Sunra
Yamaha Banner
Search

বাজাজ পালসার নিওন মোটরসাইকেল রিভিউ - আব্দুল্লাহ আল মাশরাফি

English Version
2020-03-31

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Bajaj-Pulsar-Neon-user-review-by-Abdullah-Al-Mashrafe

আমি আব্দুল্লাহ আল মাশরাফি । আমার বাইক রাইড করতে অনেক ভালো লাগে।আপনারা সকলেই জানেন যে বাজাজ হচ্ছে মোটরসাইকেল জগতে খুব পরিচিত একটি নাম। আমি যখন বাজাজ ব্র্যান্ডের বাইক ব্যবহার করা শুরু করলাম তখন থেকেই এই ব্র্যান্ডের প্রতি একটা আস্থা তৈরি হল। আমি বাজাজ ব্র্যান্ডের সেই বাইকটা অনেক দিন যাবত ব্যবহার করলাম এবং আমার কাছে বাইকের পারফরমেন্স, মাইলেজ, সার্ভিস ইত্যাদি অনেক কিছু ভালো লেগেছে। এরপর যত দিন যায় ততই আমার আপডেট বাইকের দিকে নজর পড়ে। এক সময় দেখলাম যে বাজাজ পালসার নিওন বাংলাদেশের বাজারে আসে এবং পালসার নিওন এর ক্ল্যাসিক্যাল লুক দেখে আমার খুব ভালো লেগে যায়। বাজেটের দিক থেকে এই বাইকটা আমার বাজেটের সাথে মিলে যায় । সব মিলিয়ে আমার কাছে এই বাইকটা আমার জন্য পারফেক্ট বলে মনে হয়েছে এবং আমি এটা ক্রয় করেছি । বাইকটি ক্রয় করা মাত্র ১০ দিন হয়েছে এবং প্যার ৩০০ কিমি রাইড করেছি ৫ দিনে। মোটের উপর বলতে গেলে আমার কাছে বাইকটি ব্যবহার করে খুব ভালো লেগেছে এবং আমার এই ভালো মন্দ লাগা বিষয়গুলো আপনাদের সাথে আজ শেয়ার করবো।

বাজাজ পালসার নিওন এর উল্লেখযোগ্য কিছু ভালো দিক
বাইকটি দেখতে খুবই মার্জিত এবং পালসার মডেল আমার খুব প্রিয়। এই বাইকটিতে পুরোনো পালসারের একটা অনুভূতি আছে যা সত্যিই অনেক ভালো লাগে আমার কাছে।

একদিনে ১০০ কিমি রাইড করেছি বুঝেছি যে এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাশাপাশি রেডি পিক আপ অনেক । ১০০ কিমি একদিনে রাইড করে আমার কোন খারাপ অনুভূতি হয়নি।

সাইড স্ট্যান্ট ইনডিকেটর দেওয়ার ফলে বাইকটির নিরাপত্তা আরও বেড়েছে। সাইড স্ট্যান্ড করা থাকলে বাইকটির ইঞ্জিন স্টার্ট নিবে না এবং একটা ইনডিকেটর জ্বলবে যা নিঃসন্দেহে অনেক ভালো একটা ফিচারস।
চালিয়ে অনেক আরামদায়ক এবং ফ্যামিলি নিয়ে খুব আরামের সাথে রাইড করা যায়।

বাইকটি রাইড করে আমি ১০ দিনে কোন মন্দ দিক খুজে পাইনি এবং এই স্বল্প সময়ের মধ্যে বাইকের মন্দ দিক খুঁজে পাওয়া একটু কঠিন।

এদিকে শহরের মধ্যে মাইলেজ পাচ্ছি ৪০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে পাচ্ছি ৪২ কিমি প্রতি লিটার। আমি আশাবাদী যে বাইকের মাইলেজ ব্রেক ইন পিরিয়ডের পর আরও অনেক বেশি হবে।

সব মিলিয়ে বলতে চাই যে বাজাজ পালাসার নিওন দেখতে খুব চমৎকার একটি বাইক এবং আমি রাইড করে বুঝতে পেরেছি যে বাইকটা অনেক ভালো। যদি কেউ পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই বলবো যে ভালো অভিজ্ঞতা নিতে হলে বাজাজ পালসার নিওন কিনুন। আজ এই পর্যন্তই । সবাই নিরাপদে বাইক রাইড করবেন।


Rate This Review

Is this review helpful?

Rate count: 2
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Pulsar 150 Neon

বাজাজ পালসার ১৫০ নিয়ন ৫৬০০ কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আকবর আলী সাগর
2021-02-06

মোটরসাইকেল ছাড়া বর্তমান সময়ে চলাফেরা করা খুব কষ্টকর বিশেষত যখন আপনি ঢাকায় বসবাস করছেন আর বাইরে সময় চলছে করোনা কা...

Bangla English
বাজাজ পালসার ১৫০ নিয়ন ৮,০০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা রাফি আদনান
2021-01-07

মোটরসাইকেল চালানোর সখটা অনেক ছোটকাল থেকেই তবে নিজের মোটরসাইকেল না হলে সেটা দিয়ে কোনভাবেই সখ পুরন করা যায় না। আমি...

Bangla English
বাজাজ পালসার ১৫০ নিয়ন ৩৫০০কিমি ব্যাবহারিক অভিজ্ঞতা আসিস কুমার দাস
2021-01-06

মোটরসাইকেল কেনার কথা চিন্তা করছিলাম অনেক দিন থেকেই, পছন্দও করে রেখেছিলাম কোনটা নিবো। ঠিক যখন আমি আমার মোটরসাইকে...

Bangla English
বাজাজ পালসার ১৫০ নিয়ন ব্যাবহারিক অভিজ্ঞতা আকবর আলী সাগর
2020-07-21

পালসার সিরিজ বাংলাদেশের জনপ্রিয় একটি মোটরসাইকেল সিরিজ। এই মডেলটি বাংলাদেশের মার্কেটে অত্যান্ত জনপ্রিয়। আমি য...

Bangla English
বাজাজ পালসার নিওন মোটরসাইকেল রিভিউ আবু বক্কর সিদ্দিক
2020-07-06

পেশাগতভাবে চিকিৎসক হউয়ায় লকডাউনের মধ্যেও আমাকে অনেক বেশি ছুটাছুটি করতে হয়েছে এবং আমাকে সর্বদা নিরাপদ দুরুত্বে...

Bangla English
বাজাজ পালসার নিওন মোটরসাইকেল রিভিউ - আব্দুল্লাহ আল মাশরাফি
2020-03-31

আমি আব্দুল্লাহ আল মাশরাফি । আমার বাইক রাইড করতে অনেক ভালো লাগে।আপনারা সকলেই জানেন যে বাজাজ হচ্ছে মোটরসাইকেল জগ...

Bangla English
বাজাজ পালসার নিওন মোটরসাইকেল রিভিউ - রাফি আদনান
2020-02-02

আমার বাইক চালানোর শুরুটা হয় টিভিএস মেট্রো দিয়ে যা আমি অনেকদিন ব্যবহার করেছি। সত্যি বলতে সেই বাইকটা খুব খারাপ ছি...

Bangla English
বাজাজ পালসার নিওন মোটরসাইকেল রিভিউ - আশীষ কুমার দাস
2020-01-06

বাইক কেনার কথা যখনই ভাবতাম আমার মাথায় সবার আগে আসতো আপডেট বাইক কেনার কথা কিন্তু আবার বাজেটের কথা ভেবে কিছুটা পিছ...

Bangla English
Filter