Sunra
Yamaha Banner
Search

টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি রিভিউ - আকাশ খান

English Version
2019-04-06

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


TVS-Apache-RTR-160-4v-user-review-by-Akash-Khan

নামিদামি ব্যান্ডের মোটরসাইকেলের মধ্যে টিভিএস একটি। টিভিএস ব্যান্ডের প্রায় সব গুলো মডেলের মোটরসাইকেলই আমি ব্যবহার করেছি। সর্ব শেষ বাজারে এসেছে টিভিএস এপাচি আর টি আর ১৬০ ভি৪ ডাবল ডিস্ক। মোটরসাইকেলটি যেদিন প্রথম শোরুমে আসে সেদিন থেকেই এটি ব্যবহার করছি। এই মোটরসাইকেলটি কিনার উদ্দেশ্য হল এটির গ্রাফিক্স ডিজাইন সম্পূর্ণ নতুন। মাত্র একবার দেখেই মোটরসাইকেলটি আমার পছন্দ হয়ে যায়। আমি ১ মাস মোটরসাইকেলটি ব্যবহার করে যা বুঝেছি, এটি একটি আরামদায়ক বাইক। যা আমাকে সর্বদা অনেক ভাল অনুভূতি এনে দিতে সক্ষম। নতুন নতুন ফিচারস গুলো মোটরসাইকেলটিকে বেশ আকষর্ণীয় দেখায়। এর আউটলুক অনেক সুন্দর হওয়ায় মোটরসাইকেলটি চালানোর সময় সবাই এক নজরে তাকিয়ে থাকে। মোটরসাইকেলটি নিজের বলে বলছি না, এর ডিজাইন সত্যিই চোখে লাগার মতই। আমার বডির সাথেও বেশ মানানসই। আমার ব্যবসার কাজে মাঝেমধ্যে দীর্ঘ যাতায়াত করতে হয়ে এবং কোন প্রকারের ব্যাক পেইন ছাড়াই আমি দীর্ঘ পথ পাড়ি দিতে পারি। আমি হাইওয়েতে চালানোর সময় সর্বোচ্চ ১৩৮ গতিতে তুলে দেখছি এর বডির ভাইব্রেট বা অনান্য কোন সমস্যা নেই। এখন পর্যন্ত প্রায় ৯০০ কিমি পথ চালিয়েছি কোন প্রকারের দূর্ঘটনা ও সমস্যা ছাড়াই। শুধু তাই নয়, এই মোটরসাইকেলটি কন্ট্রোল বেশ ভাল। এর সামনে ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। ডিস্ক ভার্শন হওয়ায় যে কোন পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব। মোটরসাইকেলটির মাইলেজ সেভাবে এখনো চেক করিনি। তেল শেষ হবার আগেই ট্যাংকার লোড করে রাখি। এই অল্প সময় মোটরসাইকেলটি ব্যবহার করে মন্দ কোন দিক চোখে পড়েনি।

ভাল দিকঃ- ১/ গ্রাফিক্যাল ডিজাইন চমৎকার। ২/ দীর্ঘ যাতায়াতে কোন সমস্যা হয় না। ৩/ ওজন সঠিক রয়েছে। ৪/ ইঞ্জিন পারফরমেন্স বেশ ভাল। ৫/ দামটা সঠিক রয়েছে।

মোটরসাইকেলটি পছন্দের কারণঃ
এই মোটরসাইকেলটি শোরুমে প্রথম আশায় এবং এর গ্রাফিক্যাল ডিজাইন গুলো আমাকে মুগ্ধ করেছে। তাই এক দেখাতেই এটি কিনে ফেলি। এর আউটলুক অনেক সুন্দর। বাইকটিতে আকর্ষণীয় ও আধুনিক ডিজাইন যুক্ত রয়েছে, যা আমার বডির সাথে বেশ মানানসই।

মোটরসাইকেলটির ইঞ্জিন সম্পর্কে যা বলবো, এর ইঞ্জিনটি খুবই শক্তিশালী। কোন বাধাকে সে বাধা মনে করে না। দীর্ঘ যাতায়াত করলেও এর ইঞ্জিন ওভার হীট হয় না এবং ইঞ্জিনের শব্দটাও চমৎকার। মোটরসাইকেলটির সাসপেনশন গুলো ভাল হবার কারনে খারাপ রাস্তাতে চালিয়েও ভাল অনুভূতি পাই। মোটরসাইকেলটি রাতে চালিয়ে দেখেছি এর হেড লাইটটি পর্যাপ্ত আলো দিতে সক্ষম এবং এর হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো ব্যবহার করতে আমার কোন ঝামেলা হয় না। এখন পর্যন্ত এর সেল্ফ স্টার্টে কোন সমস্যা পাইনি। পরিশেষে বলবো, আমি টিভিএস কোম্পানির যত গুলো মোটরসাইকেল ব্যবহার করেছি এগুলোর মধ্যে এপাচি আর টি আর ১৬০ ভি৪ সবচেয়ে বেশি ভাল লেগেছে। দীর্ঘ ও দ্রুত যাতায়াত করার জন্য এই মোটরসাইকেলটির তুলনা হয় না। সবাইকে ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 21
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on TVS Apache RTR 160 4V RD

টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি মোটরসাইকেল রিভিউ - দীপ
2020-03-09

আমার জীবনে আমি অনেক গুলো ব্রান্ডের বাইক ব্যবহার করেছি। টিভিএস এর শোরুমে এপাচি আর,টি,আর ভি৪ ১৬০ সিসি দেখে আমার খু...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি ১২০০কিমি রাইড রিভিউ - সিজান রুপোম
2019-04-16

টিভিএস এপ্যাচি এই নামটির সাথে আমরা যারা বাইক প্রেমি আছি তারা সকলেই পরিচিত। আমার কাছে বাইক হচ্ছে একটি স্বাধীন বা...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি রিভিউ - আকাশ খান
2019-04-06

নামিদামি ব্যান্ডের মোটরসাইকেলের মধ্যে টিভিএস একটি। টিভিএস ব্যান্ডের প্রায় সব গুলো মডেলের মোটরসাইকেলই আমি ব্য...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি রিভিউ - সিজান রুপোম
2018-12-04

টিভিএস এপ্যাচি আরটিআর ৪ভি বাইকটি সম্প্রতি বাজারে এসেছে এবং বর্তমানে আমি ৪ভি ইঞ্জিন সমৃদ্ধ এই বাইকটি ব্যবহার ক...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি রিভিউ - আসাদুল কবীর পরাগ
2018-11-29

আস-সালামুআলাইকুম। আমি আসাদুল কবীর পরাগ।বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। আমি সরকারী তিতুমীর কলেজের স্নাত...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি রিভিউ - নাদিম ইকবাল আবির
2018-11-24

হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন? আমি নাদিম ইকবাল আবির একজন বাইক লাভার এবং আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার RTR 1...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি ফার্ষ্ট রাইড রিভিউ - সেফায়েত সরকার
2018-11-21

আমার জীবনের শুরুটা হয়েছে বাইক দিয়ে কারণ আবার বাবা একজন বাইক ব্যাবসায়ী।যখন আমার বয়স ১০ বছর সেই সময় আমি বাইক চাল...

Bangla English
Filter