Sunra
Yamaha Banner
Search

হিরো এইচ এফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - রাব্বিকুল ইসলাম

English Version
2019-10-04

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for5000-10000km


Hero-HF-Deluxe-user-review-by-Rabbikul-Islam

আমার আগে থেকেই হিরো কোম্পানির মোটরসাইকেল খুব পছন্দের ছিল। তাই মোটরসাইকেল কেনার সময় আমি সরাসরি হিরো মোটরসাইকেলের শোরুমে যাই। সেখানে গিয়ে আমি হিরো এইচ,এফ,ডিলাক্স ১০০ সিসি পছন্দ করে কিনি। এই মোটরসাইকেলটি আমার সাধ্যের মধ্যে কেনা সুন্দর ডিজাইন যুক্ত একটি বাহন। এটি আমি ১ বছর ব্যবহার করে প্রায় ৫০০০ কিমি পথ চালিয়েছি। এটি একটি মাইলেজ সাশ্রয়ী বাইক। মোটরসাইকেলটির দামটা আমার সাধ্যের মধ্যেই ছিল। এই মোটরসাইকেলটি দেখতে ছোট হলেও এই পারফর্মেন্স কিন্তু চমৎকার। এর বডির প্লাস্টিক গুলো বেশ মজবুত। সিটিং পজিশনটি বেশ বড় এবং এতে দুই জন আরামের সাথেই বসা যায়। তবে মোটরসাইকেলটি ওজনের দিক থেকে খুব পাতলা। তাই বেশি গতিতে তুললে এর বডি ভাইব্রেশন করে। আমার মোটরসাইকেলটির গিয়ার পরিবর্তনের সিস্টেম খুবই সহজ। মোটরসাইকেলটি রাতে চালিয়ে দেখেছি এর হেড লাইটে পর্যাপ্ত আলো হয়। এর হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো ব্যবহার করতে আমার কোন সমস্যা বা ঝামেলা হয় না।

ভাল দিকঃ ---
- তেল খরচ খুব কম।
- গ্রাফিক্স ডিজাইন গুলো মোটামুটি সুন্দর।
- বিল্ড কোয়ালিটি বেশ মজবুত।
- এর বডির প্লাস্টিক গুলো মজবুত।
- সিটিং পজিশন বেশ লম্বা ও নরম।
- দাম কম।

মন্দ দিকঃ ---
- ইঞ্জিনের শক্তি কম।
- চাকা গুলো চিকন।

মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের মূল কারণ হচ্ছে, এর তেল খরচ খুবই কম এবং এটি আমার সাধ্যের মধ্যে কেনা। এই মোটরসাইকেলটি আমার বডির সাথে বেশ মানানসই।
মাইলেজ সিটিঃ ৫০ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬০ কিমি।
আমার মোটরসাইকেলটির ব্রেকিং সিস্টেমটা তেমন উন্নত মানের না। এর সামনের ও পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। মোটরসাইকেলটির চাকা দুটো চিকন। তাই এগুলো সাহায্যে আমি খুব ভাল কন্ট্রোল করতে পারি না। হঠাৎ করে হালকা ব্রেক করলেও এটি স্লিপ করে। এছাড়াও মোটরসাইকেলটির ইঞ্জিন পারফর্মেন্স ভাল পেলেও এর শক্তি খুব কম। এটি আরো বেশি পাওয়ার ফুল হলে ভাল হত। তবে এর ইঞ্জিনের শব্দটি শুনতে আমার ভালো লাগে। এখন পর্যন্ত এর ইঞ্জিনে কোন প্রকারের সমস্যা দেয়নি। পরিশেষে বলবো, যদি কেউ মাইলেজ সাশ্রয়ী মোটরসাইকেল কিনতে চান তাহলে হিরো এইচ,এফ,ডিলাক্স ১০০ সিসির এই মোটরসাইকেলটি কিনতে পারেন। নিজের মোটরসাইকেল বলে বলছি না, সত্যিই এর তেল খরচ খুব কম। আমি গ্রামীন পরিবেশে মোটরসাইকেলটি ব্যবহার করে বেশ ভাল অনুভূতিই পাই। সবাইকে ধন্যবাদ।



Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero HF Deluxe Self

হিরো ডিলাক্স বাইক রিভিউ - মাহবুবুর রহমান
2022-08-10

আমার নিত্য দিনের চলাচলের জন্য কমিউটার সেগমেন্টের বাইক বেশি পছন্দ করি । যখন ভাবলাম যে একটা বাইক কেনা প্রয়োজন তখন ...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা মামুন হোসেন
2022-08-07

হিরো বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি সেটি হল Hero HF Del...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা ১১০০০কিমি সোহানুল ইসলাম পারভেজ
2021-08-10

আমি সোহানুল ইসলাম পারভেজ পেশায় একজন সাংবাদিক।  আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য বিভিন্ন স্থানে ছুটে বেড়াতে হয...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা ১১০০০কিমি নিশান মণ্ডল
2021-07-14

আমার পেশাগত প্রয়োজনে আমাকে এদিয়ে ৩য় বার আমার মোটরসাইকেল পরিবর্তন করতে হলো। আমি স্বাস্থ্যবিভাগের একজন কর্মী আর ...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - জুয়েল রানা
2019-10-08

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুয়েল রানা। সাধারণ যাতায়াতের জন্যই আমি হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসির মোটরসাইকেল কিন...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - রাব্বিকুল ইসলাম
2019-10-04

আমার আগে থেকেই হিরো কোম্পানির মোটরসাইকেল খুব পছন্দের ছিল। তাই মোটরসাইকেল কেনার সময় আমি সরাসরি হিরো মোটরসাইকেল...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - এনামুল হক
2018-01-04

আমি মোঃ এনামুল হক পেশায় একজন প্রভাষক। কলেজে যাতায়াত এবং ঘুরাঘুরি জন্য আমি একটি বাহনকে খুব মিস করতাম সেটা হল মোটর...

Bangla English
2015-06-17

...

English
Filter