Sunra
Yamaha Banner
Search

বাজাজ এভেন্জার মোটরসাইকেল রিভউ - নিফুল হক

English Version
2020-03-24

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Bajaj-Avenger-user-review-by-Niful-Haque

আমি নিফুল হক বর্তমানে ব্যবহার করছি বাজাজ এভেঞ্জার স্ট্রিট ১৫০। এই বাইকটি কেনার পেছনে আমার মূল উদ্দেশ্যে হল বাইকের ক্রুজার লুক এবং আমি বড় ভাইয়ের থেকে বাইকটা রাইড করে খুব আরাম অনুভব করেছি তাছাড়া ব্র্যান্ড হিসেবে বাজাজের অনেক কদর রয়েছে এবং বাংলাদেশের জনপ্রিয় ১ নং মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে বাজাজ। আমি বলতে গেলে একজন ক্রুজার প্রেমী বাইকার এবং আমি ক্রজার বাইকগুলো বেশি পছন্দ করি। বাজাজ এভেঞ্জার ১৫০ বাইকটি কেনার আগে অনেক ক্রুজার বাইক দেখেছি কিন্তু সেই বাইকগুলো আমার মন জয় করতে পারেনি। মূলত শখ আর ক্রুজারের প্রতি একটা আলাদা টান থাকার ফলে বাজাজ এভেঞ্জার ১৫০ বাইকটি কিনেছি। প্রায় ১২ দিন হল বাইকটি আমি ব্যবহার করছি এবং প্রায় ৫০০ কিমি রাইড করেছি। আসলে এত স্বল্প সময়ে বাইকের ভালো দিক মন্দ দিক খুজে পাওয়া মুশকিল তবে আমি প্রথম রাইড করে বাজাজ এভেঞ্জার থেকে যে অনুভুতিগুলো পেয়েছি সেগুলো আজ মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো।

ভালো অনুভুতির মধ্যে
-বাইকটি রাইড করে আমি যেটা সবচেয়ে বেশি অনুভুত করি সেটা হল এর আরামদায়ক সিটিং পজিশন । বাইকটি একটানা রাইড করলেও এর আরামদায়ক সিটিং পজিশন আমাকে ক্লান্ত করে না । একদিনে ১৫০ কিমি রাইড করে এর সিটিং পজিশন থেকে খুব ভালো আরাম অনুভব করেছি।
-বাইকের ওজনটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে কারণ আমি যখন লং রাইডে বেশি স্পীডে বাইকটা রাইড করি তখন মনে হয় যে বাইকটা মাটি কামড়িয়ে চলে এবং ব্যালেন্স হারানোর ভয় থাকে না।
-ক্রজার বাইক সাধারণত লং রাইডের জন্য খুবই ভালো । আর এই লং রাইড আরও সহজ করেছে দিয়েছে এই বাইকের তেল ধারণ ক্ষমতা। বাইকের তেল ধারণ ক্ষমতা অন্যান্য বাইকের থেকে অনেক বেশি যেটা লং রাইড এবং ক্রুজার বাইকের জন্য খুবই ভালো।
-ইঞ্জিনের শব্দটা অনেক স্মুথ ও বেশিক্ষণ রাইড করলে ইঞ্জিন খুব কম হিট হয়। আর ইঞ্জিনের পারফরমেন্স এক কথায় অসাধারণ ।
-ফুয়েল মিটার দেখতে খুবই সুন্দর এবং এই বাইকটা শহরের মধ্যেও খুব সহজেই কন্ট্রোল করা যায়।

এইবার বলবো এই বাইক নিয়ে আমার কিছু মন্দ অভিজ্ঞতা
-বাইকের ব্রেকিং সিস্টেমে এবিএস ব্রেকিং সংযুক্ত করলে খুব ভালো হত।
-হেডল্যম্প এলিডি করলে রাতের রাইড আরও উপভোগ্য হত।
-সাইলেন্সর পাইপ বা এক্সজস্ট এটা আরেকটু ডিজাইন পরিবর্তন করলে খুব ভালো লাগতো দেখতে
-টেল ল্যাম্প আরেকটু মডিফাই করে সুন্দর টেল ল্যাম্প দেওয়া উচিৎ ছিলো।
-দামটা অন্যান্য বাইকের তুলনায় একটু বেশি মনে হয়েছে।

মাইলেজের দিক থেকে বাজাজ এভেঞ্জার ১৫০ খুব ভালো একটি বাইক। আমি শহরের মধ্যে পেয়েছি লিটারে ৪০ কিমি এবং হাইওয়েতে পেয়েছি ৪৬ কিমি প্রতি লিটার। আমার মতে মাইলেজ এর সিসি অনুযায়ী একদন ঠিক আছে এবং মাইলেজ আরও বাড়বে বলে আশাবাদী।


Rate This Review

Is this review helpful?

Rate count: 4
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Avenger 150 Street

বাজাজ এভেঞ্জার ১৫০স্ট্রিট ৬০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা শাহরিয়ার শরিফ
2021-02-24

তরুন বয়সের সবাইই চাই তার মোটরসাইকেলটা যেন দর্শনধারী হয় এবং আমি নিজেও সে চিন্তা থেকে বাংলাদেশের অন্যতম স্বনামধন...

Bangla English
বাজাজ এভেন্জার মোটরসাইকেল রিভউ - নিফুল হক
2020-03-24

আমি নিফুল হক বর্তমানে ব্যবহার করছি বাজাজ এভেঞ্জার স্ট্রিট ১৫০। এই বাইকটি কেনার পেছনে আমার মূল উদ্দেশ্যে হল বাই...

Bangla English
বাজাজ এভেন্জার ২০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - শরিফ
2020-03-23

একজন ছাত্র হিসেবে আমার কাছে বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকের লুকস এবং মাইলেজ। বাজাজ এভেঞ্জার ১৫০ ব...

Bangla English
বাজাজ এভেন্জার ১৫০ স্ট্রীট ক্রুজার রিভিউ - মারুফ আলভী
2019-11-07

বাইক চালানোর নেশা আমার অনেক দিন আগের, ঠিক করে বলতে গেলে স্কুল লাইফ শেষ করে সেই ২০০৭ সালের পর থেকেই আমি পালসার ব্যব...

Bangla English
বাজাজ এভেন্জার ১৫০ স্ট্রীট ক্রুজার রিভিউ - আলতাব হোসেন
2019-10-01

মোটরসাইকেল চালানোর শুরুটা হয় ১০ বছর আগে থেকে। এযাবৎ আমি ৪ টা মোটরসাইকেল ব্যবহার করেছি। সর্বশেষ ব্যবহার করছি Bajaj Av...

Bangla English
বাজাজ এভেঞ্জার ১৫০ স্ট্রীট মোটরসাইকেল রিভিউ - এম এ সবুর
2017-12-04

মধ্য বয়সে এসে আজও মোটরসাইকেলের সিটে বসলে তারুন্যের উন্মাদনা অনুভব করি। কিশোর বয়স থেকেই মোটরসাইকেলের প্রতি ভা...

Bangla English
বাজাজ এভেন্জার ১৫০ স্ট্রীট ক্রুজার রিভিউ - মিজানুর রহমান সজিব
2017-08-13

আমি মিজানুর রহমান সজিব।পেশায় একজন ছাত্র। বাইকের নেশা আমার ছোট বেলা থেকেই। আব্বুকে দেখতাম বাসার বিভিন্ন কাজে ব...

Bangla English
বাজাজ এভেন্জার ১৫০ স্ট্রীট ক্রুজার রিভিউ - শাহজাদা হোসেন
2017-03-02

মোটরসাইকেল চালানোর শুরুটা হয় কলেজ জীবনে। প্রথম বাইকক কিনি ২০০৫ সালে,এরপরে বিগত প্রায় ১যুগ চলাচলের একটি বড় অংশ ক...

Bangla English
2017-01-27

আমরা বাজাজ অটোর দুটি বাইকের মধ্যে তুলনামূলক আলোচনা করবো। বাইক দুটি Bajaj V15 এবং Bajaj Avenger 150 Street । যদিও Bajaj Avenger 150 Street নতুন বাইক না...

Bangla English
2016-11-24

ক্রুজার বাইকের প্রধান বৈশিষ্ট্য হলো আরামের সাথে বাইক রাইডিং। বাজাজের Avenger সিরিজটি আইকনিক অর্থাৎ প্রতিটি বাইকই দ...

Bangla English


Filter