Sunra
Yamaha Banner
Search

হিরো এইচ এফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - জুয়েল রানা

English Version
2019-10-08

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for5000-10000km


Hero-HF-Deluxe-100cc-user-review-by-Jewel-Rana

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুয়েল রানা। সাধারণ যাতায়াতের জন্যই আমি হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসির মোটরসাইকেল কিনেছি। এটি আমি প্রায় ১ বছর যাবত ব্যবহার করছি। এই ১ বছরে আমি প্রায় ৮,০০০ কিমি পথ চালিয়েছি। মোটরসাইকেলটি কেনার মূল উদ্দেশ্য ছিল এর তেল খরচ খুব কম হবে এই আশায়। আমার সাধ্যের মধ্যে কেনা এই মোটরসাইকেলটির গ্রাফিক্স ডিজাইন গুলো সুন্দর। ছোট মোটরসাইকেল হিসেবে আমি খুব ভাল পারফর্মেন্স পাচ্ছি। তবে এর বিল্ড কোয়ালিটি মজবুত না এবং এটি ওজনের দিক থেকে পারফেক্ট না। ১ বছর যেতে না যেতেই এর রংটা কিছুটা ফেকাসে হয়ে গিয়েছে। হাই স্পীডে আমি ৭০ গতির উপরে তুললে মোটরসাইকেলটির মাথা ভাইব্রেশন করে। আমার এর মোটরসাইকেলের সিটিং পজিশন বেশ বড় এবং এক সাথে ২ জন খুব আরামের সাথেই বসা যায়। এর সাসপেনশন গুলো মোটামুটি ভাল আছে। মোটরসাইকেলটি রাতে চালিয়ে দেখেছি এর হেড লাইটে পর্যাপ্ত পরিমাণে আলো হয়। এটি আমার বডির সাথে বেশ মানানসই। বলতে গেলে একদম পারফেক্ট। এর হ্যান্ডেলবারে যুক্ত সুইচ গুলো দেখতে চমৎকার। এগুলো ব্যবহার করতে আমার কোন সমস্যা বা ঝামেলা হয় না। সকল পারফর্মেন্স বিবেচনায় এই হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেলটির দাম সঠিক রয়েছে বলে মনে করি।

ভাল দিকঃ ---
- মোটরসাইকেলটি ছোট হলেও এই ইঞ্জিন পারফর্মেন্স খুব ভাল।
- তেল খরচ খুবই কম।
- আমার বডির সাথে এটি বেশ মানানসই।
- এর সুইচ গুলো দেখতে সুন্দর।
- দামটা আমার সাধ্যের মধ্যেই রয়েছে।

মন্দ দিকঃ ---
- বেশি গতিতে ভাইব্রেশন করে।
- ওজনের দিক থেকে একটু পাতলা।
- এর বিল্ড কোয়ালিটি মজবুত না।
- চাকা দুটো চিকন।

মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের কারণ হচ্ছে, এর দাম কম এবং এর তেল খরচ খুব কম। আমার সাধ্যের মধ্যে এমন ভাল মাইলেজ যুক্ত মোটরসাইকেল পেয়েই কিনেছি। তবে আমি আগে থেকেই জানতাম এই মোটরসাইকেলের তেল খরচ খুব কম।
মাইলেজ সিটিঃ ৫২ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬৫ কিমি।
আমার মোটরসাইকেলটির ব্রেকিং সিস্টেম মোটামুটি ভাল। এর সামনের এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। এগুলোর মাধ্যমে আমি ভাল কন্ট্রোল করতে পারি। তবে মোটরসাইকেলটির চাকার গুলো চিকন এবং এর ট্যায়ারের গ্রিপ গুলো খুব একটা উন্নত না। তাই মোটরসাইকেলটি কড়া ব্রেকে স্লিপ করে। কিন্তু এর ইঞ্জিন পারফর্মেন্স চমৎকার। এর ইঞ্জিনের শব্দটি শুনতে আমার ভাল লাগে। এখন পর্যন্ত এর ইঞ্জিনে কোন প্রকারের সমস্যা পাইনি। এটি খুব শক্তিশালী। তাই বলবো, অল্প কিছু সমস্যা ছাড়া এই মোটরসাইকেলটি মোটামুটি ভাল। বিশেষ করে মাইলেজের দিক থেকে হিরো এইচ, এফ,ডিলাক্স খুবই ভাল একটি বাহন।


Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Hero HF Deluxe Self

হিরো ডিলাক্স বাইক রিভিউ - মাহবুবুর রহমান
2022-08-10

আমার নিত্য দিনের চলাচলের জন্য কমিউটার সেগমেন্টের বাইক বেশি পছন্দ করি । যখন ভাবলাম যে একটা বাইক কেনা প্রয়োজন তখন ...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা মামুন হোসেন
2022-08-07

হিরো বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বর্তমানে আমি যে বাইকটি ব্যবহার করছি সেটি হল Hero HF Del...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা ১১০০০কিমি সোহানুল ইসলাম পারভেজ
2021-08-10

আমি সোহানুল ইসলাম পারভেজ পেশায় একজন সাংবাদিক।  আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য বিভিন্ন স্থানে ছুটে বেড়াতে হয...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স ব্যবহারিক অভিজ্ঞতা ১১০০০কিমি নিশান মণ্ডল
2021-07-14

আমার পেশাগত প্রয়োজনে আমাকে এদিয়ে ৩য় বার আমার মোটরসাইকেল পরিবর্তন করতে হলো। আমি স্বাস্থ্যবিভাগের একজন কর্মী আর ...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - জুয়েল রানা
2019-10-08

সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুয়েল রানা। সাধারণ যাতায়াতের জন্যই আমি হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসির মোটরসাইকেল কিন...

Bangla English
হিরো এইচ এফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - রাব্বিকুল ইসলাম
2019-10-04

আমার আগে থেকেই হিরো কোম্পানির মোটরসাইকেল খুব পছন্দের ছিল। তাই মোটরসাইকেল কেনার সময় আমি সরাসরি হিরো মোটরসাইকেল...

Bangla English
হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল রিভিউ - এনামুল হক
2018-01-04

আমি মোঃ এনামুল হক পেশায় একজন প্রভাষক। কলেজে যাতায়াত এবং ঘুরাঘুরি জন্য আমি একটি বাহনকে খুব মিস করতাম সেটা হল মোটর...

Bangla English
2015-06-17

...

English


Filter