12-23

বাইক চালানো আমার কাছে এখধরনের নেশা যার প্রতি আমি অনেক ছোটকাল থেকেই আসক্ত তাই যখনই কোন নতুন বাইক বাজারে আসতে দেখি...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ডাবল ডিস্ক মোটরসাইকেল রিভিউ - শরিফুল ইসলাম
2019-11-21

বাইকের জগতে জনপ্রিয় একটি ব্র্যান্ডের নাম হচ্ছে বাজাজ। আর বাজাজের বাইকগুলোকে বলা হয় বাংলাদেশের রাস্তার রাজা। আ...

Bangla English
বাজাজ পালসার এনএস১৬০ ডাবল ডিস্ক ফার্ষ্ট রাইড রিভিউ - সৌমিক খান নাইম
2019-10-24

বাজাজ পালসার এনএস বাইকটি আমি সর্বপ্রথম ইন্ডিয়াতে দেখেছিলাম। বাইকটির প্রথম যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে তা হ...

Bangla English
Filter