Sunra
Yamaha Banner
Search

বাজাজ ডিস্কভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - সোহানুর রহমান

English Version
2020-05-02

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Bajaj-Discover-110-user-review-by-Sohanur-Rahman

আমার ব্যবসায়িক ক্ষেত্রে যাতায়াতের জন্য আমি মূলত বাজাজ ডিস্কোভার ১১০ সিসি মোটরসাইকেলটি কিনেছি। বাইক ছাড়া আমার সকল কাজ সম্পাদন করা একটু মুশকিল হয়ে যায়। তাই আমি এই মোটরসাইকেলটি পছন্দ করে কিনেছি। এটি আমার সাধ্যের মধ্যে ভাল মাইলেজ সমৃদ্ধ একটি বাইক। আমি ১ মাস যাবত এই মোটরসাইকেলটি ব্যবহার করে খুব ভাল পারফমেন্স পাচ্ছি। এখন পর্যন্ত আমি প্রায় ৮০০ কিমি রাইড করেছি কোন দূর্ঘটনা ছাড়াই। এই মোটরসাইকেলের সবচেয়ে যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে, তা হল এর ইঞ্জিনের কোয়ালিটি এবং এর ব্রেকিং সিস্টেম। এর সাসপেনশন গুলোও বেশ উন্নত। মোটরসাইকেলটির গ্রাফিক্স ডিজাইন গুলো সম্পূর্ণ নতুন। এছাড়া বাইকটি রয়েছে ডিজিটাল মিটার, যেটি আমার বেশ পছন্দের। নতুন বাইক হিসেবে এই মোটরসাইকেলটি চালিয়ে আমার খুব ভাল লেগেছে।

ভাল দিকঃ
১/ দীর্ঘ যাতায়াতে আরাম অনুভব করি।
২/ তেল খরচ কম।
৩/ ব্রেকিং সিস্টেম খুব ভাল এবং যে কোন পরিস্থিতিতে ভাল কন্ট্রোল করতে পারি।
৪/ ইঞ্জিন খুব শক্তিশালী এবং এর শব্দটা খুব স্মুথ।
৫/ গ্রাফিক্স ডিজাইন গুলো সম্পূর্ণ নতুন এবং দেখতে আকর্ষণীয়।
৬/ দামটা সাধ্যের মধ্যেই রয়েছে।

মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের মূল কারণ হচ্ছে, এটি আমার সাধ্যের মধ্যে ভাল মাইলেজ যুক্ত একটি বাইক। এর ব্রেকিং সিস্টেম সম্পূর্ণ নতুন। এছাড়া বাইকটিতে ডিজিটাল মিটার রয়েছে। সবকিছু মিলিয়ে আমি এই বাইকটি পছন্দ করে কিনেছি।
মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬০ কিমি।
আমার মোটরসাইকেলটি আমি একদিনে প্রায় ১০০ কিমি রাইড করেছি। সে দিন দেখেছি বাইকের পারফরমেন্স থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক ছিল। এর ব্রেকিং সিস্টেম উন্নত হওয়ায় যে কোন পরিস্থিতিতে ভাল কন্ট্রোল করার ক্ষেত্রে খুব ভাল সাপোর্ট পেয়েছি। এর রাইডার ও পিলিয়ন নিয়ে দীর্ঘ যাতায়াত করে আমি ভাল অনুভূতি পাই এবং এর সিটিং পজিশনটিও বেশ বড়। আমি এই বাইকের কোন সমস্যা পাইনি এবং আশা করছি যে এটা আমাকে অনেক ভালো সাপোর্ট দিয়ে যাবে।



Rate This Review

Is this review helpful?

Rate count: 9
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Discover 110 Disc

Bajaj Discover 110 ফিচারস রিভিউ
2024-08-28

Bajaj Discover অনেক জনপ্রিয় একটি বাইক মডেল , অনেক আগে থেকেই বাংলাদেশের বাজারে এই বাইকটা গ্রাহকদের মন জয় করেছে এবং এখনও করে...

Bangla English
Bajaj Discover 110 বাইকের ভাল ও মন্দ দিকঃ
2022-04-24

বাংলাদেশে পরিচিত মোটরসাইকেল ব্রান্ডের কথা বলতে হলে টপ ফাইভ ব্রান্ডের মধ্যে বাজাজ অন্যতম। আর এর পিছনে রয়েছে এই ব্...

Bangla English
বাজাজ ডিস্কভার ১১০ডিস্ক ১৩০০০ কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ সাদ্দাম হোসেন
2021-03-25

আমার পেশাগত প্রয়োজনেই একটা মোটরসাইকেলের দরকার মনে হয়েছিল আর এমন একটা মোটরসাইকেল যা দিয়ে দীর্ঘ পথ এবং দীর্ঘক্ষন...

Bangla English
বাজাজ ডিস্কভার ১১০ডিস্ক ৫৮০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা এসএম আব্দুল্লাহ
2021-03-23

স্বাধীনভাবে চলাফেরার জন্যে মোটরসাইকেলের চেয়ে ভাল কোন বাহন আর হতে পারে না। আপনি বিত্তশালী হলে চাচাকার বাহন নিতে ...

Bangla English
বাজাজ ডিস্কভার ১১০ ডিস্ক ৫০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা সারোয়ার হুসাইন
2021-03-13

ব্যাক্তিগত চলাচলের জন্য মোটরসাইকেলের বিকল্প আর কোন বাহন হতে পারে না কারণ এটা নিয়ে ইচ্ছা করলেই যে কোন স্থানে আরাম...

Bangla English
বাজাজ ডিস্কভার ১১০ ডিস্ক মোটরসাইকেল রিভিউ মোঃ মাসুম
2020-07-09

আমি মোঃ মাসুম বর্তমানে যে বাইকটি ব্যবহার করছি তার নাম বাজাজ ডিস্কোভার ১১০ ডিস্ক। এই বাইকটি আমি কয়েকমাস যাবত ব্যব...

Bangla English
বাজাজ ডিস্কভার ১১০সিসি মোটরসাইকেল রিভিউ - সোহানুর রহমান
2020-05-02

আমার ব্যবসায়িক ক্ষেত্রে যাতায়াতের জন্য আমি মূলত বাজাজ ডিস্কোভার ১১০ সিসি মোটরসাইকেলটি কিনেছি। বাইক ছাড়া আমার ...

Bangla English
Filter