Sunra
Yamaha Banner
Search

টিভিএস মেট্রো ২৮,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা মোঃ রাব্বেল আলী

English Version
2020-10-28

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for10000km+

tvs-metro-28000-kilometers-riding-experience-by-md-rabbel-ali.jpg

পাঁচ বছরেরও বেশি আমি টিভিএস মেট্রো ব্যবহার করছি, প্রায় ২৮০০০ কিলোমিটার পথ চলেছে আমার বর্তমান বাইকটি। আমি একজন ব্যবসায়ী, সে কারণেই আমার প্রতিনিয়ত চলাচলের জন্য একটি বাইকের দরকার ছিল। সেই সময় আমি একটি সাশ্রয়ী দামে ভাল মাইলেজ সরবরাহকারী বাইকের সন্ধান করেছি। খোজার সময় সবথেকে বেশি যে নামটি শুনেছি সেটি হচ্ছে টিভিএস মেট্রো। এই কারনেই আমি এই বাইকটি আমার নিজের জন্য কিনে ফেলি।

আজ আমি এই বাইকের সাথে আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কিছু কথা শেয়ার করতে চাই।


- আমি মনে করি এই বাইকটি শহর এবং নিয়মিত চলাচলের জন্য উপযুক্ত। সামগ্রিক পারফরম্যান্স মনমুগ্ধকর এবং আমি গত পাঁচ বছর ধরে এটি উপভোগ করছি।


- বাইকটির একটি সুন্দর এবং মার্জিত ডিজাইন রয়েছে যা প্রতিটি রাইডার ব্যক্তিত্বের সাথে খাপ খায়। যদিও নতুন মডেলগুলি আরও আকর্ষণীয় তবে এটি আমার কাছে ভাল দেখায়। শুধুমাত্র ডিজাইনই নয় সেই সাথে বিল্ড কোয়ালিটিও খুব টেকসই।


- আরামদায়ক রাইডিং মানে আমার কাছে টিভিএস মেট্রো। ১০০ সিসির বাইক হিসাবে আমি এই বাইকটি চালানোর সময় সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। কোনভাবেই পিঠে ব্যথা অনুভব করিনি, বা স্পীডে চালানোর সময় অন্য কোনও অসুবিধা বোধ করিনি। স্বচ্ছন্দভাবে যেকোন ধরণের রাস্তায় আমার রাইডিং করে থাকি।


- ইঞ্জিন শক্তিশালী। ভাল থ্রটল রেস্পন্স, মাইলেজ খুব ভাল এবং দ্রুত স্পীড তোলা যায় এই বাইকের পাওয়ার আউটপুট এর জন্য।


- রাতে রাইডিং এর ক্ষেত্রে আমি ইলেক্ট্রিকাল ফিচারগুলো থেকে অনেক ভালো সাপোর্ট পাই। হেডল্যাম্পের আলো যথেষ্ট ভাল, সামনের রাস্তা পরিষ্কার দেখার জন্য পর্যাপ্ত শক্তি রয়েছে এবং অন্যান্য ইলেক্ট্রিকাল ফিচারগুলোও ভাল সহায়ক ভূমিকা পালন করে।


আমার এখন পর্যন্ত একটি মাত্র অভিযোগ রয়েছে তা হচ্ছে সীটিং পজিশন নিয়ে। আমি মনে করি ফ্ল্যাট সীটিং পজিশনের কারণে আমাকে অস্বস্তির মুখোমুখি হতে হয়। যেহেতু আমার উচ্চতা ভাল, তাই আমার আরও খানিকটা উঁচু সীট এবং কিছুটা ভাজ সীটের প্রয়োজন ছিল।


শহরের রাস্তাগুলিতে আমি ৬০ কিলোমিটার / লিটার মাইলেজ পাচ্ছি এবং হাইওয়েতে তা বেড়ে ৬৫ কিলোমিটার / লিটারের উপরে উঠে যায়। আমি এই বাইকের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট, কারণ এই বাজেটের মধ্যে আমি আর কিছুই আশা করতে পারি না। যারা ১০০ সিসির বাইক কিনতে আগ্রহী, টিভিএস মেট্রো তাদের সেরা পছন্দ হতে পারে।


ধন্যবাদ সাথে থাকার জন্য।

Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on TVS Metro ELS

টিভিএস মেট্রো ব্যাবহারিক অভিজ্ঞতা আমজাদ হোসেন
2020-11-02

আমার নিজের জন্য টিভিএস মেট্রো বাইকটি কেনার অনেকগুলি কারণ রয়েছে। তাদের মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কার...

Bangla English
টিভিএস মেট্রো ২০,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা মোঃ আবুল কালাম
2020-11-02

মোটরসাইকেল অনেক প্রয়োজনীয়ও একটি বাহন। প্রায় সকল পেশার মানুষেরই বাইকের প্রয়োজন হয়। আমি একজন ব্যবসায়ী এবং মোটরসা...

Bangla English
টিভিএস মেট্রো ১৩,০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা শিশির মোহাম্মদ
2020-10-28

আমার ব্যাবহার করা সকল বাইকের মধ্যে টিভিএস মেট্রো অন্যতম একটি। আমি ইতিমধ্যে টিভিএস মেট্রোর প্রথম মডেলটি ব্যবহার...

Bangla English
টিভিএস মেট্রো ২৮,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা মোঃ রাব্বেল আলী
2020-10-28

পাঁচ বছরেরও বেশি আমি টিভিএস মেট্রো ব্যবহার করছি, প্রায় ২৮০০০ কিলোমিটার পথ চলেছে আমার বর্তমান বাইকটি। আমি একজন ব...

Bangla English
Filter