Sunra
Yamaha Banner
Search

বাজাজ সিটি১০০ ইএস ব্যবহারিক অভিজ্ঞতা ৫০০০কিমি অভিজ্ঞতা শাহরুল ইসলাম

English Version
2021-08-08

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km

bajaj-ct100-es-user-review-5000km-by-shahrul-islam.jpg
১০০সিসির মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বাইক রয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি যে বাংলাদেশের বাজারে ১০০সিসি বাইকের মধ্যে Bajaj CT100 ES এর চাহিদা অনেক বেশি। শুরু থেকেই এই সিরিজের চাহিদা এবং জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। কারণ এই সিরিজের রয়েছে ১০০সিসির মধ্যে মার্জিত ডিজাইন, সহনীয় দাম, বিল্ড কোয়ালিটি , স্থায়িত্ব ইত্যাদি নানা বিষয় জড়িয়ে রয়েছে। বাজাজ তাদের এই সিরিজটি অনেক আগে থেকেই বাংলাদেশের বাজারে ধরে রেখেছে এবং বর্তমানে তারা বাইকের গ্রাফিক্যাল এবং ভেতরের কিছু বিষয় পরিবর্তন করে গ্রাহকদের চাহিদা পূরণ করার জন্য বাজারে সরবরাহ করছেন। আমার কাছে এই Bajaj CT100 ES বাইকটি অনেক ভালো লাগে কারণ কম দামের মধ্যে ১০০সিসির বাইক আসলেই অনেক প্রশংসনীয়।


Bajaj CT100 ES আমি প্রায় ৭মাস যাবত ব্যবহার করছি। এই বাইকটি কেনার আগে আমি আমার বন্ধুদের বাইক রাইড করে দেখেছিলাম যে আসলেই বাইকটি দামের সাথে সামঞ্জস্য আছে। আমার চাহিদা পূরণ এবং আমার জন্য বেস্ট বাইক মনে হয়েছে বিধায় আমি এই বাইকটি ক্রয় করেছি। সাত মাসে আমি এই বাইক রাইড করেছি মোট ৫০০০ কিলোমিটার। এই ৫০০০ কিলোমিটার রাইডে আমি বাইক থেকে যাযা অনুভূতি পাচ্ছি সেগুলো আপনাদের সাথে নিম্নে শেয়ার করছি। আপনাদের একটি বিষয়ে অবগত করে রাখি যে আমি এই বাইকটি ৫০০০ কিলোমিটার রাইড করে কোন মন্দ বা খারাপ অনুভূতি পাইনি এবং যেগুলো পেয়েছি সেগুলো উল্লেখ করার মতো নয়। আমরা বাইক থেকে সামান্য যে সকল সমস্যা অনুভব করি সেগুলো সার্ভিস সেন্টারে বা নিজেরাই ঠিক করতে পারি।


দাম অনুসারে আমার কাছে এ বাইকের ডিজাইন মার্জিত মনে হয়েছে। বাংলাদেশে শহরের রাস্তা থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ বাইক দেখা যায়। কারণ বাজাজ চেষ্টা করেছে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে এই বাইকটি পৌঁছে দেওয়ার। তাই তাদের দাম অনুযায়ী এ বাইকের ডিজাইনের সামঞ্জস্য রয়েছে বিধায় মানুষের চাহিদা ও বাইকের সংখ্যা অনেক বেশি। আমি Bajaj CT100 ES এর ডিজাইন খুবই পছন্দ করেছি।


এই বাইকের আরেকটি সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে আরাম। সিটিং পজিশন অনেক প্রশস্ত হওয়ার কারণে দুইজন নিয়ে খুব আরামে রাইড করা যায়।   গ্রামের রাস্তা যে কোনো রাস্তাতে খুব সহজেই রাইড করা যায় এবং সিটিং পজিশন খুবই নরম। একটানা অনেকক্ষণ রাইড করলেও কোন ব্যাকপেইন অনুভব হয় না। আমি অন্যান্যদের থেকে শুনেছি যে এই বাইকের আরাম অনেক বেশি এবং আমি নিজেও সেটা অনুভব করছি।


মাইলেজ অবিশ্বাস্য। ১০০সিসির বাইক থেকে আমি মাইলেজ পাচ্ছি গড়ে ৭০ থেকে ৭৫ কিমি প্রতি লিটার।   মাইলেজের দিক থেকে আমি শুরু থেকেই শুনে আসছি যে এই বাইকটি অনেক ভালো এবং আমি নিজেও সেটা বাস্তবে পেয়েছি। অনেকেই এই বাইকের মাইলেজ আমার থেকেও বেশি বা কম পাচ্ছেন কিন্তু আমি যেটা পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। মাইলেজ নিয়ে আমি অনেক সন্তুষ্ট।


CT100-ES-Review-Shahrul-Islam-1-1628399518.jpg
বাজাজের একটি বিষয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি তাদের সার্ভিস সেন্টার বাংলাদেশের যে কোন জায়গায় পাই। আমাদের গ্রামের মতো প্রত্যন্ত অঞ্চলেও তাদের ডিলার এবং সার্ভিস সেন্টার রয়েছে যেটা একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। ঠিক এই কারনেই আমি বাজাজকেই প্রাধান্য দিয়েছি কারণ একটি বাইক কেনার পর সে বাইকের কিছু জিনিস অবশ্যই দরকার হয়। আমি তাদের সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাই এবং তাদের সার্ভিস মান, পার্টস সবকিছুই ভালো।


দাম অনুযায়ী আমার কাছে Bajaj CT100 ES বিল্ড কোয়ালিটি, পারফরম্যান্স, ফিচারস ভালো লেগেছে। আমি বাজাজকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে তারা ১০০সিসির মধ্যে সহনীয় দামে একটি বাইক বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এবং এটি অধিক সময় ধরে মার্কেটে রয়েছে। আমি ৫০০০ কিলোমিটার রাইড করে এই বাইকের বিল্ডকোয়ালিটির দিক থেকে খারাপ কিছু টের পায়নি। আমি অনেক আগে থেকেই জানি যে বাজাজ এর বিল্ড কোয়ালিটি অনেক ভাল এবং সেই কারণেই পছন্দের শীর্ষে রেখেছি বাজাজকে।


একটি বাইক কিনলেই যে শতভাগ কাজ সম্পন্ন হয় সেটা ভুল কথা। বাইক কেনার পরে বাইকের সার্ভিস ,মেইনটেনেন্স ইত্যাদি অনেক বিষয় দরকার হয়। যার জন্য একটি ভালো সার্ভিস সেন্টার এবং একটি ভালো ব্রান্ডের বাইক অবশ্যই কেনা উচিত। বাজাজ বাইক যারা বেশি ব্যবহার করেন তাদের দেখেছি যে সার্ভিস সেন্টার এবং বাইকের মান নিয়ে বেশি সন্তুষ্ট থাকেন। আমি এই বাইকের মান নিয়ে অনেক সন্তুষ্ট। সবাই সাবধানে বাইক চালাবেন।


ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj CT100 ES

Bajaj CT100 ES ফিচারস রিভিউ
2026-01-08

Bajaj CT100 ES মডেলটি বিশেষ করে যারা প্রতিদিনের যাতায়াতের জন্য একটি সাশ্রয়ী, টেকসই এবং অসাধারণ মাইলেজ দিতে সক্ষম বাইক খ...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ব্যবহারিক অভিজ্ঞতা সান্ত
2021-08-23

আমি ছোটবেলা থেকেই শুনেছি যে বাজাজ খুব ভালো একটি ব্র্যান্ড এবং আমাদের দেশে তার বাইকগুলো খুবই জনপ্রিয়। আমি আমার আ...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ব্যবহারিক অভিজ্ঞতা ৯০০০কিমি অভিজ্ঞতা
2021-08-09

চলাচলের জন্য বাইকের বিকল্প আর অন্য কোন যানবাহন হতে পারে না। কারণ আমি লক্ষ্য করে দেখেছি যে এই বাইকের মধ্যে একটা অনা...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ব্যবহারিক অভিজ্ঞতা ৫০০০কিমি অভিজ্ঞতা শাহরুল ইসলাম
2021-08-08

১০০সিসির মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বাইক রয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি যে বাংলাদেশের বাজারে ১০০সি...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ৬০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা কামরুল ইসলাম
2021-03-01

আমার চাকুরী এবং শহর থেকে বাড়ি দূরে হউয়ায় এমন একটা মোটরসাইকেলের প্রয়োজন ছিল যা দিয়ে আমি কাছের দুরের সকল পথে অল্প খর...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ৮৬৭৩কিমি ব্যবহারিক অভিজ্ঞতা
2021-02-27

মোটরসাইকেল চালানোর সখ না নেশাটা অনেক ছোট থেকেই আর এর পেছনের কথা বলতে গেলে অবশ্যই আমাকে আমার গ্রামের কথা বলতে হবে ...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ২০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা শেখ মুক্তা
2021-02-24

বাড়ীর প্রয়োজনে একটা মোটরসাইকেল দরকার ছিল আর এই দরকারের অন্যতম কারন হলো আমি এবং আমার পরিবার হলো মফস্বল এলাকার বাস...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ৫০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ হাবিব আলী
2021-02-22

কর্মজীবনে প্রবেশ করার পরেই মোটরসাইকেল চালানো শেখাটা আবশ্যক হয়ে পড়ে এবং সে কারনে আর অন্য কোনকিছু চিন্তা না করে ভয়...

Bangla English
বাজাজ সিটি১০০ মোটরসাইকেল রিভিউ - একলাসুর রহমান
2020-05-25

আমার পরিবারের বসবাস মফস্বল এলাকায় আর আমার পরিবারের মুল অর্থনৈতিক চালিকা শক্তি হল কৃষিকাজ যার জন্যে আমাদের প্রা...

Bangla English


Filter