Sunra
Yamaha Banner
Search

বাজাজ সিটি১০০ ইএস ৮৬৭৩কিমি ব্যবহারিক অভিজ্ঞতা

English Version
2021-02-27

Rating Parameters (out of 10)

Design

Comfort

Fuel Efficiency

Technology

Value For Money

About The Reviewer

Owned For1 Year+
Ridden for5000-10000km

bajaj-ct100-es-8673km-riding-experiences-by-md-tarek-hossain.jpg
মোটরসাইকেল চালানোর সখ না নেশাটা অনেক ছোট থেকেই আর এর পেছনের কথা বলতে গেলে অবশ্যই আমাকে আমার গ্রামের কথা বলতে হবে কারন এখান থেকে সবাইকে স্বাধীনভাবে যোগাযোগ করতে হলে বা কোথাও যেতে আসতে হলে মোটরসাইকেল ভিন্ন অন্য কোন উপায় নাই। একথাও সত্য যে আমাদের গ্রামে কমবেশি প্রতিটা বাড়িতেই এখন একটা করে মোটরসাইকেল আছে।
অনেক ছোট থেকেই দেখে আসছি যে যারা মোটরসাইকেল ব্যবহার করে তাদের অধিকাংশই বাজাজ ব্রান্ডের মোটরসাইকেল ব্যবহার করে আর আমি নিজেও বাজাজ মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল চালানো শিখেছি সে থেকেই মনে মনে ভাবতাম যে মোটরসাইকেল কিনলে অবশ্যই বাজাজের মোটরসাইকেলই কিনবো।

সে ক্ষেত্রে আমার বাড়ির প্রয়োজন তো বটেই সাথে আবার আমার চাকুরীর প্রয়োজনে মোটরসাইকেল ছাড়া আমি একেবারেই অচল। আমার সাধারন প্রয়োজনের কথা মাথায় রেখে আমি বাজাজের কমিউটার সেগমেন্টের অন্যতম মডেল বাজাজ সিটি১০০ ইএস মডেলটা কেনার সিদ্ধান্ত নিই কারন আমি আগে থেকে জানতাম এই বাইকটা মাইলেজের দিক দিয়ে আমাকে সবসময় সেরা পারফরমেন্স দিবে এবং বাস্তবে আমি খেয়াল করে দেখেছি এই বাইকটা আমাকে বর্তমানে মাইলেজ দিচ্ছে ৬০-৬৫ কিলোমিটার প্রতি লিটার।

বলে রাখা ভাল যে আমার কাছে আমার এই মোটরসাইকেলটার বয়স প্রায় ১৫ মাস আর ১৫ মাসে আমি এই বাইকটা চালিয়েছি ৮৬৭৩ কিলোমিটার চালিয়েছি। আমি যে পরিমান আমার মোটরসাইকেলটা চালিয়েছি তাতে এর কোনকিছু জানতে বা বুঝতে আর বাকি নেই বললেই চলে।

আমি এই বাইকটা যে আশা নিয়ে কিনেছিলাম তার সবই আমি পাচ্ছি তবে কয়েকটি দিক আমার কাছে একটু ভিন্ন বলে মনে হয়েছে তার মধ্যে অন্যতম হলোঃ

-ফুয়েল ট্যাংক ঠিক কত লিটার তেল ধরতে এটা আমি ধরতে পারছি না কারন কোন পাম্পে ৮ লিটারে ভরে যায় আবার কোন পাম্পে গেলে ১০ লিটার দিয়ে দেয়, এখন সমস্যা ফুয়েল ট্যাংকে না কি পেট্রোল পাম্পের তেলের মাপে ঠিক বুঝছি না।
-গিয়ার শিফটিং এ একটু সমস্যা হচ্ছে। এটা স্মুদ না গিয়ার চেঞ্জ করতে গেলে অনেক সময় বাজে রকমের শব্দও সহ্য করতে হচ্ছে।
-আর ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার সমস্যাটা তেমন সচরাচর না কিন্তু আমি খেয়াল করি চলতে চলতে বন্ধ হয়ে যাওয়াটা, শোরুমে এই সমস্যার কথা বলেছিলাম তারা বলেছে এটা তেমন কোন সিরিয়াস সমস্যা না।

এখন পর্যন্ত আমি বাইকটা একদিনে একটানা চালিয়েছি ১৫০ কিলোমিটার আর সর্বোচ্চ গতি উঠিয়েছি ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা যেখানে উল্লেখ করার মত তেমন কোন সমস্যা আমি টের পায় নি।

ওপরে উল্লেখ করা দুয়েকটি সমস্যা বাদে আমি আমার বাজাজ সিটি১০০ ইএস বাইকটা থেকে ঠিক তেমনই পারফরমেন্স পাচ্ছি যেমনটা বাজাজের একটি মোটরসাইকেল থেকে আমার পাওয়ার কথা। আমি আশা করছি সামনে দিনে আমি এর থেকেও ভাল পারফরমেন্স পাবো।

Rate This Review

Is this review helpful?

Rate count: 1
Ratings:
Rate 1
Rate 2
Rate 3
Rate 4
Rate 5

More reviews on Bajaj CT100 ES

Bajaj CT100 ES ফিচারস রিভিউ
2026-01-08

Bajaj CT100 ES মডেলটি বিশেষ করে যারা প্রতিদিনের যাতায়াতের জন্য একটি সাশ্রয়ী, টেকসই এবং অসাধারণ মাইলেজ দিতে সক্ষম বাইক খ...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ব্যবহারিক অভিজ্ঞতা সান্ত
2021-08-23

আমি ছোটবেলা থেকেই শুনেছি যে বাজাজ খুব ভালো একটি ব্র্যান্ড এবং আমাদের দেশে তার বাইকগুলো খুবই জনপ্রিয়। আমি আমার আ...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ব্যবহারিক অভিজ্ঞতা ৯০০০কিমি অভিজ্ঞতা
2021-08-09

চলাচলের জন্য বাইকের বিকল্প আর অন্য কোন যানবাহন হতে পারে না। কারণ আমি লক্ষ্য করে দেখেছি যে এই বাইকের মধ্যে একটা অনা...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ব্যবহারিক অভিজ্ঞতা ৫০০০কিমি অভিজ্ঞতা শাহরুল ইসলাম
2021-08-08

১০০সিসির মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বাইক রয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি যে বাংলাদেশের বাজারে ১০০সি...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ৬০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা কামরুল ইসলাম
2021-03-01

আমার চাকুরী এবং শহর থেকে বাড়ি দূরে হউয়ায় এমন একটা মোটরসাইকেলের প্রয়োজন ছিল যা দিয়ে আমি কাছের দুরের সকল পথে অল্প খর...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ৮৬৭৩কিমি ব্যবহারিক অভিজ্ঞতা
2021-02-27

মোটরসাইকেল চালানোর সখ না নেশাটা অনেক ছোট থেকেই আর এর পেছনের কথা বলতে গেলে অবশ্যই আমাকে আমার গ্রামের কথা বলতে হবে ...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ২০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা শেখ মুক্তা
2021-02-24

বাড়ীর প্রয়োজনে একটা মোটরসাইকেল দরকার ছিল আর এই দরকারের অন্যতম কারন হলো আমি এবং আমার পরিবার হলো মফস্বল এলাকার বাস...

Bangla English
বাজাজ সিটি১০০ ইএস ৫০০০কিমি ব্যবহারিক অভিজ্ঞতা মোঃ হাবিব আলী
2021-02-22

কর্মজীবনে প্রবেশ করার পরেই মোটরসাইকেল চালানো শেখাটা আবশ্যক হয়ে পড়ে এবং সে কারনে আর অন্য কোনকিছু চিন্তা না করে ভয়...

Bangla English
বাজাজ সিটি১০০ মোটরসাইকেল রিভিউ - একলাসুর রহমান
2020-05-25

আমার পরিবারের বসবাস মফস্বল এলাকায় আর আমার পরিবারের মুল অর্থনৈতিক চালিকা শক্তি হল কৃষিকাজ যার জন্যে আমাদের প্রা...

Bangla English
Filter