Sunra
Yamaha Banner
Search

হোন্ডা লিভো ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ হামিদুর রহমান

English Version
2021-02-16

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

honda-livo-user-review-by-md-hamidur-rahman.jpg
বাড়ীতে একটা মোটরসাইকেল না থাকলে বর্তমান সময়ে দ্রুততার সাথে যাতায়াত করাটা খুব সমস্যা। একইসাথে বাড়ীতে যদি আবার বাইক চালানোর মত ছেলে থাকে তাইলে কি আর এই চিন্তাকে শুধু চিন্তার মধ্যে রাখা যায়? তাই আমি যখন হোন্ডার গল্প করি আমার ছেলে বলে ওঠে একদিন হোন্ডা দেখতে যাওয়ার। হোন্ডার কথা যখন বলেছে যে থেকে হোন্ডার শোরুমে গিয়ে হোন্ডার কমিউটার সেগমেন্টের অন্যতম মডেল লিভোর নতুন আপডেট লিভো ডিস্ক বাইকটা আমাদের পছন্দ হয়। এই মডেলটা পছন্দ হউয়ার পেছনে অন্যতম কারন হল, এই বাইকের ডিজাইন এমনভাবে করা যা দিয়ে আমরা বাবা-ছেলে যেই বাইক চালাই না কেন, আমাদের কখনই মানান নিয়ে চিন্তা করতে হবে না। এই মোটরসাইকেলটায় সাধারনের ওপর এমনভাবে স্টাইলিশ ডিজাইন করা যা দেখলে যে কারই পছন্দ হবে। একই সাথে নতুন লিভো ডিস্ক মডেলটাই দারুন কালার দেয়া দেয়া হয়েছে যা সাধারনত অন্যান্য ব্রান্ডের কোন মডেলে চোখে পড়ে না।

কেনার পর থেকে এখন পর্যন্ত খুব সামান্যই চালানো হয়েছে মাত্র ৭০০ কিলো বা তার কিছু বেশি চালানো হয়েছে আর এই দুরুত্বটা চালানো হয়েছে শুধুমাত্র নিজের প্রয়োজনে, কোথাও বেড়াতে যাওয়া বা এমনি কাজ নেই তাই বাইক নিয়ে বের হউয়া এমনটা না। আমার বলতে ভাল লাগছে যে নিজের প্রয়োজনে চালাতে গিয়ে আমি এখনও কোন রকম সমস্যা টের পায় নি। এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক পেয়েছি এবং এই বাইকের সৌন্দর্যের জন্যে মানুষের প্রশংসাও বেশ ভাল পাচ্ছি।

ইঞ্জিন পারফরমেন্স বা মাইলেজ নিয়ে বলতে গেলে, আমি এখনও মাইলেজের ব্যাপারটা ভাল করে খেয়াল করিনি তবে আমার ধারনা আমি বেশ ভাল মাইলেজ পাচ্ছি যা ৫৫ কিলোমিটারের বেশি প্রতি লিটারে।
এখনও শুরুর নিষেধাজ্ঞা নিয়েই বাইকটা চালাচ্ছি তাই দূরে তেমন কোথাও যাওয়া হয় নি আর সর্বোচ্চ গতি দেখতে চাওয়া তো দুরেই থাকলো। কাজেই এ নিয়ে আমার কিছু বলার নাই।

আমার কাছে হোন্ডার বাইক হিসেবে যতটা আরাম বা সিবিধা দরকার তার সবই আমি পাচ্ছি এখন পর্যন্ত এবং আশা করছি সামনের দিনেও একই রকম বা এর থেকেও ভাল পারফরমেন্স আমি এই মোটরসাইকেল থেকে পাবো।

Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Honda Livo Disc CBS

হোন্ডা লিভো ব্যবহারিক অভিজ্ঞতা ১০৭২০কিমি তামিম ইকবাল
2022-03-03

আমি আমার এই Honda Livo Disc বাইকটি কেনার আগে বন্ধুর একই ধরনের বাইক রাইড করতাম এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করে দেখলাম যে এই ...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা কল্লোল হাসান
2021-06-27

চলাচলের জন্য আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের যানবাহন এর প্রয়োজন হয়। প্রয়োজনের তাগিদেই হয়তো মানুষের গাড়ি কেন...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ১৫৫০ কিমি ব্যবহারিক অভিজ্ঞতা আল মামুন
2021-06-06

আমার বাড়ি গ্রামে কিন্তু পড়াশোনা আর পারিবারিক ব্যবসার প্রয়োজনে আমাকে শহরে থাকা লাগে একইসাথে কর্মব্যস্ত থাকলে প্...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ নুরুজ্জামান
2021-02-25

সময়ের সাথে সাথে আমার কাজের পরিমান বেড়েই চলেছে যার জন্যে আমাকে আমার গ্রাম থেকে উপজেলা সদরে কখনও কখনও শহরে আসার দর...

Bangla English
হোন্ডা লিভো ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ হামিদুর রহমান
2021-02-16

বাড়ীতে একটা মোটরসাইকেল না থাকলে বর্তমান সময়ে দ্রুততার সাথে যাতায়াত করাটা খুব সমস্যা। একইসাথে বাড়ীতে যদি আবার ব...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ আল মামুন
2021-02-10

আমার ব্যক্তিগত প্রয়োজন এবং সাধারন তথা শহর থেকে গ্রামে যাওয়া আসার জন্যে একটা মোটামুটি মানের মোটরসাইকেল কেনার কথ...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ফিচার রিভিউ
2021-02-09

হোন্ডা এমন একটি নাম, যা বিশ্বাস এবং গুণগতমানকে সকলের সামনে, বিশেষত বাইকারদের সামনে উপস্থাপন করে। বাংলাদেশের বাজ...

Bangla English
Filter