Sunra
Yamaha Banner
Search

হিরো ইগনিটর ৪,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - সালাউদ্দীন

English Version
2020-05-10

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km


Hero-Ignitor-4000km-riding-experiences-by-Salauddin

বর্তমানে আমি একজন ব্যবসায়ী। তাই আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। সে জন্য আমার একটি বাইক থাকা খুব প্রয়োজন। যদিও আমি এর আমি ২ টা বাইক ব্যবহার করেছি। কিন্তু এখন আমি যে বাইকটি ব্যবহার করছি তার নাম হচ্ছে হিরো ইগনেটর ১২৫ সিসি। এটি আমি ৬ মাস যাবত ব্যবহার করেছি এবং এযাবৎ প্রায় ৪০০০ কিমি চালিয়েছি। আমার এই বাইকটির গ্রাফিক্স ডিজাইনগুলো অনেক সুন্দর। এটি চালিয়ে আমি বেশ কম্ফোর্ট বোধ করি। এর ইঞ্জিনের পারফর্মেন্সও চমৎকার। সব মিলিয়ে বলতে গেলে সাধ্যের মধ্যে এটি অনেক সুন্দর একটি বাইক। আজকে আমি বাইকটির কিছু ভালো ও মন্দ দিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার এই রিভিউ পড়ে আপনার উপকৃত হবেন। আমি আগেই বলেছি যে বাইকটির ডিজাইন আমার অনেক পছন্দের। অন্যান্য ১২৫ সিসি বাইকের তুলনায় আমার কাছে হিরো ইগনেটর বাইকটি অনেক ভালো লেগেছে। এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত। আমার কাছে এই বাইকটি অনেক টেকসই হবে বলে মনে হয়েছে। তাই ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক দিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। বাইকটির সিটিং পজিশন অনেক ভালো। সিটিং পজিশনের পাশাপাশি এর হ্যান্ডেলবারটা ধরে আমি বেশ আরাম অনুভব করি। হ্যান্ডেলবারের সাথে সংযুক্ত সুইচগুলো বেশ ভালো কাজ করে এবং আমার সুইচগুলো ব্যবহার করতে কোনো সমস্যা হয় না। আমার বাইকটি খুব কম সময়ের মধ্যে বেশি গতিতে তুলতে পারি। এর সাসপেনশন গুলোর পারফরমেন্স অনেক ভালো। যে কোন রাস্তায় এটি অনেক ভালো সাপোর্ট দেয়। এর সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। তাই এর কন্ট্রোল খুব ভাল।

ভালো দিকঃ
-তেল খরচ মোটামুটি কম।
- সিটিং পজিশন সুন্দর, বড় ও আরামদায়ক।
- মজবুত গঠন।
- সাসপেনশন গুলো খুব উন্নত।
- বিল্ড কোয়ালিটি বেশ মজবুত।
- ব্রেকিং সিস্টেম উন্নত।

বাইকটি পছন্দের কারণ?
এই বাইকটি পছন্দের মূল কারণ হল এটি চালিয়ে খুব আরাম। এছাড়া দামটা আমার সাধ্যের মধ্যেই ছিল। এর বিল্ড কোয়ালিটি বেশ মজবুত। হিরো ইগনেটর বাইকটি কেনার আগেই আমি চালিয়ে দেখেছি। আমার দুইটা বন্ধু এই বাইক ব্যবহার করে। সবকিছু বিবেচনা করে আমি বাইকটি পছন্দ করে কেনার সিদ্ধান্ত নিই।
মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬০ কিমি।

আমার বাইকটির গঠন, কোয়ালিটি, পারফরমেন্স সব মিলিয়ে এর দামটা সঠিক বলে মনে হয়েছে। তবে আগে এর দামটা একটু বেশি হলেও বর্তমান বাজারে এই বাইকটির দাম অনেক কম। আমি ব্যাক্তিগত ভাবে বলতে চাই যে ১২৫ সিসি বাইক হিসেবে এটির দাম বর্তমানে সকল গ্রাহকদের সাধ্যের মধ্যেই রয়েছে। বাইকটির ইঞ্জিন পারফরমেন্স আমার দারুন লেগেছে। ইঞ্জিনের শব্দটা অনেক স্মুথ এবং দীর্ঘ যাতায়াতেও এটি ওভার হিট হয় না। আমি তাদের সার্ভিসিং সেন্টারে নিয়মিত সার্ভিসিং করাই এবং তাদের সার্ভিস আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি কেউ এই বাইকটি নিতে চান তাহলে আমার পরামর্শ হল, বাইকটি গুণে মানে বেশ ভালো এবং দাম সাধ্যের মধ্যে তাই আমি মনে করি যারা সুন্দর ডিজাইন এবং ভালো মাইলেজ সমৃদ্ধ একটি বাইক কিনতে চান তারা নিঃসন্দেহে কিনতে পারেন। এই বাইকটি ব্যবহার করে আমার অনেক ভালো লেগেছে।


Rate This Review

Is this review helpful?

Rate count: 7
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero Ignitor

হিরো ইগনিটর ৪,০০০কিমি রাইডিং অভিজ্ঞতা - সালাউদ্দীন
2020-05-10

বর্তমানে আমি একজন ব্যবসায়ী। তাই আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। সে জন্য আমার একটি বাইক থাকা খু...

Bangla English
হিরো ইগনিটর ৭,৫০০কিমি রাইডিং রিভিউ - কাউসার আলী
2019-12-28

আমি হিরো ইগনেটর বাইকটা কিনেছি মুলত আমার ব্যাক্তিগত কাজে বেশি ব্যবহার করার জন্য। এটির মাধ্যমে আমার বাসা থেকে কল...

Bangla English
হিরো ইগনিটর ১৫০০০কিমি রাইডিং রিভিউ - জনি হোসেন
2019-11-28

বাইক হচ্ছে আমার প্যাশন। আমি বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করি । বলতে গেলে হিরো ইগনিটর ১২৫ এই বাইক ন...

Bangla English
হিরো ইগনিটর মোটরসাইকেল রিভিউ - গোলাম মোক্তারী
2019-10-13

আমি ১ মাস আগে সাধারণ যাতায়াতের জন্য যে বাইকটি কিনেছি তার নাম হচ্ছে হিরো ইগনিটর ১২৫ সিসি। এযাবৎ বাইকটি ব্যবহার কর...

Bangla English
হিরো ইগনিটর মোটরসাইকেল রিভিউ - জনি
2019-07-05

আমি মোঃ মনোয়ার হোসাইন জনি।একজন হিরো ইগনিটর ১২৫ বাইক ব্যবহারকারি।গত ২১-০২-২০১৯ সালে এই বাইকটি আমি ক্রয় করি ময়মনস...

Bangla English
হিরো ইগনিটর মোটরসাইকেল রিভিউ - কাওছার মাহমুদ
2019-06-11

আমার জীবনে প্রথম বাইক চালানো শিখি বাজাজ সিটি ১০০ সিসির বাইক দিয়ে । সেই বাইক দিয়ে চালানো শেখার পর ২০১৭ সালের দিকে ...

Bangla English
হিরো ইগনিটর নাকি হিরো গ্ল্যামার - কোনটি কিনবেন?
2018-07-03

বাংলাদেশে হিরো মোটরসাইকেলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় মডেল হলো হিরো গ্লামার। শক্তিশালী ইনজিন, চমতকার ডিজাইন এব...

Bangla English
হিরো ইগনিটর মোটরসাইকেল রিভিউ - মনিরুজ্জামান
2018-06-10

আজকে বাংলাদেশ যেমন উন্নত হচ্ছে সেই সাথে উন্নত হচ্ছে মোটরসাইকেল শিল্প। এখন অনেকেই বেছে নিচ্ছে মোটরসাইকেল সহজে ...

Bangla English
হিরো ইগনিটর ফীচার রিভিউ
2018-05-28

নিত্যনতুন ডিজাইন এবং ফীচার সমৃদ্ধ বাইক উপহার দেয়া বাইক কোম্পানী গুলোর নতুন ট্রেন্ড শুরু হয়েছে। যদি ১২৫সিসির বা...

Bangla English
Filter