Sunra
Yamaha Banner
Search

টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি মোটরসাইকেল রিভিউ - দীপ

English Version
2020-03-09

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


TVS-Apache-RTR-160-4V-DD-user-review-by-Dip

আমার জীবনে আমি অনেক গুলো ব্রান্ডের বাইক ব্যবহার করেছি। টিভিএস এর শোরুমে এপাচি আর,টি,আর ভি৪ ১৬০ সিসি দেখে আমার খুব পছন্দ হয়ে যায়। তাই আমি এই বাইকটি কেনার সিদ্ধান্ত নিই। এই বাইকটি আমি ১ মাস যাবত ব্যবহার করেছি এবং এযাবৎ প্রায় ৮০০ কিমি চালিয়েছি কোন প্রকারের দূর্ঘটনা ছাড়াই। আজকে আমি আমার বাইকটি সম্পর্কে ১ মাসের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই রিভিউটা সম্পূর্ণ পড়লে আমাদের বাইক কেনার ক্ষেত্রে কাজে লাগবে। আমার এই বাইকটির স্টাইলিশ লুক এবং এটি বেশ আকর্ষণীয়। এই বাইকের ব্র্যান্ডের প্রতি আস্থা আমাকে মুগ্ধ করেছে। আমার বাইকটির ইঞ্জিনের শব্দটা নিয়ে আমি একটু অসন্তুষ্ট। কারণ এর ইঞ্জিনের শব্দটা স্মুথ না। এছাড়া অন্যান্য সকল বিষয় আমার ভাল লেগেছে। অনেক দিন থেকেই আমার শখ ছিল যে ডাবল ডিস্ক যুক্ত বাইক কিনবো। কেননা, এমন বাইক যে কোন গতিতে চালালেও এর কন্ট্রোল খুব সহজ। সব মিলিয়ে আমার সুযোগ হয় টিভিএস এপাচি আর,টি,আর ভি৪ টুইন ডিস্ক বাইকটি কেনার। যারা এই বাইকটি ব্যবহার করেছেন তারা অনেকেই আমাকে বলেছেন যে বাইকটি অনেক ভাল এবং আমার নিজেরও এই বাইকটি খুব পছন্দ হয়েছে। তাই সব মিলিয়ে আমি বলবো বাইকটির পারফমেন্স চমৎকার।

ভাল দিকঃ
-বাইকের ডাবল ডিস্ক ব্রেক আমাকে মুগ্ধ করেছে।
-কন্ট্রোল খুবই ভালোভাবে করা যায়।
-ইঞ্জিন অনেক শক্তিশালী।
-আধুনিক গ্রাফিক্স দেওয়ার ফলে এর লুক আরও সুন্দর হয়েছে।

মন্দ দিকঃ
-এর ইঞ্জিনের শব্দটা স্মুথ না।

বাইকটি পছন্দের কারণ?
এই বাইকটি পছন্দের মূল কারণ হচ্ছে, এপাচি ভি৪ টুইন ডিস্ক বাইকটির স্টাইলিশ লুক ,কন্ট্রোল এবং কাস্টমারদের ফিডব্যাক আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে বাইকটি কেনার জন্য। এর গ্রাফিক্স ডিজাইন গুলো সম্পূর্ণ নতুন। তাই আমি বলতে গেলে এই সকল বিষয় বিবেচনা করে বাইকটি কিনেছি।
মাইলেজ সিটিঃ ৩৫ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৪৫ কিমি।

এই বাইকটি নিয়ে আমার একদিনে প্রায় ১০০ কিমি রাইড করার ভালো অভিজ্ঞতা রয়েছে। আমি এই বাইক নিয়ে ১০০ কিমি রাইড করে কোন ঝামেলা অনুভব করিনি এবং বাইকটি আমাকে অনেক ভালো সাপোর্ট দিয়েছে। বাইকটির ব্রেকিং সিস্টেম খুবই উন্নত। এর সামনের এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া বাইকটি চাকা দুটো মোটা হওয়ায় কড়া ব্রেক করলেও স্কিড করে না। আমি মনে করি এই বাইকটি অনেক টেকসই হবে। সব মিলিয়ে বলা যায় যে টিভিএস এপাচি আর,টি,আর ভি৪ ১৬০ সিসি একটি আরামদায়ক বাইক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 11
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on TVS Apache RTR 160 4V RD

টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি মোটরসাইকেল রিভিউ - দীপ
2020-03-09

আমার জীবনে আমি অনেক গুলো ব্রান্ডের বাইক ব্যবহার করেছি। টিভিএস এর শোরুমে এপাচি আর,টি,আর ভি৪ ১৬০ সিসি দেখে আমার খু...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি ১২০০কিমি রাইড রিভিউ - সিজান রুপোম
2019-04-16

টিভিএস এপ্যাচি এই নামটির সাথে আমরা যারা বাইক প্রেমি আছি তারা সকলেই পরিচিত। আমার কাছে বাইক হচ্ছে একটি স্বাধীন বা...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি রিভিউ - আকাশ খান
2019-04-06

নামিদামি ব্যান্ডের মোটরসাইকেলের মধ্যে টিভিএস একটি। টিভিএস ব্যান্ডের প্রায় সব গুলো মডেলের মোটরসাইকেলই আমি ব্য...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি রিভিউ - সিজান রুপোম
2018-12-04

টিভিএস এপ্যাচি আরটিআর ৪ভি বাইকটি সম্প্রতি বাজারে এসেছে এবং বর্তমানে আমি ৪ভি ইঞ্জিন সমৃদ্ধ এই বাইকটি ব্যবহার ক...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি রিভিউ - আসাদুল কবীর পরাগ
2018-11-29

আস-সালামুআলাইকুম। আমি আসাদুল কবীর পরাগ।বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। আমি সরকারী তিতুমীর কলেজের স্নাত...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি রিভিউ - নাদিম ইকবাল আবির
2018-11-24

হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন? আমি নাদিম ইকবাল আবির একজন বাইক লাভার এবং আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার RTR 1...

Bangla English
টিভিএস এপাচি আরটিআর ১৬০ ৪ভি ফার্ষ্ট রাইড রিভিউ - সেফায়েত সরকার
2018-11-21

আমার জীবনের শুরুটা হয়েছে বাইক দিয়ে কারণ আবার বাবা একজন বাইক ব্যাবসায়ী।যখন আমার বয়স ১০ বছর সেই সময় আমি বাইক চাল...

Bangla English
Filter