Sunra
Yamaha Banner
Search

হিরো ডিলাক্স বাইক রিভিউ - মাহবুবুর রহমান

English Version
2022-08-10

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For3 Months to 1 Year
Ridden for1000-5000km

hero-hf-deluxe-user-review-by-mahabur-rahman.jpg

আমার নিত্য দিনের চলাচলের জন্য কমিউটার সেগমেন্টের বাইক বেশি পছন্দ করি । যখন ভাবলাম যে একটা বাইক কেনা প্রয়োজন তখন আমি খুঁজতে থাকি বাজারে বিদ্যমান বিভিন্ন ১০০ সিসির বাইক । সকল বাইক দেখতে দেখতে আমার পছন্দ হয়ে যায় Hero HF Delux Self বাইকটি। আমার কাছে এই বাইকের ডিজাইন, মাইলেজ, আরাম বাজেট সব দিক মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি নির্দ্বিধায় কিনে ফেলি Hero HF Delux Selfe। এখন পর্যন্ত আমি রাইড করেছি ৪ মাসে ৩৪০০ কিমি। আজকে আমি আমার এই বাইকের ৪ মাস ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করবো।


Hero HF Deluxe Self বাইকের ভালো দিক


আমার কাছে এই বাইকের সবচেয়ে ভালো যে বিষয়টি মনে হয়েছে তা হল এর বাজেট অনুযায়ী অভাবনীয় ডিজাইন। সামনের দিক থেকে শুরু করে বাইকের প্রতিটা অংশ একদম নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যা আমার কাছে খুবই ভাল লাগে।


এদিকে এই Hero HF Deluxe Self বাইকটা রাইড করে আমি খুব আরাম অনুভব করেছি। এই বাইক নিয়ে আমি একদিনে একটানা ৬০ কিমি রাইড করেছি এবং আমার কাছে যথেষ্ট আরামদায়ক বলে মনে হয়েছে।


মাইলেজের দিক থেকেও আমি অনেক ভালো সাপোর্ট পাচ্ছি। শহরের মধ্যে আমি এখন মাইলেজ পাচ্ছি ৬৫ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৭০ কিমি প্রতি লিটার । আমার কাছে মাইলেজ দারুন লেগেছে।


ইঞ্জিন থেকে আমি অনেক ভালো সাপোর্ট পাই এবং ইঞ্জিনের শক্তিটা কমিউটার বাইক হিসেবে আমার কাছে অনেক ভালো লেগেছে।


Hero HF Deluxe Self বাইকের কিছু মন্দ দিক


আমার কাছে প্রথমত যে বিষয়টি খারাপ লেগেছে তা হল এর পেছনের ও সামনের দুটা টায়ার অনেক চিকণ , যার ফলে আমি যখন কষে ব্রেক করি তখন চাকা স্কীড করে।


এই সেগমেন্টে অন্যান বাইকের এখন টিউবলেস টায়ার, এই বাইকের এখনও টিউব টায়ার দেওয়া আছে।


পেছনের সাসপেনশন অনেক শক্ত মনে হয়েছে আমার কাছে।


এই ছিলো আমার বাইক Hero HF Deluxe Self এর কিছু ভালো মন্দ দিক। আশা করি আমার অভিজ্ঞতাগুলো পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যারা এই বাইকটি কিনতে চান তারা এই বাজেটে এই সেগমেন্টের মধ্যে Hero HF Deluxe Self কিনতে পারেন।



Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero HF Deluxe Self

হিরো ডিলাক্স বাইক রিভিউ - মাহবুবুর রহমান
2022-08-10

আমার নিত্য দিনের চলাচলের জন্য কমিউটার সেগমেন্টের বাইক বেশি পছন্দ করি । যখন ভাবলাম যে একটা বাইক কেনা প্রয়োজন তখন ...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা মামুন হোসেন
2022-08-07

হিরো বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি সেটি হল Hero HF Del...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা ১১০০০কিমি সোহানুল ইসলাম পারভেজ
2021-08-10

আমি সোহানুল ইসলাম পারভেজ পেশায় একজন সাংবাদিক।  আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য বিভিন্ন স্থানে ছুটে বেড়াতে হয...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা ১১০০০কিমি নিশান মণ্ডল
2021-07-14

আমার পেশাগত প্রয়োজনে আমাকে এদিয়ে ৩য় বার আমার মোটরসাইকেল পরিবর্তন করতে হলো। আমি স্বাস্থ্যবিভাগের একজন কর্মী আর ...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - জুয়েল রানা
2019-10-08

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুয়েল রানা। সাধারণ যাতায়াতের জন্যই আমি হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসির মোটরসাইকেল কিন...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - রাব্বিকুল ইসলাম
2019-10-04

আমার আগে থেকেই হিরো কোম্পানির মোটরসাইকেল খুব পছন্দের ছিল। তাই মোটরসাইকেল কেনার সময় আমি সরাসরি হিরো মোটরসাইকেল...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - এনামুল হক
2018-01-04

আমি মোঃ এনামুল হক পেশায় একজন প্রভাষক। কলেজে যাতায়াত এবং ঘুরাঘুরি জন্য আমি একটি বাহনকে খুব মিস করতাম সেটা হল মোটর...

Bangla English
2015-06-17

...

English
Filter