Sunra
Yamaha Banner
Search

হোন্ডা লিভো ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ নুরুজ্জামান

English Version
2021-02-25

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for1000-5000km

honda-livo-disc-user-review-by-md-nuruzzaman.jpg
সময়ের সাথে সাথে আমার কাজের পরিমান বেড়েই চলেছে যার জন্যে আমাকে আমার গ্রাম থেকে উপজেলা সদরে কখনও কখনও শহরে আসার দরকারও হচ্ছে এই ক্ষেত্রে মাঝে মাঝে না হয় অন্যের মোটরসাইকেল নেওয়া যেতে পারে কারন আমাদের এখানে গনপরিবহন সবসময় বা জরুরী মুহুর্তে পাওয়া যায় না কিন্তু তাই বলে তো আর সবসময় অন্যের মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করাটা ভাল দেখায় না। তাই একটা হোন্ডা কেনার ইচ্ছার কথা বলি আমার কাছের কয়েকজনের কাছে তা শুনে তারা আমাকে সরাসরি হোন্ডার শোরুমে নিয়ে যায় আর আমার কাজের সাথে সামঞ্জস্য রাখতে পারবে মাথায় রেখে হোন্ডা লিভো ডিস্ক মডেলটা কেনার পরামর্শ দেয়।

বাইকের ব্যাপারে আমার তেমন ধারনা না থাকার কারনে আমি তাদের পরামর্শ মেনে নিয়ে হোন্ডা লিভো ডিস্ক মডেলটা কিনে নিই যার বয়স প্রায় ৩৫ দিনের মত আর এই সময়ে আমি বাইকটা চালিয়েছি ১২০০ কিলোমিটারের মত। একে তো আমি নতুন বাইকার তার ওপর আবার গাড়িটাও নতুন তাই এর ভালমন্দ অবস্থা আমার জন্যে বোঝা খুব কঠিন তার পরেও আমার কাছে সবই ভাল লেগেছে।

শুধুমাত্র একটা বিষয় আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে সেটা হল এই মোটরসাইকেলের পেছনের চাকা যা এই মোটরসাইকেলটা নিয়ন্ত্রনের জন্যে যথেষ্ট চওড়া বলে মনে হয় নি। তাই আমি মনে করি যে এই মোটরসাইকেলের চাকাটা আরেকটু চওড়া হলে খুব ভাল হতো।

সবার কথা মতই এই মোটরসাইকেলটা কিনেছিলাম ঠিকই কিন্তু হোন্ডা বাংলাদেশের অনেক পুরনো একটি ব্রান্ড আর এই ব্রান্ডের ব্যাপারে আমি অনেক আগে থেকেই জানতাম যার জন্যে আমি আর অন্য কোন ব্রান্ডের মোটরসাইকেলের দিকে সেভাবে মনযোগ দেওয়ার প্রয়োজন বোধ করিনি। তাছাড়া ব্রান্ড হিসেবে এই বাইকের দামটাও আমার কাছে কম বলেই মনে হয়েছে।

মাইলেজটা এককথায় মা শা আল্লাহ কারন আমি নতুন অবস্থাতেই মাইলেজ পাচ্ছি প্রায় ৭০ কিলোমিটার প্রতি লিটার আর এই ব্যাপারে শোরুম তাদের দেওয়া কথা রেখেছে, তারা আমাকে বলেছিল যে এই বাইকটা কমবেশি ৭০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিবে।

Rate This Review

Is this review helpful?

Rate count: 3
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Honda Livo Disc CBS

হোন্ডা লিভো ব্যবহারিক অভিজ্ঞতা ১০৭২০কিমি তামিম ইকবাল
2022-03-03

আমি আমার এই Honda Livo Disc বাইকটি কেনার আগে বন্ধুর একই ধরনের বাইক রাইড করতাম এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করে দেখলাম যে এই ...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা কল্লোল হাসান
2021-06-27

চলাচলের জন্য আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের যানবাহন এর প্রয়োজন হয়। প্রয়োজনের তাগিদেই হয়তো মানুষের গাড়ি কেন...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ১৫৫০ কিমি ব্যবহারিক অভিজ্ঞতা আল মামুন
2021-06-06

আমার বাড়ি গ্রামে কিন্তু পড়াশোনা আর পারিবারিক ব্যবসার প্রয়োজনে আমাকে শহরে থাকা লাগে একইসাথে কর্মব্যস্ত থাকলে প্...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ নুরুজ্জামান
2021-02-25

সময়ের সাথে সাথে আমার কাজের পরিমান বেড়েই চলেছে যার জন্যে আমাকে আমার গ্রাম থেকে উপজেলা সদরে কখনও কখনও শহরে আসার দর...

Bangla English
হোন্ডা লিভো ব্যাবহারিক অভিজ্ঞতা মোঃ হামিদুর রহমান
2021-02-16

বাড়ীতে একটা মোটরসাইকেল না থাকলে বর্তমান সময়ে দ্রুততার সাথে যাতায়াত করাটা খুব সমস্যা। একইসাথে বাড়ীতে যদি আবার ব...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ আল মামুন
2021-02-10

আমার ব্যক্তিগত প্রয়োজন এবং সাধারন তথা শহর থেকে গ্রামে যাওয়া আসার জন্যে একটা মোটামুটি মানের মোটরসাইকেল কেনার কথ...

Bangla English
হোন্ডা লিভো ডিস্ক ফিচার রিভিউ
2021-02-09

হোন্ডা এমন একটি নাম, যা বিশ্বাস এবং গুণগতমানকে সকলের সামনে, বিশেষত বাইকারদের সামনে উপস্থাপন করে। বাংলাদেশের বাজ...

Bangla English
Filter