Sunra
Yamaha Banner
Search

হিরো এইচএফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা মামুন হোসেন

English Version
2022-08-07

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

hero-hf-deluxe-user-review-by-mamun-hossain.jpg
হিরো বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি সেটি হল Hero HF Delux Self । এই বাইকটি আমি কিনেছিলাম প্রায় ২ সপ্তাহ আগে এবং কেনার আগে আমি অনেক রিসার্চ করে কিনেছি। আমি দেখেছি যে, এই বাইকের মাইলেজ অনেক ভালো পাওয়া যায় ( যারা ব্যবহার করছেন তারা বলেছেন ), এদিকে বাইকের ডিজাইন অনেক মার্জিত, আমার বাজেট অনুযায়ী সব দিক থেকে ঠিক আছে । তাই আমি সিদ্ধান্ত নিই যে Hero HF Delux Self বাইকটা কিনবো। এখন পর্যন্ত আমি এই বাইকটা নিয়ে প্রায় ২৫০ কিমি রাইড করেছি এবং রাইড করে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। মোটরসাইকেল ভ্যালীর মাধ্যমে আজকে আমি আপনাদের সাথে আমার এই বাইকের ভালো মন্দ বিষয়গুলো তুলে ধরবো।


Hero HF Delux Self বাইকটা ব্যবহার করে ভালো অভিজ্ঞতা সমূহ


আমার কাছে সবার প্রথমে যে বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হল এর মাইলেজ। শহরের মধ্যে আমি মাইলেজ পাচ্ছি ৬০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৭০ কিমি প্রতি লিটার। আমার মতে বাইকের মাইলেজ প্রথম অবস্থায় যথেষ্ট ভালো আছে এবং আশা করি ভবিষ্যতে আরও বেশি মাইলেজ পাবো।


ডিজাইনটা অনেক মার্জিত মনে হয়েছে আমার কাছে । আমি মনে করি কমিউটার সেগমেন্টে যে কোন রাইডারের সাথে এই বাইকটা একদম ভালোভাবে ম্যাচিং করবে ।


ইঞ্জিনের পারফরমেন্স এবং শক্তি আমার কাছে দুটাই অনেক ভালো লেগেছে। এই সেগমেন্টের মধ্যে আমি মনে করি যে দাম অনুযায়ী ইঞ্জিন অনেক ভালো। এদিকে ইঞ্জিন থেকে আমি খুব ভালো গতি ও পাই।


ব্রেকিং, আরাম এবং অন্যান্য বিষয় আমার কাছে এই বাজেটে বেশ ভালোই মনে হয়েছে।


Hero HF Delux Self ব্যবহার করে আমি এখন পর্যন্ত কোন খারাপ দিক খুঁজে পাইনি। আমার মনে হয় এই বাইক আমাকে অনেক ভালো সাপোর্ট দিবে। যারা এই বাইকটা কেনার আগ্রহ প্রকাশ করেছেন তারা অবশ্যই নিতে পারেন।

Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero HF Deluxe Self

হিরো ডিলাক্স বাইক রিভিউ - মাহবুবুর রহমান
2022-08-10

আমার নিত্য দিনের চলাচলের জন্য কমিউটার সেগমেন্টের বাইক বেশি পছন্দ করি । যখন ভাবলাম যে একটা বাইক কেনা প্রয়োজন তখন ...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা মামুন হোসেন
2022-08-07

হিরো বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি সেটি হল Hero HF Del...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা ১১০০০কিমি সোহানুল ইসলাম পারভেজ
2021-08-10

আমি সোহানুল ইসলাম পারভেজ পেশায় একজন সাংবাদিক।  আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য বিভিন্ন স্থানে ছুটে বেড়াতে হয...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা ১১০০০কিমি নিশান মণ্ডল
2021-07-14

আমার পেশাগত প্রয়োজনে আমাকে এদিয়ে ৩য় বার আমার মোটরসাইকেল পরিবর্তন করতে হলো। আমি স্বাস্থ্যবিভাগের একজন কর্মী আর ...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - জুয়েল রানা
2019-10-08

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুয়েল রানা। সাধারণ যাতায়াতের জন্যই আমি হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসির মোটরসাইকেল কিন...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - রাব্বিকুল ইসলাম
2019-10-04

আমার আগে থেকেই হিরো কোম্পানির মোটরসাইকেল খুব পছন্দের ছিল। তাই মোটরসাইকেল কেনার সময় আমি সরাসরি হিরো মোটরসাইকেল...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - এনামুল হক
2018-01-04

আমি মোঃ এনামুল হক পেশায় একজন প্রভাষক। কলেজে যাতায়াত এবং ঘুরাঘুরি জন্য আমি একটি বাহনকে খুব মিস করতাম সেটা হল মোটর...

Bangla English
2015-06-17

...

English
Filter