Sunra
Yamaha Banner
Search

বাংলাদেশের মাইলেজ সেরা বাইকসমুহ

2021-08-10

বাংলাদেশের মাইলেজ সেরা বাইকসমুহ

1628574649_Best-Mileage-bike-in-Bangladesh.jpg
বাংলাদেশের প্রেক্ষাপটে যেকোন ব্যক্তি মোটরসাইকেল কেনার কথা চিন্তা করলে জেনেই হউক বা না জেনে হউক মাইলেজের কথা একবার হলেও ভাববে। আবার একথাও বলা যেতে পারে যে অধিকাংশ মোটরসাইকেল ক্রেতারা শুধুমাত্র মাইলেজের বিষয়টা মাথায় রেখে মোটরসাইকেল কিনে থাকে যাদের বাইক কেনার একমাত্র কারন হলো সাধারন যাতায়াত বা মালামাল পরিবহন যা মুলত ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি বা বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান এইরকম কিছু একটা।

আমরা ভালভাবে খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের দেশে যতগুলা মোটরসাইকেল বিক্রি হয় তার বেশিরভাগই বিক্রি হয় মাইলেজের পরিমাপ খেয়াল করে আর এইকারনে কমবেশি সবাই কোন বাইকে মাইলেজ আসলেই ভাল আর কোন বাইকে মাইলেজ কম তা খুজে বেড়ান। আপনাদের কাজ সহজ করার স্বার্থে আমরা আজকে একসাথে ভাল মাইলেজের প্রতিটা বাইক উল্লেখ করছি যেখানে আপনি পাবেন ব্যবহারকারীর প্রকৃত অভিজ্ঞতাও।

Bajaj Platina 110 H Gear Disc Brake


Bajaj-Platina-110-H-Gear-Disc-Brake-1628574744.jpg
মাইলেজ এবং দীর্ঘস্থায়ীত্বের দিক দিয়ে তুলনা করলে Bajajএর সাথে অন্য কারও তুলনা করা খুব কঠিন। এই কথা বলার কারন হলো মাইলেজের ব্যাপারে বাজাজের বেশ কয়েকটি বাইক আছে যেগুলা কিছু মানুষের কাছের এতটাই প্রিয় যে বাইক কেনার প্রয়োজন হলে অন্যকোন বাইক না দেখে সরাসরি এই বাইকগুলা কিনে ফেলে যার মধ্যে Bajaj Platina 110 H Gear Disc Brake বা প্লাটিনা সিরিজ অন্যতম। বর্তমানে প্লাটিনার এই একটি মডেলই বাজারে আছে আর আমাদের কাছে উক্ত মডেলের ব্যাপারে যতজন তথ্য দিয়েছেন তারা গড়ে মাইলেজ পাচ্ছেন প্রায় ৭৫ কিলোমিটার প্রতি লিটার।


আর বাজাজের এই মডেলের বর্তমান দাম ১,১০,৯০০ টাকা যা সকল শ্রেনীর বাইক প্রেমীদের জন্য অনেকটাই সহজলভ্য বলা যায়।


বাজাজ প্লাটিনা ব্যবহারের অভিজ্ঞতা জানতে ক্লিক করুন https://www.motorcyclevalley.com/user-reviews/bajaj-platina-100-es/


Hero iSmart+


Hero-iSmart-+-1628574813.jpg
মাইলেজে সেরার তালিকা করতে গেলে Hero ব্রান্ডকেই সবার আগের দিকে না রাখলে অনেক বড় অন্যায় হয়ে যাবে। হিরোর বাইক বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় আর এই জনপ্রিয়তার পেছনে অন্যতম কারন হলো কমদামে অনেক ভাল মাইলেজ। Hero iSmart+অত্যাধুনিক ফিচার এবং চমকপ্রদ লুক নিয়ে হিরোর এই মডেলটা মাইলেজ দিচ্ছে ৬৫ কিলোমিটার প্রটি লিটারের থেকেও বেশি।


১১০সিসির এই বাইকটার বর্তমান দাম ১,০৫,৯৯০ টাকা। এই সেগমেন্টের অন্যান্য যেকোন ব্রান্ডের চেয়ে দামটা অনেকটাই কম আর ব্যবহারকারীদের অভিজ্ঞতা পড়তে ক্লিক করুন https://www.motorcyclevalley.com/user-reviews/hero-splendor-ismart-plus/


Yamaha Saluto SE


Yamaha-Saluto-SE-1628574953.jpg
ব্রান্ডভ্যালু আর ব্রান্ডের নামের সাথে ইয়ামাহা স্যালুটো এসই বাইকটা ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সুনাম কামিয়েছে। ১২৫সিসি বাইকের মধ্যে সেরা মাইলেজের কোন বাইকের কথা বলতে গেলে অবশ্যই ইয়ামাহা স্যালুটো এসই বাইকটাকে সবার আগে উল্লেখ করতে হবে। আমাদের সাথে Yamaha Saluto SEব্যবহার নিয়ে আমাদের সাথে কথা বলেছেন ১৭ জন ব্যবহারকারী যারা গড়ে মাইলেজ পাচ্ছেন প্রায় ৬৫ কিলোমিটার প্রটি লিটার যা ১২৫সিসি বাইক হিসেবে অনেক।


ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিজে পড়েদেখতে চাইলে ক্লিক করুন https://www.motorcyclevalley.com/user-reviews/yamaha-saluto-se/


Suzuki Hayate EP


Suzuki-Hayate-EP-1628575016.jpg
সুজুকির কমিউটার সেগমেন্টে বেশ নামকরা বাইক হলো হায়াতে সেগমেন্ট যার মধ্যে ৩টি মডেল নিয়ে কাজ করে সুজুকি। ৩টি মডেলের মধ্যে Suzuki Hayate EPহলো সবচেয়ে আধুনিক যার দাম ৯৯,৯৫০ টাকা এবং Suzuki Hayateএর দাম ৮৯,৯৫০ টাকা আর Suzuki Hayate Special Editionএর দাম হলো ৯৪,৯৫০ টাকা। আমরা যদি বলি যে সুজুকির এই তিনটা মডেলই হলো সুজুকির মাইলেজ স্পেশালিস্ট তবে খুব বেশি বাড়িয়ে বলা হবে না।


Suzuki Hayate EP এর ব্যবহারকারীদের অভিজ্ঞতা পড়ে আসতে পারেন এই লিংকে ক্লিক করে https://www.motorcyclevalley.com/user-reviews/suzuki-hayate-ep/


TVS XL 100


TVS-XL-100-1628575095.jpg
কমদামে সাধারনের ওপর অসাধারন একটি বাইক হলো টিভিএস এক্সএল ১০০ যা মুলত ডিজাইন করা হয়েছে স্বল্প দুরুত্বে চলাচলের জন্যে এবং এর ডিজাইন কিছুটা স্কুটারের সাথে মিল থাকায় পুরুষ এবং মহিলা যেকেউই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবে। TVS XL 100নিয়ে আমাদের সাথে এখন পর্যন্ত কথা বলেছেন ৯ জন ব্যবহারকারী এবং তারা প্রত্যকেই গড়ে মাইলেজ পাচ্ছে ৬০ কিলোমিটার প্রতি লিটার।


আপনি চাইলেই ৯ জন ব্যক্তির বাস্তব ব্যবহারিক অভিজ্ঞতা দেখে এবং পড়ে আসতে পারেন এই লিংকে ক্লিক করে https://www.motorcyclevalley.com/user-reviews/tvs-xl-100/


TVS Metro ELS


TVS-Metro-ELS-1628575144.jpg
টিভিএস এর বেশ কয়েকটি মডেল যেগুলা মাইলেজের জন্যে ব্যাপক জনপ্রিয় তার মধ্যে টিভিএস মেট্রো ইএলএস অন্যতম। মেট্রো সিরিজ বাংলাদেশের সেরা মাইলেজ দেওয়া সিরিজের মধ্যে অন্যতম আর এই কারনে মেট্রো সিরিজের প্রতিটা বাইকের বেশভাল একটা চাহিদা আছে কমিউটার বাইকের গ্রাহকদের কাছে। উল্লেখিত মডেলটা বর্তমানে মাইলেজ দিচ্ছে গড়ে ৬০ কিলোমিটার প্রটি লিটার যা আমাদের কাছে তথ্য দেওয়া ৮ জন ব্যবহারকারী জানিয়েছেন তাদের কথা পড়ে দেখতে পারেন https://www.motorcyclevalley.com/user-reviews/tvs-metro-els/


Honda Livo Disc Brake


Honda-Livo-Disc-Brake-1628575219.jpg
হোন্ডা লিভো ড্রাম বা ডিস্ক যে মডেলই আপনি নেন না কেন পার্থক্য শুধুমাত্র ব্রেকিং সিস্টেমের আর এই কারনে দামের কিছুটা পার্থক্য আছে। তাছাড়া হোন্ডা কোম্পানির প্রতি মানুষের যে ভরসা তার সবকিছুই এই মডেলে ঠিকঠাকমত কোম্পানীর পক্ষ থেকে দেওয়া হয়েছে আর এই মডেলের সবচেয়ে আকর্ষনীয় যে বিষয়টি তা হলো মাইলেজ যার জন্যে বাইকার কমিউনিটিতে হোন্ডা লিভো সবার কাছে আলাদা একটা সুনাম অর্জন করেছে। তৃনমুল পর্যায়ের বাইকাররা হোন্ডা লিভো থেকে গড়ে মাইলেজ পাচ্ছে ৬০ কিলোমিটার প্রতি লিটার।


আপনি চাইলে আমাদের কাছে সাক্ষাৎকার দেওয়া প্রত্যেকের অভিজ্ঞতা পড়ে আসতে পারেন লিংকে ক্লিক করেই https://www.motorcyclevalley.com/overview/honda-livo-disc-brake/#915


সেরা মাইলেজের বাইক নিয়ে লিখতে থাকলে অসংখ্য বাইকের নাম চলে আসবে একেরপর এক। আমরা এখানে যা উল্লেখ করেছি তা হলো সেরা কয়েকটি।


তাই আপনি যদি একনজরে মাইলেজ সেরা প্রতিটা বাইক দেখতে চান তাইলে শুধুএকবার ক্লিক করে দেখে আসতে পারেন যেখানে সাজানো আছে বাংলাদেশের মাইলেজ সেরা প্রায় ২১ টি বাইক https://www.motorcyclevalley.com/best-mileage-bikes-bangladesh/


 

Bike News

Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla
Bajaj offering discounts of up to 15,000 taka to double the joy of Eid
2026-03-02

With the upcoming Eid-ul-Fitr in sight, Bajaj is offering discounts of up to 15,000 taka on various models, which can double t...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter