Sunra
Yamaha Banner
Search

বাংলাদেশের বাজারে Suzuki Gixxer এর দাম এপ্রিল ২০২২

2022-04-20

বাংলাদেশের বাজারে Suzuki Gixxer এর দাম এপ্রিল ২০২২

gixxer-price-in-bangladesh-1650443008.jpg
সুজুকি জিক্সার বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে একটি কালজয়ী সিরিজ। এই সিরিজটি শুরু থেকে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং আমরা দেখেছি যে এই সিরিজের বাইকের পোস্টারের সাথে জনপ্রিয় অভিনেতা সালমান খানের ছবি ছিলো । হয়তো সালমান ভক্ত, সুজুকি ভক্ত সব মিলিয়ে বাংলাদেশের বাইকাররা একটি বাইকটি এমনভাবে গ্রহন করেছেন যে এখন পর্যন্ত এই বাইকের মডেল বাংলাদেশের বাজারে রয়েছে এবং যুগের সাথে তাল মিলিয়ে তা আপডেট করে যাচ্ছে প্রস্তুতকারক কোম্পানী। আজকে আমারা আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশের বাজারে Suzuki Gixxer বাইকের যে সকল মডেল আছে সেগুলোর দাম এবং কিছু স্পেশাল ফিচারস নিয়ে । তাহলে চলুন বাইকের দামগুলো এক নজরে দেখে নেওয়া যাক।


Suzuki Gixxer


সুজুকির এই মডেলটি বাংলাদেশের বাজারে প্রথম এসেছিলো এবং এই বাইকের নেকেড স্পোর্টস লুক, ইঞ্জিন শক্তি এবং অন্যান্য ফিচারস গ্রাহকদের মুগ্ধ করে।


বাংলাদেশের বাজারে Suzuki Gixxer বাইকের দাম ১,৭৬,৭৫০ টাকা।


Suzuki Gixxer 155 2019


সুজুকির এর Suzuki Gixxer 155 2019 মডেলটি Suzuki Gixxer এর পরে বাংলাদেশের বাজারে আসে এবং এই বাইকের আকর্ষণীয় ডিজাইন, অত্যাধুনিক সব ফিচারস গ্রাহকদের অনেক মুগ্ধ করে যার ফলে এটি খুব অল্প সময়ের মধ্যে সবার নজরকাড়ে।


বাংলাদেশের বাজারে এই Suzuki Gixxer 155 2019 বাইকের দাম ২,২৪,৯৫০ টাকা।


Suzuki Gixxer 155 Fi ABS


পূর্বের মডেলের ন্যায় এই মডেলের সাথে একই ডিজাইন ও ফিচারস রাখা হয়েছে এবং গ্রাহকদের আরও বেশি আকৃষ্ট করতে তারা এই বাইকের সাথে নতুন এফআই ও এবিএস প্রযুক্তি নিয়ে এসেছে।


বাংলাদেশের বাজারে Suzuki Gixxer 155 Fi ABS বাইকের দাম ২,৪৬,৯৫০ টাকা ।


Suzuki Gixxer ABS


লোকাল মার্কেটে এই বাইকের অনেক চাহিদা থাকার কারণে গ্রাহকদের চাহিদা মোতাবেক সুজুকি কোম্পানী তাদের বাইকগুলো বিভিন্ন ফিচারস দিয়ে বাজারে নিয়ে আসে। বর্তমানে এই Suzuki Gixxer ABS বাইকটির ফিচারস ও অন্যান্য সব কিছু পূর্বের Suzuki Gixxer 155 মডেলের মতই এবং গ্রাহকদের ভালো ব্রেকিং নিশ্চিত করতে এখানে ABS দেওয়া হয়েছে।


বাংলাদেশের বাজারে Suzuki Gixxer ABS বাইকের দাম ২,৪৪,৯৫০ টাকা।


Suzuki Gixxer Carburetor


আমরা অনেকে মডেলের Suzuki Gixxer বাইক দেখলাম এবং গ্রাহকদের জন্য Suzuki ব্র্যান্ড আরেকটি অপশন রেখেছে তা হল কারবুরেটর ভার্শন। এই বাইকের অন্যান্য সব ফিচারস Suzuki Gixxer মডেলের মতই আছে এবং কারবুরেটর সংযুক্ত আছে।


বাংলাদেশের বাজারে Suzuki Gixxer Carburetor বাইকের দাম ২,২৫,৯৫০ টাকা।


আমরা দেখলাম যে , বাংলাদেশের বাজারে বিদ্যমান যে সুজুকির বাইকগুলো রয়েছে সেগুলোর দাম ১,৭৬,৭৫০ টাকা থেকে শুরু করে ২,৪৬,৯৫০ টাকা পর্যন্ত আছে। আপনারা আপনাদের পছন্দের সুজুকি বাইক বাজেট অনুযায়ী পছন্দ করতে পারেন।


 

Bike News

Bengali year begin with the joy of Baisakhi with Yamaha
2026-04-05

Yamaha always wants to be with the joy and celebration of the people of the country and reorganizes the price list of each of ...

English Bangla
Yamaha extends Eid offer to extend Eid joy
2026-03-25

People across the country are still in the throes of Eid-ul-Fitr, the biggest religious festival of Bangladesh, and to prolong...

English Bangla
Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla


Filter