Sunra
Yamaha Banner
Search

বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - নাজমুল হোসেন

English Version
2019-12-29

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For0 to 3 months
Ridden for0-1000km


Bajaj-Platina-100-user-review-by-Najmul-Hossain

আমি মনে করি, যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল বাহনটি সব সময়ই খুব ভাল একটি মাধ্যম। আমার বাজাজ ব্র্যান্ডের প্রতি আস্থা বেশি, সেই কারণে আমি মোটরসাইকেল কিনার সময় বাজাজ প্লাটিনাকে বেছে নিয়েছি। আমি আগে থেকেই জানতাম, এই প্লাটিনা বাইকের তেল খরচ খুব কম এবং এটি অনেক টেকসই একটি মোটরসাইকেল। তাই আমি নিশ্চিত মনে পছন্দ করে বাজাজ প্লাটিনা ১০০ সিসি কিনেছি। আমি এই মোটরসাইকেলটি ১ মাস ব্যবহার করে ৯০০ কিমি পথ চালিয়ে আজকে আমার অভিজ্ঞতা গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এই ১ মাস আমার মোটরসাইকেলটি চালিয়ে মন্দ কোন দিক খুঁজে পাইনি। আমার মোটরসাইকেলের সিটিং পজিশন বেশ বড়। এর সিটের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন মোটামুটি ভাল। আমি হাই স্পিডে ৬৫ গতিতে চালিয়ে দেখেছি কোন প্রকারের ভাইব্রেশন ছাড়াই চলতে পারি। এছাড়া আমি আগের ভার্শনের বাজাজ প্লাটিনার সাথে বর্তমানের প্লাটিনা মোটরসাইকেলে বশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। যেমন, এর হেড লাইটের ডিজাইন সম্পূর্ণ নতুন। মোটরসাইকেলটির গ্রাফিক্যাল ডিজাইন থেকে শুরু করে টায়ার পর্যন্ত সব কিছুই সম্পূর্ণ নতুন কোয়ালিটির। যেগুলো দেখতেও অনেক সুন্দর। এই মোটরসাইকেলটির দামটা আমার সাধ্যের মধ্যেই ছিল।

ভাল দিকঃ-
- তেল খরচ খুব কম।
- বাইকটিতে নতুন নতুন ফিচারস যুক্ত হয়েছে।
- হেড লাইটের ডিজাইন সম্পূর্ণ নতুন।
- সিটিং পজিশন বেশ বড়।
- এর বিল্ড কোয়ালিটি অনেক মজবুত।
- দামটা সাধ্যের মধ্যেই রয়েছে।

মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের প্রধান কারণ হল, এর তেল খরচ খুব কম। বাইকটি কিনার আগেই আমি মাইলেজ বিষয়ে নিশ্চিত ছিলাম। এখন বাইকটি ব্যবহার করে দেখছি, ভাল মাইলেজ পাবার আশায় বাজাজ প্লাটিনা কিনে আমি কোন ভূল করিনি।
মাইলেজ সিটিঃ ৫৫ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬৫ কিমি।
আমার মোটরসাইকেলটির ইঞ্জিনটা খুব শক্তিশালী। এটি বেশিক্ষণ চালালেও এর ইঞ্জিন তেমন ওভার হীট হয় না। ইঞ্জিনের শব্দটা চমৎকার। এর সাসপেনশন গুলো মোটামুটি ভাল। খারাপ রাস্তায় একা চালালেও খুব বেশি ঝাকুনি অনুভব করি না। আমার এই বাইকের কন্ট্রোল মোটামুটি ভাল। এর সামনের এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। আমি শোরুমের পরামর্শ অনুযায়ী সঠিক সময় মত এই মোটরসাইকেলটি সার্ভিসিং করাই। সেই জন্য এখন পর্যন্ত মন্দ কোন দিক খুঁজে পাইনি। পরিশেষে বলবো, সাধ্যের মধ্যে তেল সাশ্রয়ী বাইক হচ্ছে আমার এই বাজাজ প্লাটিনা ১০০ সিসি। এমন কম বাজেটে এই মোটরসাইকেলটি ব্যবহার করে দেখতে পারেন। সত্যিই এর পারফর্মেন্স খুবই ভাল। সবাইকে ধন্যবাদ।


Rate This Review

Is this review helpful?

Rate count: 7
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Platina 100 ES

Bajaj Platina 100 ES - ফিচারস রিভিউ
2026-01-08

Bajaj Platina 100 ES বাইকটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের কমিউটার বাইকের বাজারে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এটি মাইলেজ, আ...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - নাজমুল হোসেন
2019-12-29

আমি মনে করি, যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল বাহনটি সব সময়ই খুব ভাল একটি মাধ্যম। আমার বাজাজ ব্র্যান্ডের প্রতি আস...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - রকি
2019-12-29

আমার দৈনন্দিন কাজে যাতায়াতের জন্য ১টি বাইক খুব অনুভব করি। যার মাধ্যমে আমি প্রতিনিয়ত ইচ্ছা স্বাধীন ভাবে যাতায়াত...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - আশিকুর রহমান
2019-10-03

অফিসের বিভিন্ন কাজ এবং পরিবার নিয়ে ঘুরাফেরা করার জন্য একটি বাইক খুবই দরকার ছিলো। কারণ অফিসের কাজের জন্য আমাকে ব...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - রাশিদুল ইসলাম
2019-09-28

যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল বাহনটি সব সময়ই একটি ভাল মাধ্যম। আমি একটি এনজিওতে চাকুরী পাওয়ার পর পরই ভাবলাম এখন...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - আব্দুল আজিজ
2019-08-24

অফিসে যাতায়াতের জন্য আমার একটি মোটরসাইকেলের খুবই দরকার ছিল পাশপাশি যে মোটরসাইকেলটি কিনবো তার মাইলেজ অবশ্যই ভ...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - সিদ্দিক
2019-08-05

সরাসরি বলতে গেলে বাইক কেনার পেছনে তেমন কোন আবেগতাড়ীত গল্প আমার নেই কারন আমার বাড়ি শহর থেকে কিছুটা দূরে এবং আমাকে...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - শামীম আক্তার রনি
2019-08-04

পেশাগত দিক দিইয়ে আমি পানি উন্নয়ন বোর্ডে চাকুরী করি এবং আমার বাড়ি থেকে আমার অফিস দূরে হউয়ায় বহুদিন আগে থেকেই একটা...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - মাহাবুব হোসেন
2019-07-03

বাজাজ প্লাটিনা ১০০ সিসির মোটরসাইকেলটি আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল। কিন্ত আমি ১ বছর আগে এটি কিনি। এটি আমার জীবন...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - তোফাজ্জল হোসেন
2019-06-11

বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি কিনেছি মূলত শখের বসে। আমি ভাল মাইলেজ পাবার আশায় ১০০ সিসির বাইক কিনেছি। এট...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - রাসিদুল ইসলাম
2019-04-07

যাতায়াতের জন্য মোটরসাইকেল সব সময়ই একটি ভাল মাধ্যম। আমি একটি এনজিওতে চাকুরী করি। তাই প্রতিনিয়ত আমাকে অনেক যাতায়...

Bangla English
Filter