Sunra
Yamaha Banner
Search

নতুন বাজাজ ডিস্কভার নতুন ফিচারস নতুন উচ্ছ্বাস

2021-07-18

নতুন বাজাজ ডিস্কভার নতুন ফিচারস নতুন উচ্ছ্বাস

1626590561_New-Bajaj-Discover-news.jpg
আকর্ষণীয় নতুন সব ফিচারে সমৃদ্ধ নতুন বাজাজ ডিস্কভার ১১০ ও ১২৫, রাইডিং এর আনন্দকে বাড়িয়ে তুলবে বহুগুণ! বাংলাদেশের মটোরসাইকেল প্রেমিকদের নিকট ডিস্কভার একটি সুপরিচিত এবং সর্বাধিক বিক্রিত মটোরসাইকেলের নাম। সেরা মাইলেজ, প্রিমিয়াম সিটিং, নতুন কালার স্কিমের নতুন ডিস্কভার পূর্বের ন্যায় স্বল্প দামেই, হাতের নাগালেই থাকছে সবার।
কী কী আপডেট থাকছে এই নতুন ডিস্কভারে?

ডিজিটাল কনসোলের সাথে থাকছে গিয়ার শিফট গাইড ও গিয়ার ইন্ডিকেটর, চালক এখন মোটরসাইকেলটি কোন গিয়ারে চলছে এবং কোন গিয়ারে চালানো উচিত তা খুব সহজেই নির্ধারণ করতে পারবেন, যার ফলে গিয়ার শিফটিং হবে পূর্বের থেকে অনেক সহজ।
কম্ফোর্টেকের আরামদায়ক কুইল্ট লম্বা সিট এবার ডিস্কভারে যুক্ত করা হয়েছে । প্রিমিয়াম সিটিং-এ চালক এবং যাত্রী উভয়েই দীর্ঘযাত্রায়ও বেশ আরামের সাথে বসতে পারবেন এবং দীর্ঘ সময় স্বাচ্ছন্দে রাইড করতে পারবেন। এছাড়াও নতুন ডিস্কভারে যুক্ত করা হয়েছে ইন্টেলিজেন্ট সার্ভিস রিমাইন্ডার, যা সঠিক সময়ে সার্ভিসিং - এর কথা স্মরণ করিয়ে দিবে ।

অ্যাডভান্সড ডিটিএস - আই ইঞ্জিন, অ্যান্টি স্কিড্ ব্রেকিং সিস্টেম (সিবিএস) এর সাথে আরও থাকছে প্রশস্ত টিউবলেস টায়ারস, নাইট্রক্স সাসপেনশন, নতুন থ্রিডি লগো ও নতুন কালার স্কিম, যা নতুন ডিস্কভারেকে দেখতে আরও আকর্ষণীয়, ঝুঁকিমুক্ত ও দীর্ঘ সময় ধরে চালাতে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে ।
নতুন ডিস্কভার ১২৫ সিসি ভ্যারিয়্যান্টে ১২৪.৫ সিসির ইঞ্জিনে , ১১ পিএস এর পাওয়ার @ ৭৫০০ আরপিএম এবং ১১ এনএম টর্ক @ ৫৫০০ আরপিএম থাকছে , যা আরও শক্তিশালী করে তুলেছে নতুন ডিস্কভার ১২৫ মোটরসাইকেলটিকে । নতুন ডিস্কভার ১১০ সিসি ভ্যারিয়্যান্টে ১১৫.৪৫ সিসির ইঞ্জিনে, ৮.৬ পিএস এর পাওয়ার @ ৭০০০ আরপিএম এবং ৯.৮১ এনএম টর্ক @৫০০০ আরপিএম এর পাওয়ার দেওয়া হয়েছে ।
নতুন ডিস্কভার (১২৫ ও ১১০ সি সি ) - সবুজ -কালো, লাল-কালো, নীল-কালো ও লাল এই চারটি কালার ভ্যারিয়্যান্টে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে । সম্মানিত ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ই নতুন ডিস্কভার ১২৫ সিসি - ১,৩৩,৫০০ টাকা ও ১১০ সিসি - ১,১৮,৫০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে । ঈদ ক্যাম্পেইন ২০২১ চলাকালীন সময়ে কিনলেই পাচ্ছেন নগদ ৩০০০ টাকা ছাড়!

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://bangladesh.globalbajaj.com/en/brands/discover/discover-125-disc
বা ভিজিট করুন: facebook.com/BajajBangladesh/

Bike News

Yamaha extends Eid offer to extend Eid joy
2026-03-25

People across the country are still in the throes of Eid-ul-Fitr, the biggest religious festival of Bangladesh, and to prolong...

English Bangla
Offer a package on the CFMoto bike on the occasion of Eid
2026-03-10

World-famous brand CFMoto has created a great stir in the biking community since the CC limit was increased in Bangladesh. Espec...

English Bangla
GPX monthly routine service campaign for the convenience of customers
2026-03-09

GPX monthly routine service campaign for the convenience of customers A premium motorcycle brand in the pure sports segment...

English Bangla
Why You Should Buy Your Honda Bike from KR Bike Center Rajshahi
2026-03-08

KR Bike Center, one of the most popular Honda showrooms in Rajshahi, has become a trusted name among Honda enthusiasts. Here, ...

English Bangla
Why S Autos?
2026-03-08

For motorcycle enthusiasts in Bangladesh, CFMOTO has become a popular name in the premium sports bike segment. One of the trus...

English Bangla
Filter