Sunra
Yamaha Banner
Search

সুজুকি হায়াতে ইপি ব্যবহারিক অভিজ্ঞতা সাহরিয়ার সাগর

English Version
2020-11-29

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km

suzuki-hayate-ep-user-review-by-sahrier-sagar.jpg

আমার মতে, খুব ভোরে যাদের অফিস ধরার তাড়া আছে, মোটরসাইকেল তাদের জন্য অন্যতম সেরা বাহন। আমি সেই তালিকায় তালিকাভুক্ত এবং সেই কারণে আমি একটি বাইক ব্যবহার করছি, নাম সুজুকি হায়াতে ইপি। আমার অফিসে যাওয়া এবং নিয়মিত চলাচলের জন্য আমি ৬ মাস আগে এই বাইকটি কিনেছিলাম। মিটার মনে হয় ৩০০০কিলোমিটারের কাছাকাছি এবং আমি মনে করি আমি এই বাইকটি সম্পর্কে কিছু জ্ঞান আমি অর্জন করেছি। গত দিন টিম মোটরসাইকেল ভ্যালি আমাকে এই বাইকটি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত জানাতে বলে, আর তাই আজ হায়াতে নিয়ে আমার নিজের মতামত প্রকাশ করতে হাজির হয়েছি।


এই বাইকের কয়েকটি নির্দিষ্ট ভাল দিক দিয়ে শুরু করি, যা যা আমি সবচেয়ে বেশি পছন্দ করেছি:


- এই বাইকটি প্রতিদিনের চলাচলের জন্য সত্যই একটি আরামদায়ক বাইক। আমার শহরের যাত্রায় এই বাইকটি নিয়ে কখনও কোনও অস্বস্তি বোধ হয় না।


- খুব স্মুথ ইঞ্জিন এবং গিয়ার শিফটিং। আমি ইঞ্জিনের পাওয়ার নিয়ে সত্যই সন্তুষ্ এবং গিয়ার শিফটিংটি যথেষ্ট মসৃণ, যা আমার কাছে খুবই ভাল লাগে।


- বাইকের কন্ট্রলিং আমার কাছে ভাল বলে মনে হয়, তার কারন এমন কোন সমস্যা কখনও অনুভব করিনি যা আমাকে এই বাইকের উপর নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করতে পারে। ব্রেক খুবই কার্যকর।


- মাইলেজ দুর্দান্ত এবং স্পিড এই বাইকের নিজ সেগমেন্ট হিসেবে খুবই উপযুক্ত বলে মনে হচ্ছে।


এই বাইকটির ক্ষেত্রে আমি কেবল বাইকের বডি ওয়েটপছন্দ করিনি। একবার আমি একদিনে ৫৫০ কিলোমিটার রাইড করেছিলাম এই বাইক নিয়ে। সেদিন আমি বাইকের বডি ওয়েট বাদে সব কিছুতেই সত্যই সন্তুষ্ট ছিলাম। বাইকটি খুব হালকা, এবং সেই কারণে আমি উচ্চ গতিতে চলার সময় কাপাকাপির সম্মুখিন হয়ে বালান্স হারিয়েছি। সুতরাং ওজন কিছুটা বেড়ে উঠলে আমি মনে করি এই সমস্যাটি সমাধান হয়ে যাবে।


শহরে ৫৫+মাইলেজ এবং হাইওয়েতে ৬০+মাইলেজ, একটি কমিউটার বাইক থেকে আর কী দরকার। অন্যদিকে স্পীড খুব সহজেই ৭০কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠে তাই আমি সন্তুষ্ট।


এই বাইকটি সম্পর্কে এই ছিল আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা, আশা করি যারা এই মোটরসাইকেলটি কিনতে চান তাদের জন্য এই লেখাটি সহায়ক হবে।



Rate This Review

Is this review helpful?

Rate count: 4
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Suzuki Hayate EP

সুজুকি হায়াতে ইপি ফিচার রিভিউ
2021-08-14

বাংলাদেশ তথা সারাবিশ্বে সুজুকি একটি জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানী। আমাদের দেশের বাজারে যদি সেরা তি...

Bangla English
সুজুকি হায়াতে ইপি ব্যবহারিক অভিজ্ঞতা সাহরিয়ার সাগর
2020-11-29

আমার মতে, খুব ভোরে যাদের অফিস ধরার তাড়া আছে, মোটরসাইকেল তাদের জন্য অন্যতম সেরা বাহন। আমি সেই তালিকায় তালিকাভুক্...

Bangla English
সুজুকি হায়াতে ইপি ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ মাসুদ হাসান
2020-11-23

আমার ব্যক্তিগত এবং ব্যবসায়ীক প্রয়োজনে মোটরসাইকেল ব্যতীত অন্যকোন যান খুজে পাচ্ছিলাম না সময় মত সকল কর্ম সম্পাদনে...

Bangla English
সুজুকি হায়াতে ইপি ব্যাবহারিক অভিজ্ঞতা মো সেলিম
2020-11-22

আমার পরিবার অনেক বড় এবং পেশাগতভাবে কমবেশি সবাই ব্যবসায়ী আর ব্যবসার কাজ সময়ের মধ্যে না শেষ করলে অনেক জটিলতায় পড়তে...

Bangla English
Filter