Sunra
Yamaha Banner
Search

Bajaj Pulsar N160 ব্যবহার অভিজ্ঞতা – শাহারিয়ার কবির

English Version
2023-06-18

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km

bajaj-pulsar-n160-user-review-by-sahariar-kobir-1687084146.webp

আমি বাজাজ বাইকের অনেক বড় ফ্যান বলতে পারেন কারণ আমি Bajaj Pulsar NS160 পুর্বে ব্যবহার করতাম এবং সেই বাইকটি ছিলো আমার প্রথম বাইক। অনেক দিন Pulsar NS160 ব্যবহার করে দেখলাম যে বাজারে নতুন বাইক নিয়ে আসছে বাজাজ যার নাম Bajaj Pulsar N160 । বাইকটা দেখে আমার কাছে অনেক ভালো লাগে এবং সেটা কেনার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলি। এখন আমি Bajaj Pulsar N160 বাইকটা ব্যবহার করছি এবং বলতে গেলে এই বাইকটার ব্যবহার অভিজ্ঞতা অনেক ভালো। আজকে আমি আপনাদের সাথে স্বল্প আকারে আমার এই ব্যবহার অভিজ্ঞতার ভালো মন্দ দিক শেয়ার করবো।

Bajaj Pulsar N160 বাইকের ভালো দিকের মধ্যে যা যা পেয়েছি
বাইকটার ডিজাইন আমার কাছে অনেক ভাল লেগেছে কারণ এই সেগমেন্টের মধ্যে আমি ভিন্নধর্মী এক ডিজাইন খুঁজে পাই এই বাইকের মধ্যে।

ডুয়াল চ্যানেল এবিএস থাকার ফলে ব্রেকিং এর দিক থেকে আমি অনেক আত্মবিশ্বাস পাই এবং স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারি।

বাইকের হাই স্পীড বা লো স্পীডে আমি লক্ষ্য করেছি যে এর স্ট্যাবিলিটি অনেক ভালো এবং আমি খুব ভালোভাবেই রাইড করতে পারি।

সিটিং পজিশন ও হ্যান্ডেলবারের কম্বিনেশনটা দারুন লেগেছে যার ফলে আমি খুব আরামে রাইড করতে পারি।

ইঞ্জিন পারফরমেন্স অনেক স্মুথ।

সাসপেনশন যথেষ্ট ভালো মানের দেওয়া আছে যেটা আমি রাইড করে বুঝতে পেরেছি ।

প্রজেকশন হেডল্যাম্প এর আলো অনেক বেশি এবং রাতে খুব ভালো সাপোর্ট পাই এর থেকে।

Bajaj Pulsar N160 বাইকের মন্দ দিকের মধ্যে যা যা পেয়েছি
বাইকের ওজন অনেক বেশি মনে হয়েছে কারন আমি যখন ট্র্যফিকে আটকে থাকি তখন বুঝতে পারি যে আসোলেই অনেক ভারী তবে এই ভারির জন্য রাইড করে আবার অনেক ভালো মনে হয়।

এদিকে লুকিং গ্লাস এর সাইজটা আমার কাছে বেশ বড় মনে হয়েছে যা শহরের রাস্তায় চলাচল করতে ডানে বামে লেগে যায়।

সব মিলিয়ে Bajaj Pulsar N160 এখন পর্যন্ত ব্যবহার করে আমি সন্তুষ্ট। ধন্যবাদ সবাইকে।

Rate This Review

Is this review helpful?

Rate count: 10
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Pulsar N160

Bajaj Pulsar N160 ব্যবহার অভিজ্ঞতা তহিদুল ইসলাম
2024-08-15

বাইককে কম ভালোবাসে এমন মানুষ হয়তো খুব কম আছে । আমি বাইক প্রেমিদের মধ্যে একজন শুরু থেকে বাইককে রাইড করতে ভালোবাসি...

Bangla English
Bajaj Pulsar N160 ব্যবহার অভিজ্ঞতা – শাহারিয়ার কবির
2023-06-18

অনেক দিন Pulsar NS160 ব্যবহার করে দেখলাম যে বাজারে নতুন বাইক নিয়ে আসছে বাজাজ যার নাম Bajaj Pulsar N160 । বাইকটা দেখে আমার কাছে অনেক ভা...

Bangla English
Bajaj Pulsar N160 বাইকের মিটারে কি কি ফিচারস রয়েছে
2023-02-16

খুব সম্প্রতি সময়ে বাজারে এসেছে Bajaj Pulsar N160, এই বাইক যখন আসে তখন থেকেই এর ফিচারস নিয়ে বাইকারদের অনেক আগ্রহ দেখা যায়। বা...

Bangla English
ইনফিনিটি মিটারের ফিচারসগুলো আমার খুব উপকারে আসে – বাজাজ পালসার এন১৬০ ব্যবহারকারী সঞ্জয়
2023-02-12

এই বাইকটি আমার কাছে পছন্দ হয়েছে লুকস দেখে, এদিকে আমার অন্য একটি বাইক কেনার কথা ছিলো কিন্তু Pulsar N160 দেখে আমার খুব পছন্দ...

Bangla English
এই সেগমেন্টে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং আমাকে আকৃষ্ট করেছে – নাদিম মল্লিক
2023-02-11

বাজাজ খুব সম্প্রতি সময়ে তাদের ১৬০ সিসি সেগমেন্টে যুক্ত করেছে Bajaj Pulsar N160 । এই বাইকটা আমার কাছে যখন ইন্ডিয়ার বাজারে আসে...

Bangla English
Bajaj Pulsar N160 ফিচার রিভিউ:
2023-01-17

বর্তমান সময়ে বাজাজ পালসার সিরিজের কোন পরিচিতির প্রয়োজন পড়ে না, বছরের পর বছর ধরে এই সিরিজটি নতুন ডিজাইন এবং ফিচ...

Bangla English
Filter