Sunra
Yamaha Banner
Search

বাংলাদেশে বাজাজ বাইকের দাম ২০২৩

2023-01-24

বাংলাদেশে বাজাজ বাইকের দাম ২০২৩

bajaj-motorcycle-price-in-bangladesh-2023-1674536295.webp

বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে সর্বশ্রেনীর মোটরসাইকেল প্রেমীদের ভরসা এবং আস্থার একটি নাম হলো বাজাজ মোটরসাইকেল যার দামের সাথে অসাধারন মানের একটা অসাধারন সমন্বয় আছে সাথে রয়েছে মাইলেজ, দারুন ইঞ্জিন পারফরমেন্স, দীর্ঘসময় সময় নিশ্চিন্তে ব্যবহার করার নিশ্চয়তা এবং ভাল অংকে রিসেল ভ্যালু পাওয়া সহ আরও অনেক কিছুই।
এভাবে বললেও ভুল হবে না যে আমাদের দেশে সাধারন ব্যবহারের প্রয়োজনে যারা মোটরসাইকেল কিনে তারা একবার হলেও বাজাজের পন্য তালিকায় অবশ্যই চোখ বুলিয়ে আসে। আবার এ কথাও সত্য যে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত আর সাধারন মানুষের কাছে সবচেয়ে অতিচেনা কোন বাইকের নাম উল্লেখ করতে গেলে সেক্ষেত্রেও বাজাজের নামই সবার আগে আসবে।

সকলের খুজে পাওয়া সহজ করতে আমরা উল্লেখ করছি ২০২৩ সালে বাজাজের প্রতিটা মডেলের দামঃ

Bajaj Avenger 160 ABS
বাংলাদেশে Cruiser Bike এর মার্কেটে সেরা কয়েকটি ক্রুজার বাইকের নাম বলতে গেলে Bajaj Avenger 160 ABS এর নাম সবার উপরের দিকেই থাকবে। যদিও এটাও সত্যি যে Bajaj Avenger 160 ABS উন্নত বিশ্বে ব্যবহার হউয়া ক্রুজার বাইকের থেকে অনেকটাই নন ক্রুজার যা মুলত বাংলাদেশের সিসি লিমিটেশন থাকার কারনে। তবে Bajaj Avenger 160 ABS এর বর্তমান যে লুক তা কোনভাবেই একজন বাইক লাভারও এর সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারে না।
২০২৩ সালে Bajaj Avenger 160 ABS এর দাম ২,৫৯,০০০ টাকা।

Bajaj CT100 ES
বাংলাদেশে কম দামের মধ্যে সেরা মাইলেজের অন্যতম একটি বাইক হলো Bajaj CT100 ES. এই বাইকটা বাংলাদেশের আপামর বাইক ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে থেকে এসেছে সবসময়। আরও পরিষ্কার করে বলতে গেলে যারা বাইক ব্যবহার করে শুধুমাত্র যোগাযোগের জন্যে তাদের কাছে Bajaj CT100 ES হলো সকল বাইকের রাজা। সম্প্রতি এই বাইকটায় এলয় রিম যোগ করে একে আরও স্টাইলিশ বানানো হয়েছে।
২০২৩ সালে Bajaj CT100 ES বিক্রয় হচ্ছে ১,১০,০০০ টাকায়

Bajaj Discover Series
বাংলাদেশের কমিউটার সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় বাইক হিসেবে বাজাজ ডিস্কভারকে উল্লেখ করলে ভুল বলা হবে না। অন্যদিক দিয়ে বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে কমন বা বহুল ব্যবহৃত বাইক হিসেবেও Bajaj Discover কেই উল্লেখ করতে হবে। Discover সিরিজের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারন হসেবে উল্লেখ করা যেতে পারে এই বাইকের অসাধারন মাইলেজ রেঞ্জ, এই সিরিজের সর্বোচ্চ সিসির বাইক হলো ১২৫সিসি এরপরেও দুরের যাত্রায় এই বাইকটার দারুন পারফরমেন্স অন্যান্য যে কোন বাইকের থেকে এটাকে আলাদা করে ফেলেছে আর সবচেয়ে দারুন যে বিষয় সেটা হলো, দীর্ঘদিন কোন রকম সমস্যা ছাড়াই ব্যবহার করা যায় আর ভারতীত ব্রান্ড হিসেবে এর রিসেল ভ্যালু বলা যায় সর্বোচ্চ।
Bajaj Discover Series এ বর্তমানে দুইটি মডেল চলমান, ২০২৩ সালে Discover এর মুল্য নিম্নে উল্লেখ করা হলো -
Bajaj Discover 110cc Discএর বর্তমান মুল্য ১,৩৭,০০০ টাকা
Bajaj Discover 125cc Disc এর বর্তমান মুল্য ১,৫৩,০০০ টাকা

Bajaj Platina Series
বাংলাদেশের ১০০সিসি বা ১১০সিসি কোন মোটরসাইকেলকে যদি মাইলেজের রাজা বলতে হয় তাহলে Bajaj Platina Series কে এই ক্ষেত্রে সবার আগে রাখতে হবে কারন আমাদের টিম এখন পর্যন্ত যতজন প্লাটিনা ব্যবহারকারীর সাথে কথা বলেছেন তারা সবাই গড়ে মাইলেজ পাচ্ছেন প্রায় ৭০ কিলোমিটার প্রতি লিটার যা বাংলাদেশে এই সেগমেন্টের অন্যকোন বাইক থেকে পাওয়া দুষ্কর।
২০২৩ সালে Bajaj Platina Series এর দুইট মডেল বাংলাদেশের বাজারে চলমান, নিম্নে সেগুলোর দাম দেওয়া হলোঃ
Bajaj Platina 100 ES এর বর্তমান দাম ১,১৪,০০০ টাকা
Bajaj Platina 110H Gear Disc Brake এর বর্তমান দাম ১,২৮,৫০০ টাকা

Bajaj Pulsar 150 Series
বাংলাদেশে ১৫০সিসি সেগমেন্টে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি বিক্রিত বাইক হলো বাজাজ পালসার ১৫০। বাংলাদেশে ১৫০সিসির এমন বাইক খুব কমই আছে যেটা আরামের পাশাপাশি দারুন মাইলেজ দিয়ে কমিউটার বাইকের কাজটাও করে দেয়। এখানে উল্লেখ্য যে বাজাজের অধিকাংশ বাইকই দারুন মাইলেজ দিয়ে গ্রাহকদের কমিউটার বাইকের চাহিদাও পুরন করে দেয়। এইদিক দিয়ে বাজাজ বিশ্বে ব্যবহার হউয়া অধিকাংশ দেশে ব্যাপক প্রশংসিত। বাজাজের পালসার সিরিজকে আলাদা একটা ব্রান্ড হিসেবে উল্লেখ করলে ভুল বলা হবে না কারন তৃনমুল পর্যায়ের বাইক প্রেমী পর্যন্ত বাজাজ পালসার ১৫০ সিরিজটাকে আলাদাভাবেই চিনে, কারন এই বাইকটা এমন ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে যা সিনিয়র জুনিয়র সবার সাথেই বেশ ভালভাবেই মানিয়ে যায়। এই বাইকটার দীর্ঘপথে ইঞ্জিনের পারফরমেন্স এই বাইকটাকে অনন্য এক পর্যায়ে নিয়ে গেছে সাথে দামের সাথে মানের সমন্বয় এর জনপ্রিয়তাকে নতুন একটি মাত্র যোগ করেছে।
২০২৩ সালে Bajaj Pulsar 150 এর মোট ৪টি মডেল বাজারে চলমান, নিম্নে সেগুলোর দাম উল্লেখ করা হলোঃ
Bajaj Pulsar 150 এর বর্তমান দাম ১,৯৩,৫০০ টাকার (৫০০০ টাকা ছাড় চলছে)
Bajaj Pulsar 150 Neon Neon এর বর্তমান দাম ১,৫৪,৯০০ টাকা
Bajaj Pulsar 150 Twine Disc এর বর্তমান দাম ২,০০,৫০০ টাকা (৫০০০ টাকা ছাড় চলছে)
Bajaj Pulsar 150 Twine Disc ABSএর বর্তমান দাম ২,১৫,৯০০ টাকা (৫০০০ টাকা ছাড় চলছে)

Bajaj Pulsar NS160 Series
বাজাজের এই বাইকটার বাংলাদেশের একটি ঐতিহাসিক গুরুত্ব আছে আর সেটি হলো, সিসি লিমিট বাড়ানোর পরে এটিই হলো বাংলাদেশের প্রথম ১৬০সিসির মোটরসাইকেল আর বাংলাদেশে বাজাজের স্পোর্টস ক্যাটেগরির প্রথম মোটরসাইকেল। এই বাইকটা যে সময় বাংলাদেশে লঞ্চ হয়, তখন থেকেই এটি বাংলাদেশে উচ্চ সিসি মোটরসাইকেলের ধারনাই বদলে দেয়। Bajaj Pulsar NS160 এর ব্যতিক্রমী মাসকুলার আউটলুক বাজাজ ব্রান্ডকে বাংলাদেশের বাজারে অন্য রকম একটি লেভেলে নিয়ে গেছে।
২০২৩ সালে Bajaj Pulsar NS160 এর দুইটি মডেল চলমান, নিম্নে সেগুলোর দাম দেওয়া হলোঃ
Bajaj Pulsar NS160 TD ABSএর বর্তমান দাম ২,১০,০০০ টাকা
Bajaj Pulsar NS 160 Fi ABS এর বর্তমান দাম ২,৬২,৫০০ টাকা

Bajaj Pulsar N160
২০২৩ সালে বাংলাদেশি বাইক প্রেমীদের জন্যে বাজাজের সেরা একটি উপহার হলো এই বাইকটা যেখানে সহনীয় দামের মধ্যে প্রিমিয়াম স্পোর্টস বাইকের একটা দারুন সমন্বয় সাথে ডুয়েল চ্যানেল এবিএস এবং এফআই প্রযুক্তির ইঞ্জিন যা এই সেগমেন্টে অন্য কোন বাইকে নেই। সেইসাথে স্পোর্ট ক্যাটেগরি এবং এগ্রেসিভ স্পোর্টস লুকের বাইকের মধ্যে এই বাইকটার দাম অনেকটাই কম আর এই সকল বিষয়ের দিকে নজর রেখে এ কথা বলাই যায় যে Bajaj Pulsar N160 বাইকটা ২০২৩ সালে বাংলাদেশের স্পোর্টস বাইকের বাজারে একটা আলোড়ন তৈরি করতে যাচ্ছে।

২০২৩ সালেই উদ্বোধন হউয়া Bajaj Pulsar N160 এর দাম ২,৬০,০০০ টাকা।

Bike News

Yamaha extends Eid offer to extend Eid joy
2026-03-25

People across the country are still in the throes of Eid-ul-Fitr, the biggest religious festival of Bangladesh, and to prolong...

English Bangla
Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter