Sunra
Yamaha Banner
Search

বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - মাহাবুব হোসেন

English Version
2019-07-03

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for5000-10000km


Bajaj-Platina-100-user-review-by-Mahabub-Hossen

বাজাজ প্লাটিনা ১০০ সিসির মোটরসাইকেলটি আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল। কিন্ত আমি ১ বছর আগে এটি কিনি। এটি আমার জীবনের ২য় বাইক। এই মোটরসাইকেলটি কিনার মূল উদ্দেশ্য হল এটিতে সেল্ফ রয়েছে, যা আগের ভার্শনের কোন বাজাজ প্লাটিনা বাইকে ছিল না। তাই আমি এই মোটরসাইকেল কিনার সিদ্ধান্ত নিয়েছিলাম। আগের ভার্শনের প্লাটিনার সাথে আমার এই প্লাটিনা মোটরসাইকেলের গ্রাফিক্স ডিজাইন, হেড লাইট, সুইচ, চাকা, ইত্যাদির বেশ পার্থক্য রয়েছে। এই মোটরসাইকেলের সিটিং পজিশন বেশ বড়। তাই পরিবার নিয়ে খুব আরামের সাথে আমি যাতায়াত করতে পারি। সিটের সাথে হ্যান্ডেলবারের কম্বিনেশন মোটামুটি ভাল। এই মোটরসাইকেলটির সামনের এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে। এই ব্রেক গুলো মোটামুটি ভাল। তবে এর সাসপেনশন গুলো তেমন ভাল কাজ করে না। খারাপ রাস্তায় অনেক ঝাঁকুনি লাগে। ৭০ গতির উপরে তুললে মোটরসাইকেলটি ভাইব্রেট করে। এছাড়া রাতে মোটরসাইকেলটি চালিয়ে দেখেছি এর হেড লাইটে অনেক আলো হয়। এর সুইচ গুলো দেখতে অনেক সুন্দর। এই মোটরসাইকেলটির বডির প্লাস্টিক গুলো অনেক মজবুত। এর বিল্ড কোয়ালিটি মজবুত রয়েছে। আমি এযাবৎ ১ বছর যাতায়াত করে প্রায় ৭,০০০ কিমি পথ চালিয়েছি।

ভাল দিকঃ-
১/ গ্রাফিক্স ডিজাইন গুলো নতুন,
২/ সেল্ফ রয়েছে,
৩/ তেল খরচ খুব কম,
৪/ ইঞ্জিন পারফরমেন্স চমৎকার,
৫/ সিটিং পজিশন বড়,
৬/ দামটা সঠিক রয়েছে।

মন্দ দিকঃ-
১/ সাসপেনশন গুলো তেমন ভাল না,
২/ হাই স্পীডে ভাইব্রেশন করে।

মোটরসাইকেলটি পছন্দের কারণ?
এই মোটরসাইকেলটি পছন্দের মূল কারণ হচ্ছে শোরুমে মোটরসাইকেলটি নতুন এসেছে এবং সেল্ফ যুক্ত আছে। বিশেষ করে এই সেল্ফ থাকায় মোটরসাইকেলটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়।

মাইলেজ সিটিঃ ৫৫ কিমি।
মাইলেজ হাইওয়েঃ ৬৫ কিমি।

আমার এই মোটরসাইকেলের ইঞ্জিন পারফরমেন্স অনেক ভাল। এর ইঞ্জিনটা শক্তিশালী এবং এর ইঞ্জিনের শব্দটাও অনেক সুন্দর। তেমন কোন সমস্যা ছাড়াই আমি ১ টি বছর পার করে দিলাম। এই মোটরসাইকেলের সাহায্যে আমি সকল প্রকারের যাতায়াত করতে পারি। পরিশেষে বলবো, আমার এই বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটির ডিজাইন, মাইলেজ, ইঞ্জিন পারফরমেন্স,কন্ট্রোল, দাম সব কিছুই বিবেচনা করে আপনারা এটি ব্যবহার করে দেখতে পারেন, আশা করি আমার মত আপনারাও অনেক ভাল অনুভূতিই পাবেন। এমন তেল সাশ্রয়ী মোটরসাইকেল এর আগে আমি ব্যবহার করিনি। তবে সবাইকে বলবো, মোটরসাইকেলে সব সময় ভাল অয়েল ব্যবহার করবেন। তাহলে সর্বদা অনেক ভাল পারফরমেন্স পাবেন। সবাইকে ধন্যবাদ।


Rate This Review

Is this review helpful?

Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj Platina 100 ES

Bajaj Platina 100 ES - ফিচারস রিভিউ
2026-01-08

Bajaj Platina 100 ES বাইকটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের কমিউটার বাইকের বাজারে একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এটি মাইলেজ, আ...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - নাজমুল হোসেন
2019-12-29

আমি মনে করি, যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল বাহনটি সব সময়ই খুব ভাল একটি মাধ্যম। আমার বাজাজ ব্র্যান্ডের প্রতি আস...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - রকি
2019-12-29

আমার দৈনন্দিন কাজে যাতায়াতের জন্য ১টি বাইক খুব অনুভব করি। যার মাধ্যমে আমি প্রতিনিয়ত ইচ্ছা স্বাধীন ভাবে যাতায়াত...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - আশিকুর রহমান
2019-10-03

অফিসের বিভিন্ন কাজ এবং পরিবার নিয়ে ঘুরাফেরা করার জন্য একটি বাইক খুবই দরকার ছিলো। কারণ অফিসের কাজের জন্য আমাকে ব...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - রাশিদুল ইসলাম
2019-09-28

যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল বাহনটি সব সময়ই একটি ভাল মাধ্যম। আমি একটি এনজিওতে চাকুরী পাওয়ার পর পরই ভাবলাম এখন...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - আব্দুল আজিজ
2019-08-24

অফিসে যাতায়াতের জন্য আমার একটি মোটরসাইকেলের খুবই দরকার ছিল পাশপাশি যে মোটরসাইকেলটি কিনবো তার মাইলেজ অবশ্যই ভ...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - সিদ্দিক
2019-08-05

সরাসরি বলতে গেলে বাইক কেনার পেছনে তেমন কোন আবেগতাড়ীত গল্প আমার নেই কারন আমার বাড়ি শহর থেকে কিছুটা দূরে এবং আমাকে...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ইএস মোটরসাইকেল রিভিউ - শামীম আক্তার রনি
2019-08-04

পেশাগত দিক দিইয়ে আমি পানি উন্নয়ন বোর্ডে চাকুরী করি এবং আমার বাড়ি থেকে আমার অফিস দূরে হউয়ায় বহুদিন আগে থেকেই একটা...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - মাহাবুব হোসেন
2019-07-03

বাজাজ প্লাটিনা ১০০ সিসির মোটরসাইকেলটি আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল। কিন্ত আমি ১ বছর আগে এটি কিনি। এটি আমার জীবন...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - তোফাজ্জল হোসেন
2019-06-11

বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি কিনেছি মূলত শখের বসে। আমি ভাল মাইলেজ পাবার আশায় ১০০ সিসির বাইক কিনেছি। এট...

Bangla English
বাজাজ প্লাটিনা ১০০ মোটরসাইকেল রিভিউ - রাসিদুল ইসলাম
2019-04-07

যাতায়াতের জন্য মোটরসাইকেল সব সময়ই একটি ভাল মাধ্যম। আমি একটি এনজিওতে চাকুরী করি। তাই প্রতিনিয়ত আমাকে অনেক যাতায়...

Bangla English
Filter